Job 28
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
1নিশ্চিত সেখানে রূপার খনি আছে,
যেখানে তারা সোনাও পরিষ্কার করে।
2লোহা মাটি থেকে বার করা হয়,
তামা পাথর থেকে গলিয়ে বার করা হয়।
3একজন মানুষ অন্ধকার শেষ করেন
এবং সেই পাথর দুর্বোধ্য
এবং ঘন অন্ধকার জায়গা থেকে তার সমস্ত শক্তি দিয়ে খুঁজে বার করে।
4লোকেরা যেখানে বাস করে তার থেকে দূরে সে একটি খাদ খোঁড়ে,
সেই জায়গা যা মানুষ ভুলে গেছে,
সে লোকেদের থেকে দূরে ঝুলত এবং দুলতো
এবং সে এখানে ওখানে ঘুরত।
5যেমন পৃথিবী থেকে শস্য উত্পাদন হয়,
তার গোড়া আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
6তার পাথর যেখানে নীলকান্ত মণি পাওয়া যায়
এবং এটার ধূলোয় সোনা থাকে।
7না কোন শিকারী পাখি এটার পথ জানে,
না বাজপাখির চোখ এটা দেখেছে।
8গর্বিত পশুরাও সেই রকম পথ দিয়ে হাঁটে নি,
না ভয়ঙ্কর সিংহ সেখান দিয়ে গেছে।
9মানুষ শক্ত পাথরের ওপর তার হাত রাখে;
সে পাহাড়দের সমূলে উল্টিয়ে ফেলে।
10সে পাথরের মধ্যে দিয়ে নালা কাটে;
তার চোখ সেখানকার সমস্ত মূল্যবান জিনিস দেখে।
11সে ঝর্নাদের বাঁধে যাতে তারা চলে না যায়;
যা কিছু সেখানে লুকান সে তা আলোয় নিয়ে আসে।
12প্রজ্ঞা কোথায় পাওয়া যাবে?
বুদ্ধির স্থানই বা কোথায়?
13মানুষ এর মূল্য জানে না;
না এটা জীবিতদের দেশে পাওয়া যায়।
14গভীর জলরাশি বলে,
এটা আমার মধ্যে নেই; সমুদ্র বলে,
এটা আমার কাছে নেই।
15এটা সোনা দিয়ে পাওয়া যায় না;
না রূপা এটার দাম নির্ধারণ করতে পারে।
16ওফীরের সোনাও এটার সমান নয়,
অনেক দামী মনি বা নীলকান্ত মণিও এটার সমান নয়।
17সোনা এবং কাঁচ এটার দামের সমান নয়;
না এটা খাঁটি সোনার গয়নার সঙ্গে পরিবর্তন করা যায়।
18তার কাছে প্রবাল এবং কাঁচের কথা উল্লেখ করা যায় না;
সত্যি, প্রজ্ঞার দাম চুনির থেকেও বেশি।
19কূশ দেশের পোখরাজ এটার সমান নয়;
না এটা খাঁটি সোনার সমান।
20অতএব, কোথা থেকে, প্রজ্ঞা আসবে?
বুদ্ধির স্থানই বা কোথায়?
21প্রজ্ঞা সমস্ত সজীব প্রাণীর চোখ থেকে গুপ্ত
এবং এটা আকাশের পাখিদের থেকেও গোপন।
22ধ্বংস এবং মৃত্যু বলে,
আমরা নিজের কানে এটার বিষয়ে একটা গুজব শুনেছি।
23ঈশ্বর এটার পথ বোঝেন;
তিনি এটার জায়গা জানেন।
24কারণ তিনি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত দেখেন
এবং আকাশের নিচের সব কিছু দেখেন।
25অতীতে, তিনি বাতাসের শক্তি নিরূপন করলেন
এবং জলের পরিমাণ মাপলেন।
26তিনি বৃষ্টির জন্য আদেশ করলেন
এবং বর্জ-বিদ্যুতের জন্য পথ তৈরী করলেন।
27তখন তিনি প্রজ্ঞাকে দেখলেন
এবং এটার ঘোষণা করলেন;
সত্যি, তিনি এটা প্রতিষ্ঠা করলেন
এবং তিনি এটার পরীক্ষা করলেন।
28তিনি লোকেদের বললেন,
দেখ, প্রভুর ভয় সেটা প্রজ্ঞা;
মন্দ থেকে দূরে সরে যাওয়াই হল বুদ্ধি।

¿Sabías que…?
La Minería de Tesoros y el Valor de la Sabiduría
- Job 28 ofrece una descripción detallada de la minería en la Antigüedad, como la excavación de pozos lejos de las poblaciones, el descenso mediante cuerdas, la apertura de túneles en la roca y la contención de aguas subterráneas para extraer cobre, hierro, plata y piedras preciosas.Fuentes: el propio texto bíblico
- Para resaltar que la sabiduría supera toda riqueza terrenal, el poema menciona el oro de Ofir y el topacio de Cus (traducido como Etiopía en la Septuaginta griega). Ofir era una región famosa por su oro puro, vinculada tradicionalmente a Arabia o la India, mientras que Cus se ubicaba al sur de Egipto.Fuentes: el propio texto bíblico · Ophir · Ethiopia
- El poema concluye que, aunque el ser humano domine las profundidades de la tierra para extraer tesoros, la verdadera sabiduría no se puede comprar ni desenterrar. Dios revela que la sabiduría para los mortales radica en el temor del Señor y en apartarse del mal.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
- Ethiopia · 16.935, 33.751 · versículo 19
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org