Job 14
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
1মানুষ, যে মহিলার থেকে জন্মেছে, সে কিছুদিন বাঁচে
এবং কিন্তু সমস্যায় ভরা।
2সে মাটি থেকে ফুলের মত বের হয়,
কিন্তু তা কেটে ফেলা হয়: সে ছায়ার মত চলে যায়
এবং তা বেশি দিন স্থায়ী হয় না।
3তুমি কি সেই রকম কিছুর ওপর তোমার চোখ রেখেছ?
তুমি কি আমাকে তোমার সঙ্গে বিচারে আনবে?
4অশুচি থেকে শুচি কে করতে পারে?
কেউ পারে না।
5মানুষের দিন নির্ধারিত,
তার মাসের সংখ্যা তার সঙ্গে আছে,
তুমি তার সীমা ঠিক করেছ যা সে পার করতে পারে না।
6তার থেকে চোখ সরাও,
যাতে সে বিশ্রাম পায়,
যাতে সে দিন মজুরের মত তার জীবনে আনন্দ করতে পারে।
7একটা গাছের জন্য আশা আছে;
যদি এটা কেটে ফেলা হয়,
তাহলে এটা আবার অঙ্কুরিত হতে পারে,
এটার কোমল শাখার অভাব হবে না।
8যদিও এটার মূল মাটিতে অনেক পুরানো
এবং এটার গোড়া মাটির মধ্যে মারা যায়,
9তবুও যদি এটা জলের গন্ধও পায়,
এটা অঙ্কুরিত হবে
এবং গাছের মত শাখা প্রশাখা বিস্তার করবে।
10কিন্তু মানুষ মরে এবং কমে যায়; সত্যি,
মানুষ তার আত্মা ত্যাগ করে
এবং তারপর কোথায় সে?
11যেমন জল সমুদ্র থেকে অদৃশ্য হয়ে যায়,
যেমন নদী জল হারায় এবং শুকিয়ে যায়,
12তেমন লোকেরা শুয়ে পড়বে
এবং আর উঠবে না। যতক্ষণ না আকাশ নিশ্চিহ্ন হয়,
তারা জাগবে না, না তাদের ঘুম থেকে উঠবে।
13আহা তুমি আমাকে সমস্যা থেকে পাতালে লুকিয়ে রাখবে
এবং তুমি আমায় গোপনে স্থানে রাখবে যতক্ষণ না তোমার ক্রোধ শেষ হয়;
তুমি আমার জন্য নির্দিষ্ট দিন ঠিক করবে সেখানে থাকার
এবং আমায় স্মরণ কর।
14যদি কোন মানুষ মরে,
সে কি আবার বেঁচে উঠবে? যদি তাই হয়,
আমি আমার ক্লান্তিকর দিনের সেখানে অপেক্ষা চাই
যতক্ষণ না আমর মুক্তির দিন আসে।
15তুমি ডাকবে এবং আমি তোমাকে উত্তর দেব।
তোমার হাতের কাজের জন্য তোমার আকাঙ্খা থাকবে।
16তুমি আমার পায়ের চিহ্ন গুনে থাকো
এবং যত্ন নাও; তুমি আমার পাপের প্রতি লক্ষ রাখো না।
17আমার অপরাধ থলিতে মুদ্রাঙ্কিত হবে;
তুমি আমার পাপ ঢেকে দেবে।
18কিন্তু এমনকি পাহাড় পড়ে যায়
এবং নিশ্চিহ্ন হয়ে যায়;
এমনকি পাথর তার নিজের জায়গা থেকে সরে যায়;
19জল পাথরকে ক্ষয় করে;
বন্যা পৃথিবীর ধূলোকে ধুয়ে নিয়ে যায়। এই ভাবে,
তুমি মানুষের আশা ধ্বংস কর।
20তুমি সব দিন তাকে হারাও
এবং সে চলে যায়;
তুমি তার মুখ পরিবর্তন কর
এবং তাকে দূরে পাঠাও মরতে।
21তার ছেলেরা হয়ত গৌরবান্বিত হবে,
কিন্তু সে তা জানে না;
তারা হয়ত অবনত হবে,
কিন্তু তিনি সেটা ঘটতে দেখবেন না।
22শুধু তার নিজের মাংস ব্যথা পায়;
শুধু তার নিজের প্রাণ শোক করে তার জন্য।

¿Sabías que…?
La Fragilidad de la Vida y la Esperanza de Renovación
- En este discurso, Job contrasta el destino de los mortales con el de un árbol. Mientras que un árbol cortado puede volver a brotar ante el olor del agua aun cuando su tronco parezca muerto, el ser humano muere, yace y no vuelve a levantarse en esta tierra.Fuentes: el propio texto bíblico
- Job contempla el Seol como un posible refugio donde podría esconderse hasta que pase la ira divina, imaginando un anhelo en el que Dios sellaría sus transgresiones en una bolsa y llamaría a la obra de Sus manos.Fuentes: el propio texto bíblico
- Para ilustrar la brevedad y el desgaste de la existencia humana, el capítulo recurre a metáforas naturales de erosión y fugacidad, comparando la vida con una sombra pasajera, una flor marchita y rocas desgastadas por el agua.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org