Ezequiel 14
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
প্রতিমা পূজকদের শাস্তি।
1পরে ইস্রায়েলের কয়েকজন প্রাচীনলোক আমার কাছে এল এবং আমার সামনে বসল। 2তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং আমাকে বলল 3মানুষের সন্তান, এই লোকেরা তাদের মুর্ত্তিকে তাদের মনে জায়গা দিয়েছে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে। তাদের দিয়ে আমার কি খোঁজ করা উচিত? 4তবে তাদেরকে জানিও এবং বোলো, প্রভু সদাপ্রভু এই কথা বলেন; ইস্রায়েল কুলের প্রত্যেক মানুষ যে তার মূর্ত্তি হৃদয়ে গ্রহণ করেছে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে এবং যে ভাববাদীর কাছে এসেছে আমি, সদাপ্রভু তাকে উত্তর দেব মূর্তির সংখ্যা অনুযায়ী। 5আমি এটা করবো যাতে ইস্রায়েল কুলকে তাদের হৃদয়ে ফিরিয়ে আনতে পারি যাদেরকে আমার কাছ থেকে মূর্তির মাধ্যমে দূরে নিয়ে গিয়ে ছিল। 6অতএব ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, অনুতাপ কর এবং মূর্তির কাছ থেকে ফিরে এস, তোমাদের মুখ ফিরিয়ে নাও সব ঘৃণার কাজ থেকে। 7কারণ ইস্রায়েল কুলের প্রত্যেকে এবং ইস্রায়েলের প্রবাসকারী বিদেশীদের মধ্যে যে কেউ আমার থেকে দূরে, যে কেউ তার হৃদয়ে মুর্ত্তিকে গ্রহণ করে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে, সে যদি আমার কাছে খোঁজ করবার জন্য ভাববাদীর কাছে আসে, তবে আমি সদাপ্রভু নিজে তাকে উত্তর দেব। 8তাই আমি সেই মানুষের বিরুদ্ধে মুখ রাখব এবং তাকে চিহ্ন ও প্রবাদের জন্য তৈরী করব এবং আমাদের প্রজাদের মধ্য থেকে তাকে বিচ্ছিন্ন করব এবং তোমার জানবে যে, আমিই সদাপ্রভু। 9যদি কোন ভাববাদী প্রতারিত হয় এবং বাণীর কথা বলে, তবে আমি, সদাপ্রভু, সেই ভাববাদীকে প্রতারিত করবে; আমি তার বিরুদ্ধে হাত তুলবো এবং তাকে ধ্বংস করব ইস্রায়েলের লোকের মাঝখান থেকে। 10এবং তারা তাদের নিজের অপরাধ বহন করবে; ঐ অনুসন্ধানকারী ব্যক্তি ও ভাববাদী দুজনের সমান অপরাধ হবে। 11কারণ এই, ইস্রায়েল-কুল আর আমার থেকে বিপথগামী না হয় এবং নিজেদের সব অধর্ম্ম দ্বারা আর নিজেদেরকে অপবিত্র না করে; কিন্তু তারা যেন আমার লোক হয় এবং আমি তাদের ঈশ্বর হই; এটা প্রভু সদাপ্রভু বলেন।
ন্যায় বিচার অপরিহার্য।
12তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল, 13মানুষের সন্তান, যখন কোন দেশ আমার বিরুদ্ধে পাপ করার অঙ্গীকার করে যাতে আমি তার বিরুদ্ধে আমার হাত বিস্তার করি এবং রুটির লাঠি ভেঙে দিই এবং তার মধ্যে দূর্ভিক্ষ পাঠাই এবং দেশ থেকে মানুষ ও পশুকে বিচ্ছিন্ন করি; 14তখন তার মধ্যে যদি নোহ, দানিয়েল ও ইয়োব, এই তিন জন থাকে, তবে তারা নিজেদের ধার্ম্মিকতায় নিজেদের প্রাণ রক্ষা করবে, এটা প্রভু সদাপ্রভু বলেন। 15যদি আমি দেশের মধ্যে হিংস্র পশুদেরকে পাঠাই এবং নিস্ফলা করি যাতে এটা পতিত জমি হয় যেখানে কোনো মানুষ পশুর কারণে তার মধ্যে দিয়ে যায় না। 16তারপর এমনকি যদি তার মধ্যে একই তিন ব্যক্তি থাকে–যেমন আমি থাকি, প্রভু সদাপ্রভু বলেন, তারা ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না, কেবল নিজেদের জীবন উদ্ধার করতে পারবে, কিন্তু দেশ পতিত হয়ে যাবে। 