Nations Bible

Revelation 18

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

ব্যাবিলনের পতন

1এরপরে আমি অন্য এক দূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তিনি ছিলেন মহা কর্তৃত্বসম্পন্ন, পৃথিবী তাঁর প্রতাপে আলোকিত হয়ে উঠল। 2তিনি প্রবল রবে চিৎকার করে বললেন,

“ ‘পতন হল! বিশাল সেই ব্যাবিলনের পতন হল!’

সে হয়ে উঠেছিল ভূতপ্রেতদের গৃহ,

সমস্ত মন্দ-আত্মার লুকোনোর স্থান,

প্রত্যেক অশুচি পাখির এক আস্তানা।

প্রত্যেক অশুচি ও ঘৃণ্য পশুর এক আস্তানা।

3কারণ সমস্ত জাতি তার ব্যভিচারের উন্মত্তকারী সুরা পান করেছে।

পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে,

আবার পৃথিবীর বণিকেরা তার বিলাসিতার প্রাচুর্যে ধনবান হয়েছে।”

4তারপর আমি স্বর্গ থেকে শুনলাম অন্য এক কণ্ঠস্বর:

“ ‘আমার প্রজারা, ওর মধ্য থেকে বের হয়ে এসো,’

যেন তোমরা তার পাপসকলের অংশীদার না হও,

যেন তার কোনো বিপর্যয় তোমাদের প্রতি না ঘটে;

5কারণ তার সব পাপ আকাশ পর্যন্ত স্তূপীকৃত হয়েছে;

আর ঈশ্বর তার সব অপরাধ স্মরণ করেছেন।

6সে যেমন করেছে,

তার প্রতি ফিরে সেরকমই করো;

তার কৃতকর্মের দ্বিগুণ প্রতিফল তাকে দাও।

তার নিজের পানপাত্রেই

তার জন্য দ্বিগুণ পানীয় মিশ্রিত করো।

7সে যত আত্মগরিমা ও বিলাসিতা করত,

সেই পরিমাণে তাকে যন্ত্রণা ও কষ্ট দাও।

সে তার মনে মনে দম্ভ করে,

‘আমি রানির মতো উপবিষ্ট,

আমি বিধবা নই,

আর আমি কখনও শোকবিলাপ করব না।’

8এই কারণে একদিনেই তার সমস্ত বিপর্যয়, মৃত্যু, শোকবিলাপ ও দুর্ভিক্ষ,

তার উপরে এসে পড়বে।

আগুন তাকে গ্রাস করবে,

কারণ তার বিচারকর্তা প্রভু ঈশ্বর, শক্তিমান।

9“যখন পৃথিবীর রাজারা, যারা তার সঙ্গে ব্যভিচার করেছিল ও তার বিলাসিতায় অংশগ্রহণ করেছিল, তারা তার দাহ হওয়ার ধোঁয়া দেখবে, তারা তার জন্য কাঁদবে ও শোকবিলাপ করবে। 10তার যন্ত্রণাভোগে আতঙ্কগ্রস্ত হয়ে তারা দূরে দাঁড়িয়ে থাকবে ও আর্তনাদ করে বলবে,

“ ‘হায়! হায় সেই মহানগরী,

ও ব্যাবিলন, পরাক্রান্ত নগরী!

এক ঘণ্টার মধ্যেই তোমার সর্বনাশ উপস্থিত হল।’

11“পৃথিবীর বণিকেরা তার জন্য কাঁদবে ও বিলাপ করবে, কারণ কেউই আর তাদের বাণিজ্যিক পণ্যসামগ্রী কিনবে না। 12সেই বাণিজ্যিক পণ্যসামগ্রী হল সোনা, রুপো, মণিমাণিক্য ও মুক্তো; মিহি মসিনা, বেগুনি, সিল্ক ও লাল রংয়ের পোশাক; সব ধরনের চন্দনকাঠ ও হাতির দাঁত, মূল্যবান কাঠ, পিতল, লোহা ও মার্বেল পাথরের তৈরি সমস্ত ধরনের দ্রব্য; 13দারচিনি ও মশলা, সুগন্ধি ধূপ, কুন্দুরু ও গন্ধরস, সুরা ও জলপাই তেল, সূক্ষ্ম ময়দা ও গম, গবাদি পশুপাল ও মেষ, ঘোড়া ও রথ, ক্রীতদাস ও মানুষের প্রাণ।

14“আর তারা বলবে, ‘যে ফলের তুমি আকাঙ্ক্ষা করতে, তা তোমার হাতছাড়া হয়ে গেছে। তোমার সমস্ত ঐশ্বর্য ও সমারোহ তোমার নাগালের বাইরে, আর কখনও সেসব ফিরে পাওয়া যাবে না।’ 15যে বণিকেরা এই সমস্ত পণ্য বিক্রি করত ও তার কাছ থেকে তাদের ঐশ্বর্য লাভ করত, তারা তার যন্ত্রণায় আতঙ্কগ্রস্ত হয়ে দূরে দাঁড়িয়ে থাকবে। তারা কাঁদবে ও হাহাকার করবে 16এবং চিৎকার করে বলে উঠবে,

“ ‘হায়! হায়! সেই মহানগরী,

সে মিহি মসিনা, বেগুনি ও লাল রংয়ের পোশাকে সজ্জিত ছিল,

সে সজ্জিত ছিল সোনা, মণিমাণিক্য ও মুক্তায়!

