Nations Bible

Psalms 89

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

ইষ্রাহীয় এথনের মস্কীল।

1আমি চিরকাল সদাপ্রভুর মহান প্রেমের গান গাইব;

আমার মুখ দিয়ে আমি তোমার বিশ্বস্ততার কথা

সব বংশপরম্পরার কাছে প্রকাশ করব।

2আমি ঘোষণা করব যে তোমার প্রেম চিরকাল সুদৃঢ়,

তোমার বিশ্বস্ততা তুমি স্বর্গে প্রতিষ্ঠা করেছ।

3তুমি বলেছ, “আমি আমার মনোনীত ব্যক্তির সঙ্গে নিয়ম করেছি,

আমার দাস দাউদের কাছে আমি শপথ করেছি,

4‘আমি তোমার বংশ চিরতরে স্থাপন করব

এবং বংশের পর বংশ তোমার সিংহাসন সুদৃঢ় করব।’ ”

5হে সদাপ্রভু, আকাশমণ্ডল তোমার আশ্চর্য কাজের প্রশংসা করে,

পবিত্রজনদের সমাবেশে তোমার বিশ্বস্ততার প্রশংসা করে।

6কারণ, হে সদাপ্রভু, আকাশের কার সঙ্গে তোমার তুলনা হয়?

স্বর্গীয় সব সত্তার মধ্যে কে সদাপ্রভুর তুল্য?

7পবিত্রজনদের পরিষদে সব তাঁকে সম্ভ্রম করে;

যারা তাঁকে চারিদিকে ঘিরে রেখেছে তিনি তাদের থেকেও ভয়াবহ।

8হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, কে তোমার মতো?

তুমি, হে সদাপ্রভু, শক্তিশালী, তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রেখেছে।

9তুমি উত্তাল সমুদ্রের উপর শাসন করো;

যখন তার ঢেউ উঁচুতে ওঠে, তুমি তাদের শান্ত করে থাকো।

10তুমি রহবকে চূর্ণ করে এক হত ব্যক্তির সমান করলে;

তোমার শক্তিশালী বাহু দিয়ে তুমি তোমার শত্রুদের ছিন্নভিন্ন করলে।

11আকাশমণ্ডল তোমার, এই জগৎও তোমার;

পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সমস্ত তোমারই সৃষ্টি।

12তুমি উত্তর ও দক্ষিণ সৃষ্টি করেছ;

তাবোর ও হর্মোণ তোমার নামে আনন্দগান করে।

13তোমার বাহু পরাক্রমে পূর্ণ;

তোমার হাত বলবান, তোমার ডান হাত মহিমান্বিত।

14ধার্মিকতা আর ন্যায় তোমার সিংহাসনের ভিত্তি;

প্রেম আর বিশ্বস্ততা তোমার সম্মুখবর্তী হয়।

15ধন্য তারা যারা তোমার জয়ধ্বনি করতে শিখেছে,

যারা তোমার সান্নিধ্যের আলোতে চলাফেরা করে, হে সদাপ্রভু।

16সারাদিন তারা তোমার নামে আনন্দ করে;

তোমার ধর্মশীলতায় উল্লাস করে।

17কারণ তুমি তাদের মহিমা আর শক্তি,

আর তোমার অনুগ্রহে তুমি আমাদের শিং বলশালী করেছ।

18প্রকৃতপক্ষে, আমাদের সুরক্ষা সদাপ্রভু থেকে আসে,

এবং তিনি, ইস্রায়েলের পবিত্রতম, আমাদেরকে রাজা দিয়েছেন।

19একবার তুমি দর্শনে কথা বলেছিলে,

তোমার ভক্তজনদের প্রতি তুমি বলেছিলে:

“আমি এক যোদ্ধাকে শক্তি দিয়েছি;

মানুষের মধ্যে থেকে আমি এক যুবককে রাজা হিসেবে মনোনীত করেছি।

20আমার দাস দাউদকে আমি খুঁজে পেয়েছি;

আমার পবিত্র তেল দিয়ে আমি তাকে অভিষিক্ত করেছি।

21আমার হাত তার প্রাণ বাঁচিয়ে রাখবে;

নিশ্চয় আমার বাহু তাকে শক্তি দেবে।

22কোনো শত্রু তাকে পরাজিত করবে না;

কোনো দুষ্ট তাকে নির্যাতন করবে না।

23তার সামনে আমি তার বিপক্ষদের চূর্ণ করব

আর তার প্রতিপক্ষদের আঘাত করব।

24আমার বিশ্বস্ত প্রেম তার সঙ্গে রইবে,

আর আমার নামের মধ্য দিয়ে তার শিং গৌরবান্বিত হবে।

25সমুদ্রের উপরে আমি তার শাসন প্রসারিত করব,

তার আধিপত্য নদীর উপরে।

26সে আমাকে ডেকে বলবে, ‘তুমি আমার পিতা,

আমার ঈশ্বর, শৈল আমার উদ্ধারকর্তা।’