17অথবা যদি আমি দেশের বিরুদ্ধে তরোয়াল আনি এবং বলি, তরোয়াল, দেশের মধ্যে যাও এটা দিয়ে মানুষ এবং পশুকে বিচ্ছিন্ন কর 18তারপর এমনকি যদি তার মধ্যে একই তিন ব্যক্তি থাকে–যেমন আমি থাকি, প্রভু সদাপ্রভু বলেন, তারা ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না, কেবল নিজেদের জীবন উদ্ধার করতে পারবে। 19অথবা যদি আমি সে দেশে মহামারী পাঠাই এবং তাদের বিরুদ্ধে রাগ ঢেলে দিই রক্ত বইয়ে মানুষ ও পশুকে বিচ্ছিন্ন করি, 20তারপর এমনকি যদি দেশের মধ্যে নোহ, দানিয়েল ও ইয়োব থাকে, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, তারাও ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না; কেবল নিজেদের ধার্ম্মিকতায় নিজেদের প্রাণ উদ্ধার করবে। 21কারণ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, আমি অবশ্যই আরো খারাপ করবো যিরুশালেমের বিরুদ্ধে চারটি দন্ড পাঠিয়ে দূর্ভিক্ষ, তরোয়াল, বন্য পশু, মহামারী, মানুষ ও পশুদের উভয়কে তার থেকে বিচ্ছিন্ন করে দেবো। 22তবুও দেখ, তার মধ্যে অবশিষ্ট থাকবে রক্ষাপ্রাপ্ত লোক, যারা ছেলেদের ও মেয়েদের নিয়ে বাইরে যাবে। দেখ, তারা তোমাদের কাছে যাবে এবং তোমার তাদের আচার ব্যবহার ও ক্রিয়াকাণ্ড দেখবে এবং শাস্তি সম্বন্ধে সান্ত্বনা পাবে যে আমি যিরুশালেমে সবকিছু পাঠিয়েছি যা পাঠিয়েছি তা দেশের বিরুদ্ধে। 23বেঁচে যাওয়া লোকগুলো তোমাদেরকে সান্ত্বনা দেবে; যখন তুমি দেখবে তাদের আচার ব্যবহার ও ক্রিয়াকাণ্ড; তোমার জানবে, আমি তাদের বিরুদ্ধে যা করেছি, আমি কিছুই অকারণে করি নি; এটা প্রভু সদাপ্রভু বলেন।

¿Sabías que…?
Idolatría en el Corazón y Responsabilidad Personal
- Cuando los ancianos de Israel acudieron a Ezequiel para consultar al Señor, se le reveló al profeta que habían puesto ídolos en sus corazones. El texto señala que tanto quien consulta con hipocresía como el profeta que se deja engañar comparten la misma culpa, llamando a la casa de Israel a un arrepentimiento interior genuino.Fuentes: el propio texto bíblico
- Ezequiel menciona a Noé, Daniel y Job como modelos sobresalientes de rectitud e integridad. Ante el juicio sobre una tierra infiel, el pasaje subraya la responsabilidad individual: ni siquiera la justicia de estos tres hombres célebres podría librar a sus hijos o hijas, sino únicamente a ellos mismos.Fuentes: el propio texto bíblico · Job · Noah · Daniel
- El capítulo detalla cuatro castigos severos dirigidos contra una tierra infiel: hambre, bestias salvajes, espada y peste. Al sobrevenir estas calamidades sobre Jerusalén, la conducta de los sobrevivientes desterrados serviría como testimonio de que la destrucción de la ciudad no fue sin motivo.Fuentes: el propio texto bíblico · Jerusalem
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org