Nations Bible

Ezequiel 30

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.

মিশরের জন্য বিলাপ।

1আবার সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল, 2“হে মানুষের সন্তান, ভাববাণী বল, তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘হায়! সে কেমন দিন!’ 3কারণ সেই দিন কাছাকাছি, হ্যাঁ, সদাপ্রভুর দিন সেই মেঘাড়ম্বরের দিন কাছাকাছি; তা জাতিদের কাল হবে। 4মিশরে তরোয়াল প্রবেশ করবে ও কূশে ক্লেশ হবে; কারণ তখন মিশরে নিহত লোকেরা পড়ে যাবে, তারা তার লোকেদের নিয়ে নেবে ও তার ভিত্তিমূল সব ধ্বংস হবে। 5কূশ, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাদের সঙ্গে তরোয়ালে পতিত হবে।” 6সদাপ্রভু এই কথা বলেন, যারা মিশরের স্তম্ভ-স্বরূপ, তারাও পতিত হবে এবং তার পরাক্রমের গর্ব নীচু হবে; সেখানে মিগ্‌দোল থেকে সিবেনী পর্যন্ত লোকেরা তরোয়ালে পতিত হবে, এটা প্রভু সদাপ্রভু বলেন। 7তারা ধ্বংসিত দেশসমূহের মধ্যে ধ্বংসিত হবে এবং দেশের শহর সব উচ্ছিন্ন শহরগুলির মধ্যে থাকবে। 8তখন তারা জানবে যে, আমি সদাপ্রভু, যখন আমি মিশরে আগুন লাগাই এবং তার সহকারীরা সবাই ধ্বংস হয়। 9সেই দিনের নিশ্চিন্ত কূশকে উদ্বিগ্ন করার জন্যে দূতেরা নৌকায় করে আমার কাছ থেকে বের হবে, তাতে মিশরের দিনের যেমন হয়েছিল, তেমনি তাদের মধ্যে ক্লেশ হবে; কারণ দেখ, তা আসছে। 10প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমি বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের হাতের দ্বারা মিশরের জনজাতিকে শেষ করব। 11সে এবং তার লোকেরা, জাতিদের মধ্যে সেই সেনারা দেশের ধ্বংসের জন্যে আনা হবে এবং মিশরের বিরুদ্ধে নিজেদের তরোয়াল বের করবে ও মৃত লোকে দেশ পরিপূর্ণ করবে। 12আর আমি জলপ্রবাহগুলিকে শুকনো জায়গা করব, দেশকে দুষ্ট লোকেদের হাতে বিক্রি করব ও বিদেশীদের হাত দিয়ে দেশ ও সেখানকার সবই ধ্বংস করব; আমি সদাপ্রভু এটা বললাম। 13প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমি মূর্তিগুলিও বিনষ্ট করব, নোফ থেকে অযোগ্য প্রতিমা সব শেষ করব, মিশর দেশ থেকে কোনো অধ্যক্ষ আর উৎপন্ন হবে না এবং আমি মিশর দেশে ভয় দেব। 14আর আমি পথোষকে ধ্বংস করব, সোয়নে আগুন লাগাব ও নো-শহরে বিচারসিদ্ধ শাস্তি দেব। 15আর মিশরের বলস্বরূপ সীনের ওপরে আমার রাগ ঢালব ও নো-শহরে জনসমাজ উচ্ছিন্ন করব। 16আমি মিশরে আগুন লাগাব; ক্লেশে সীন ছটফট্‌ করবে, নো-শহর ভগ্ন হবে এবং নোফে বিপক্ষেরা প্রত্যেকদিন আসবে। 17আবেন ও পী বেশতের যুবকরা তরোয়ালের দ্বারা পতিত হবে এবং সেই সব পুরী বন্দিদশার জায়গায় যাবে। 18আর তফনহেষে দিন অন্ধকার হয়ে যাবে, কারণ তখন সেই জায়গায় আমি মিশরের যোঁয়ালী সব ভেঙে ফেলব; তাতে তার মধ্যে তার পরাক্রমের শক্তি শেষ হবে; সে নিজে মেঘাচ্ছন্ন হবে ও তার মেয়েরা বন্দিত্বের জায়গায় যাবে। 19এই ভাবে আমি মিশরকে বিচারসিদ্ধ শাস্তি দেব, তাতে তারা জানবে যে, আমিই সদাপ্রভু। 20একাদশ বছরের প্রথম মাসে, মাসের সপ্তম দিনের, সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল, 21“হে মানুষের-সন্তান, আমি মিশরের রাজা ফরৌণের হাত ভেঙ্গেছি, আর দেখ, প্রতিকারের জন্য, পট্টি দিয়ে তা বাঁধবার জন্য তরোয়াল ধারনের উপযুক্ত শক্তি দেবার জন্য, তা বাঁধা হয়নি।” 22এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে, আমি তার বলবান ও ভাঙ্গা উভয় হাত ভেঙে ফেলব এবং তরোয়ালকে তার হাত থেকে ফেলে দেব। 23আর আমি মিশরীয়দেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে বিকীর্ন করব। 24আর আমি বাবিলের রাজার হাত বলবান করব ও তারই হাতে আমার তরোয়াল দেব; কিন্তু ফরৌণের হাত ভেঙে ফেলব, তাতে সে ওর সামনে আহত লোকের কাতরোক্তির মত কাতরোক্তি করবে। 25আর আমি বাবিলের রাজার হাত বলবান করব, কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে; তাতে লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি বাবিলের রাজার হাতে আমার তরোয়াল দেব এবং সে মিশর দেশের বিরুদ্ধে তা বিস্তার করবে। 26আর আমি মিশরীয়দেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে বিকীর্ন করব; তাতে তারা জানবে যে আমিই সদাপ্রভু।”