27এবং আমি তাকে প্রথমজাতরূপে মনোনীত করব,

জগতের বুকে সবচেয়ে পরাক্রমী রাজা।

28আমি চিরদিন তাকে ভালোবাসবো আর তার প্রতি দয়া করব,

এবং তার প্রতি আমার নিয়ম কোনোদিন ব্যর্থ হবে না।

29আমি তার বংশ চিরস্থায়ী করব,

আকাশমণ্ডলের মতো তার সিংহাসন স্থায়ী করব।

30“যদি তার সন্তানেরা আমার বিধিনিয়ম পরিত্যাগ করে

আর আমার অনুশাসন পালন না করে,

31তারা যদি আমার আজ্ঞা লঙ্ঘন করে

আর যদি আমার আদেশ পালনে ব্যর্থ হয়,

32আমি দণ্ড দিয়ে তাদের পাপের শাস্তি দেবো,

তাদের অপরাধের জন্য চাবুক মারব;

33কিন্তু আমার প্রেম আমি তার কাছ থেকে সরিয়ে নেব না,

এবং আমি আমার বিশ্বস্ততা কখনও ভঙ্গ করব না।

34আমি আমার নিয়ম লঙ্ঘন করব না

অথবা আমার মুখ যা উচ্চারণ করেছে তা পরিবর্তন করব না।

35আমার পবিত্রতায় আমি একবারই শপথ করেছি—

আর আমি দাউদকে মিথ্যা বলব না—

36যে তার বংশ চিরস্থায়ী হবে

এবং তার সিংহাসন আমার সামনে সূর্যের মতো স্থির রইবে

37আকাশে বিশ্বস্ত সাক্ষী

চন্দ্রের মতো চিরকাল তা প্রতিষ্ঠিত হবে।”

38কিন্তু তুমি তাকে পরিত্যাগ করেছ, তুমি তাকে দূর করেছ,

তোমার অভিষিক্ত ব্যক্তির প্রতি তুমি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছ।

39তোমার দাসের সঙ্গে স্থাপিত তোমার নিয়ম তুমি অস্বীকার করেছ

এবং তার মুকুট তুমি ধুলোতে মিশিয়ে অপবিত্র করেছ।

40তার সুরক্ষার সব প্রাচীর তুমি ভেঙে দিয়েছ

এবং দুর্গ ধ্বংসাবশেষে পরিণত করেছ।

41সব পথিকেরা তাকে লুট করেছে;

সে তার প্রতিবেশীর অবজ্ঞার বস্তু হয়েছে।

42তুমি তার বিপক্ষদের শক্তিশালী করেছ;

তুমি তার সব শত্রুকে আনন্দিত করেছ।

43বস্তুত, তুমি তার তরোয়ালের ধার নষ্ট করেছ

আর যুদ্ধে তাকে সাহায্য করতে অস্বীকার করেছ।

44তুমি তার প্রভা শেষ করেছ

এবং তার সিংহাসন মাটিতে নিক্ষেপ করেছ।

45তুমি তার যৌবনকাল সংক্ষিপ্ত করেছ;

তুমি তাকে লজ্জার আচ্ছাদনে আবৃত করেছ।

46হে সদাপ্রভু, কত কাল? তুমি কি চিরকাল নিজেকে লুকিয়ে রাখবে?

কত কাল তোমার ক্রোধ আগুনের মতো জ্বলবে?

47মনে রেখো আমার জীবন কত স্বল্পস্থায়ী।

কত শূন্য ও ব্যর্থ এই মানবজীবন!

48কে জীবিত থাকবে অথচ মৃত্যু দেখবে না,

অথবা কে পাতালের কবল থেকে পালাতে পারে?

49হে প্রভু, তোমার পূর্বকালীন মহান প্রেম কোথায়?

তুমি বিশ্বস্ততায় দাউদের প্রতি যে শপথ করেছিলে।

50মনে রেখো, প্রভু, কীভাবে তোমার দাস অবজ্ঞার পাত্র হয়েছে,

কীভাবে আমি সব জাতির উপহাস নিজের হৃদয়ে সহ্য করি,

51হে সদাপ্রভু, যেসব উপহাস নিয়ে তোমার শত্রুরা আমাকে বিদ্রুপ করেছে,

সেসব দিয়ে তারা তোমার অভিষিক্ত ব্যক্তির প্রতিটি পদক্ষেপকে বিদ্রুপ করেছে।

52চিরকাল সদাপ্রভুর প্রশংসা হোক!

আমেন, আমেন।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

God's Covenant with David and the Broken Crown

  • Attributed to Ethan the Ezrahite, Psalm 89 recalls God's enduring covenant promising to establish King David's throne forever, while also voicing a lament over the later defeat of the Davidic ruler and the destruction of his strongholds.Sources: David · the Bible text itself
  • The name Rahab in verse 10 is a poetic term meaning insolence or pride, used in biblical poetry to represent the proud empire of Egypt.Sources: Rahab · the Bible text itself
  • Verse 12 poetically pairs Mount Tabor, a prominent cone-shaped peak west of the Sea of Galilee, with Mount Hermon, the towering range on the northern boundary of Palestine, as emblems of the natural world rejoicing in God's creation.Sources: Tabor (Mountain) · Hermon · the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Mount Hermon · 33.400, 35.850 · verse 12
  • Mount Tabor · Today: Jebel et Tur · 32.686, 35.393 · verse 12

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.