17এক ঘণ্টায় এই বিপুল ঐশ্বর্য ধ্বংস হয়ে গেল!’

“আর সমুদ্রের প্রত্যেক দলপতি, যারা জলপথে যাত্রা করে, নাবিকের দল ও সমুদ্র থেকে যারা তাদের জীবিকা অর্জন করে, তারা সবাই দূরে দাঁড়িয়ে থাকবে। 18তারা যখন তার দাহ হওয়ার ধোঁয়া দেখবে, তারা চিৎকার করে বলবে, ‘এই মহানগরীর সমতুল্য আর কোনও নগর কি ছিল?’ 19তারা তাদের মাথায় ধুলো ছড়াবে, কাঁদতে কাঁদতে ও বিলাপ করতে করতে হাহাকার করে বলবে:

“হায়! হায়! হে মহানগরী,

তারা কোথায়, যাদের জাহাজ সমুদ্রে ছিল,

যারা তার ঐশ্বর্যের দ্বারা সমৃদ্ধ হয়েছিল!

এক ঘণ্টার মধ্যে তাকে ধ্বংস করা হল!

20“হে স্বর্গ, তার এ দশায় উল্লসিত হও!

পবিত্রগণেরা ও প্রেরিতশিষ্যেরা এবং সব ভাববাদী,

তোমরা আনন্দ করো!

কারণ সে তোমাদের প্রতি যে রকম আচরণ করেছে,

ঈশ্বর তেমনই তার বিচার করেছেন।”

21পরে এক শক্তিমান স্বর্গদূত বড়ো জাঁতার মতো বিশাল এক পাথর তুলে সমুদ্রে নিক্ষেপ করলেন ও বললেন:

“এ ধরনের কঠোরতার সঙ্গে মহানগরী

ব্যাবিলনকে নিক্ষিপ্ত করা হবে,

তার সন্ধান আর কখনও পাওয়া যাবে না।

22বীণাবাদক ও সংগীতজ্ঞদের গানবাজনা,

বাঁশি-বাদক ও তূরীবাদকদের ধ্বনি, আর শোনা যাবে না।

কোনও বাণিজ্যের কোনো শ্রমিককে

আর তোমার মধ্যে পাওয়া যাবে না,

কোনো জাঁতার শব্দ

আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না।

23প্রদীপের শিখা তোমার মধ্যে

আর কখনও আলো জ্বালাবে না।

বর ও কনের রব

আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না।

তোমার বণিকেরা ছিল জগতের সব মহৎ ব্যক্তি।

তোমার তন্ত্রমন্ত্রের মায়ায় সব জাতি বিপথে চালিত হয়েছিল।

24তার মধ্যে পাওয়া গিয়েছে ভাববাদীদের ও

পবিত্রগণের এবং যতজন পৃথিবীতে নিহত হয়েছে, তাদের সকলের রক্ত।”

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

The fall of Babylon the great

  • “Babylon” in this chapter is the Greek form of the name Babel. A Bible dictionary gives the Semitic form as Babilu, meaning “The Gate of God,” and notes that Assyrian tablets call it “the city of the dispersion of the tribes.” The same entry places the city on the Euphrates, about two hundred miles above that river’s junction with the Tigris.Sources: Babylon · the Bible text itself
  • The chapter shows Babylon’s wealth through the people who profited from her. Kings who lived in luxury with her, and shipmasters, sailors, and others who made their living from the sea, stand at a distance and weep as they see the smoke of the fire that consumes her. Merchants mourn because no one is left to buy their cargo, which runs from gold, purple, silk, and spices to cattle, horses, chariots, and slaves and souls of men.Sources: the Bible text itself
  • The fall is pictured as sudden and final. In her heart the city says she sits as a queen, is not a widow, and will never see grief, yet the chapter says death, grief, and famine come in one day and she is consumed by fire, while those watching from afar cry that the disaster has come in a single hour. A mighty angel hurls into the sea a stone the size of a great millstone and declares that Babylon will be thrown down with the same violence, never to be seen again; music, craftsmen’s work, the sound of a millstone, lamplight, and the voices of a bride and bridegroom all cease.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Babylon · Today: Rome · 41.892, 12.485 · verses 2, 10, 21

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.