Job 16
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
ইয়োব।
1তারপর ইয়োব উত্তর দিলেন এবং বললেন,
2“আমি এরকম অনেক শুনেছি;
তোমরা সবাই দুঃখদায়ক সান্ত্বনাকারী।
3অর্থহীন কথার কি কোন শেষ আছে?
তোমাদের কি হয়েছে যে তোমরা এরকম উত্তর দিচ্ছ?
4আমিও তোমাদের মত কথা বলতে পারি যেমন তোমরা কর;
যদি তোমাদের প্রাণ আমার প্রাণের জায়গায় থাকত,
তাহলে আমি তোমাদের বিরুদ্ধে কথা সংগ্রহ করতে
এবং জুড়তে পারতাম
এবং উপহাস করে তোমাদের কাছে আমার মাথা নাড়তাম।
5আহা, আমি আমার মুখের কোথায় কেমন করে
তোমাদের উত্সাহিত করব!
আমার মুখের সান্ত্বনা কিভাবে তোমাদের দুঃখ হালকা করবে!
6যদি আমি কথা বলি, আমার কষ্ট কমবে না;
যদি আমি কথা বলা বন্ধ রাখি,
আমার কি উপকার হয়?
7কিন্তু এখন, ঈশ্বর, তুমি আমায় ক্লান্ত করেছ;
তুমি আমার সমস্ত পরিবারকে ধ্বংস করেছ।
8তুমি আমায় বেঁধেছ,
যা নিজেই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে;
আমার শরীরের দুর্বলতা আমার বিরুদ্ধে উঠেছে
এবং এটা আমার মুখের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে।
9ঈশ্বর তাঁর ক্রোধে আমায় ছিন্ন ভিন্ন করেছেন
এবং আমাকে নির্যাতন করেছেন;
তিনি আমার বিরুদ্ধে দাঁত ঘর্ষণ করেছেন;
আমার শত্রু তার তীক্ষ্ন চোখ আমার ওপর রেখেছে যেন সে আমায় ছিঁড়ে ফেলবে।
10লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলে হ্যাঁ করে;
তারা আমার গালে থাপ্পড় মেরেছে নিন্দাপূর্ণ ভাবে;
তারা আমার বিরুদ্ধে একসঙ্গে জোড় হয়েছে।
11ঈশ্বর আমায় অধার্মিকদের হাতে দেন
এবং পাপীদের হাতে আমায় ফেলে দেন।
12আমি শান্তিতে ছিলাম
এবং তিনি আমায় ভেঙে ফেললেন। সত্যি,
তিনি আমায় ঘাড় ধরে নিয়ে গেছেন
এবং আমায় ছুঁড়ে ফেলে টুকরো টুকরো করেছেন;
তিনি আবার আমায় তাঁর লক্ষ হিসাবে রেখেছেন।
13তাঁর ধনুকধারীরা আমায় ঘিরে রেখেছে;
ঈশ্বর আমার যকৃত ভেদ করেছেন
এবং আমায় দয়া করেন নি;
তিনি মাটিতে আমার পিত্ত ঢালেন।
14তিনি আমার দেওয়াল বার বার ভেঙ্গেছেন;
তিনি যোদ্ধার মত আমার দিকে দৌড়ে আসেন।
15আমি আমার চামড়ার উপরে চট বুনেছি;
আমি আমার শিং মাটিতে কলুষিত করেছি।
16আমার মুখ কেঁদে লাল হয়েছে;
মৃত্যুছায়া আমার চোখের উপরে আছে
17যদিও আমার হাতে কোন হিংস্রতা নেই
এবং আমার প্রার্থনা বিশুদ্ধ।
18পৃথিবী, আমার থেকে অন্যায় কে লুকিয়ো না;
আমার কান্না যেন বিশ্রামের জায়গা না পায়।
19এমনকি এখনো, দেখ, আমার সাক্ষী স্বর্গে আছে;
যিনি আমার হয়ে সাক্ষী দেবেন উর্ধে থাকেন।
20আমার বন্ধুরা আমায় উপহাস করে,
কিন্তু আমার চোখের জল পড়ে ঈশ্বরের কাছে।
21আমি চাই সেই সাক্ষী যেন এই ব্যক্তির জন্য ঈশ্বরের কাছে অনুরোধ করে,
যেমন একজন মানুষ তার প্রতিবেশীর প্রতি করে!
22কারণ যখন কিছু বছর পার হয়,
আমি একটা জায়গায় যাব যেখান থেকে আমি আর ফিরব না।”

¿Sabías que…?
La agonía de Job y su apelación a un testigo celestial
- Job reprende a sus compañeros llamándolos consoladores molestos cuyos discursos no traen alivio. Para expresar la profundidad de su humillación y duelo, menciona haberse cosido cilicio sobre la piel y haber enterrado su cuerno en el polvo, usando el cuerno como un antiguo símbolo de fuerza, honor y dignidad.Fuentes: el propio texto bíblico
- A pesar de sufrir una angustia física y emocional devastadora rodeado de amigos que se burlan de él, Job insiste en que sus manos están libres de violencia y su oración es pura. Mirando más allá de sus acusadores terrenales, expresa su confianza en que tiene un testigo y defensor en las alturas para interceder por él.Fuentes: el propio texto bíblico · Job
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org