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Juicio sobre Egipto y Sus Aliados

  • Ezequiel señala a Nabucodonosor, el rey de Babilonia, como el instrumento elegido para traer ruina sobre Egipto y derrotar a sus multitudes.Fuentes: Nebuchadnezzar · el propio texto bíblico
  • El oráculo menciona destacados centros religiosos y administrativos en todo Egipto, entre ellos Menfis (Nof), Tebas (No) y la plaza fuerte de Pelusio (Sin).Fuentes: Memphis · Pelusium · Thebes · el propio texto bíblico
  • La profecía advierte además a los aliados regionales y vecinos de Egipto, como Cus en el sur, de que compartirán el pánico y el colapso cuando caiga Egipto.Fuentes: Cush · el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Cush · Hoy: Cush 1 · 16.935, 33.751 · versículos 4, 5, 9
  • Egypt · 30.129, 31.308 · versículos 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 18, 19, 21, 22, 23, 24, 25, 26
  • Arabia · Hoy: Arabian Peninsula · 23.000, 46.000 · versículo 5
  • Libya · 32.821, 21.851 · versículo 5
  • Syene · Hoy: Aswan · 24.089, 32.900 · versículo 6
  • Babylon · 32.543, 44.422 · versículos 10, 24, 25
  • Nile · Hoy: Nile River · 31.465, 30.367 · versículo 12
  • Memphis · 29.849, 31.253 · versículos 13, 16
  • Pathros · Hoy: Upper Egypt · 24.100, 32.700 · versículo 14
  • Thebes · 25.721, 32.610 · versículos 14, 15, 16
  • Zoan · Hoy: Tanis · 30.977, 31.880 · versículo 14
  • Pelusium · Hoy: Tell el Farama · 31.043, 32.546 · versículos 15, 16
  • Heliopolis · Hoy: Ain Shams · 30.129, 31.308 · versículo 17
  • Pi-beseth · Hoy: Tell Basteh · 30.573, 31.510 · versículo 17
  • Tahpanhes · Hoy: Tell Defenneh · 30.861, 32.171 · versículo 18

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fuente: http://ebible.org/benirv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.