Eclesiastés 9
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
সকলের জন্য সাধারণ অদৃষ্ট।
1কারণ আমি সমস্ত কিছুর বিষয়ে আমার মনে চিন্তা করি ধার্মিকতার এবং জ্ঞানী লোকেদের কাজের বিষয়ে বোঝার জন্য। তারা সবাই ঈশ্বরের হাতে। কেউ জানে না ভালবাসা বা ঘৃণা কার কাছে কি আসবে। 2প্রত্যেকেরই একই ভাগ্য। একই ভাগ্য ধার্মিক ও পাপীদের জন্য অপেক্ষা করে, ভালো ও খারাপের জন্য, শুচি ও অশুচি জন্য এবং যে বলিদান করে এবং যে বলিদান করতে পারে না সকলেরই একই ভাগ্য।
যেমন ভালো মরে, তেমনি পাপীও মরে।
যেমন এক ব্যক্তি যে শপথ করে মরবে,
তেমনি যে শপথ করতে ভয় পায় সেও মরবে।
3একটা মন্দ ভাগ্য সব কিছুর জন্য আছে যা সূর্য্যের নিচে হয়েছে, প্রত্যেকের জন্য এক ভাগ্য। মানুষের হৃদয় মন্দতায় পূর্ণ এবং পাগলামি তাদের হৃদয়ে থাকে যতদিন তারা জীবিত থাকে। তাই মৃত্যুর পরে তারা মরাদের কাছে যায়। 4কারণ তখনও কারোর জন্য আশা থাকে যে জীবিত, ঠিক যেমন মরা সিংহের থেকে জীবিত কুকুর ভাল।
5কারণ জীবিত জানে যে তারা মরবে,
কিন্তু মরা কিছুই জানে না।
তাদের আর কোন পুরষ্কার থাকে না
কারণ তাদের স্মৃতি ভুলে যাওয়া হয়েছে।
6তাদের ভালবাসা, ঘৃণা
এবং হিংসা অনেক দিন আগেই উধাও হয়ে গেছে।
সূর্য্যের নিচে যা কিছু করা হয়েছে
তাতে তারা আর কোন জায়গা পাবে না।
7তোমার পথে যাও, আনন্দের সঙ্গে তোমার রুটি খাও এবং খুশি মনে তোমার আঙ্গুর রস পান কর, কারণ ঈশ্বর ভাল কাজে আনন্দ করতে অনুমতি দেন। 8তোমার কাপড় সবদিন সাদা থাকুক এবং তোমার মাথা তেলে অভিষিক্ত হোক। 9সুখে জীবনযাপন কর তোমার সেই স্ত্রীর সঙ্গে যাকে তুমি অসারতায় সারা জীবন ভালবেসেছ, সেই দিন যা ঈশ্বর তোমায় দিয়েছেন সূর্য্যের নিচে তোমার জীবনকালের অসারতায়। সেটা তোমার জীবনে সূর্য্যের নিচে তোমার কাজের পুরষ্কার। 10যা কিছু তোমার হাত খুঁজে পায় কাজের জন্য, তোমার শক্তি দিয়ে তা কর, কারণ কবরে কোন কাজ বা কোন ব্যাখ্যা বা কোন জ্ঞান বা কোন প্রজ্ঞা নেই, সেই জায়গা যেখানে তোমরা যাচ্ছ।
11আমি কিছু আকর্ষণীয় জিনিস সূর্য্যের নিচে দেখেছি:
দৌড় দ্রুতগামীদের অন্তর্গত নয়।
যুদ্ধ শক্তিশালীদের অন্তর্গত নয়।
রুটি জ্ঞানীদের অন্তর্গত নয়।
ধন-সম্পত্তি বুদ্ধিমান লোকেদের অন্তর্গত নয়।
অনুগ্রহ বিজ্ঞদের অন্তর্গত নয়।
বরং, দিন এবং সুযোগ সকলকে প্রভাবিত করে।
12কারণ কেউ জানে না তার মৃত্যুর দিন,
ঠিক যেমন মাছ মৃত্যুর জালে জড়িয়ে পড়ার মত
অথবা ঠিক যেমন পাখি ফাঁদে ধরা পড়ার মত।
যেমন পশুরা ফাঁদে পড়ে,
তেমন মানুষেরা বন্দী হয় খারাপ দিনের
যা হঠাৎ তাদের ওপর এসে পড়ে।
মুর্খতার থেকে প্রজ্ঞা উত্তম।
13আমি আবার প্রজ্ঞাকে দেখেছি সূর্য্যের নিচে এমনভাবে যা আমার কাছে অসামান্য মনে হল। 14একটা ছোট শহর যাতে অল্প লোক ছিল এবং এক মহান রাজা এল এর বিরুদ্ধে এবং এটা ঘেরাও করল এবং তার বিরুদ্ধে একটা বড় ঢালু বাঁধ তৈরী করল। 15সেই শহরে এক জ্ঞানবান দরিদ্রকে পাওয়া গেল, যে তার জ্ঞান দিয়ে সেই শহরকে রক্ষা করল। তবুও তারপরে, কেউ সেই দরিদ্রকে মনে রাখলো না। 16তাই আমার সিদ্ধান্ত, “শক্তির থেকে প্রজ্ঞা ভাল, কিন্তু সেই দরিদ্র লোকের প্রজ্ঞাকে তুচ্ছ করা হয়েছে এবং তার কথা কেউ শোনেনি।”
বিভিন্ন ধরনের উপদেশ।
17মূর্খদের ওপর শাসনকারী কোন মানুষের
চিত্কারের থেকে জ্ঞানীদের কথা শান্তিতে শোনা ভাল।
18যুদ্ধের অস্ত্রের থেকে প্রজ্ঞা ভাল,
একজন পাপী অনেক মঙ্গল নষ্ট করে।

¿Sabías que…?
Un destino común y el valor de la vida
- El autor aconseja celebrar la vida cotidiana mediante expresiones antiguas de alegría y honor: comer pan, beber vino, vestir ropas blancas y ungir la cabeza con aceite.Fuentes: el propio texto bíblico
- El pasaje alude al Seol como el reino de los muertos, describiéndolo como un estado donde cesan el trabajo, los planes, el conocimiento y la sabiduría, lo que subraya la urgencia de vivir activamente en el presente.Fuentes: el propio texto bíblico
- La guerra de asedio antigua se ilustra mediante el relato de un rey poderoso que construye grandes rampas de asedio contra una ciudad pequeña, la cual es liberada por la sabiduría de un hombre pobre y no por la fuerza militar.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org