Psalms 73
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.
তৃতীয় খণ্ড
আসফের গীত।
1নিশ্চয়, ঈশ্বর ইস্রায়েলের পক্ষে মঙ্গলময়,
যারা হৃদয়ে শুদ্ধ তাদের পক্ষে।
2কিন্তু আমার পা প্রায় পিছলে গিয়েছিল;
আমার পা রাখার জায়গা আমি প্রায় হারিয়েছিলাম।
3আমি যখন দুষ্টদের সমৃদ্ধি দেখলাম,
তখন দাম্ভিকের প্রতি ঈর্ষা করলাম।
4তাদের জীবনে কোনো কষ্ট নেই;
তাদের শরীর সুস্থ আর শক্তিশালী।
5মানুষের সাধারণ বোঝা থেকে তারা মুক্ত;
মানবিক সমস্যার দ্বারা তারা জর্জরিত হয় না।
6সেইজন্য অহংকার তাদের গলার হার;
তারা হিংসায় নিজেদের আবৃত করে।
7তাদের অনুভূতিহীন হৃদয় থেকে অন্যায় বেরিয়ে আসে;
তাদের দুষ্ট কল্পনার কোনো সীমা নেই।
8তারা উপহাস করে, আক্রোশে কথা বলে;
দাম্ভিকতায় তারা অত্যাচারের হুমকি দেয়।
9তাদের মুখ স্বর্গের বিরুদ্ধে গর্ব করে,
আর তাদের জিভ জগতের অধিকার নেয়।
10সেইজন্য তাদের লোকেরা তাদের দিকে ফেরে
আর প্রচুর জলপান করে।
11তারা বলে, “ঈশ্বর কীভাবে জানবে?
পরাৎপর কি কিছু জানে?”
12দুষ্ট লোকেদের দিকে দেখো—
সর্বদা তারা আরামে জীবনযাপন করে আর তাদের ধনসম্পত্তি বৃদ্ধি পায়।
13বৃথাই আমি আমার হৃদয় বিশুদ্ধ রেখেছি
আর সরলতায় আমার হাত পরিষ্কার করেছি।
14সারাদিন ধরে আমি পীড়িত হয়েছি,
আর প্রতিটি সকাল নতুন শাস্তি নিয়ে এসেছে।
15যদি আমি এভাবে অপরদের প্রতি কথা বলতাম,
তোমার ছেলেমেয়েদের প্রতি আমি বিশ্বাসঘাতকতা করতাম।
16যখন আমি এসব বোঝার চেষ্টা করলাম,
তা আমাকে গভীর কষ্ট দিল
17যতক্ষণ না পর্যন্ত আমি ঈশ্বরের পবিত্রস্থানে প্রবেশ করলাম;
তখন আমি তাদের শেষ পরিণতি বুঝতে পারলাম।
18নিশ্চয়ই তুমি তাদের পিচ্ছিল জমিতে রেখেছ;
তুমি তাদের বিনাশের উদ্দেশে নিক্ষেপ করেছ।
19হঠাৎ তারা ধ্বংস হয়,
সন্ত্রাসে সম্পূর্ণ ধুয়ে মুছে যায়!
20ঘুম ভাঙলে যেমন স্বপ্ন তুচ্ছ হয়;
তেমনি, হে প্রভু,
তুমি জেগে উঠলে তাদের কল্পনাকে তুচ্ছ করবে।
21যখন আমার হৃদয় ক্ষুণ্ণ হয়েছিল
আর আমার আত্মা তিক্ত হয়েছিল,
22আমি অচেতন আর অজ্ঞ ছিলাম;
তোমার সামনে আমি নিষ্ঠুর বন্যপশু ছিলাম।
23তবুও আমি সর্বদা তোমার সঙ্গে আছি;
তুমি আমার ডান হাত ধরে রেখেছ।
24তোমার উপদেশে তুমি আমাকে পথ দেখাবে,
এবং অবশেষে আমাকে মহিমায় নিয়ে যাবে।
25তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে?
তুমি ছাড়া জগতে আর কিছুই আমি কামনা করি না।
26আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে,
কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি
আর আমার চিরকালের উত্তরাধিকার।
27যারা তোমার থেকে দূরবর্তী তারা বিনষ্ট হবে;
যারা তোমার প্রতি অবিশ্বস্ত তাদের সবাইকে তুমি ধ্বংস করবে।
28কিন্তু ঈশ্বরের কাছে থাকা আমার জন্য ভালো।
সার্বভৌম সদাপ্রভুকে আমি আমার আশ্রয় করেছি;
আমি তোমার সমস্ত কাজের প্রচার করব।

Did you know?
The Prosperity of the Wicked and the Sanctuary
- Psalm 73 begins Book III of the Psalter and is attributed to Asaph, a Levite musician and seer who served as one of King David's choir leaders. A group of twelve psalms (Psalm 50 and 73–83) is associated with him and his guild of singers.Sources: Asaph (Levite) · the Bible text itself
- The psalmist struggles with a deep crisis of faith, questioning the value of personal purity when seeing the carefree wealth and apparent lack of suffering among the wicked. This internal struggle only resolves when he enters the sanctuary of God, where he gains perspective on their eventual ruin.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Source: http://ebible.org/benobcv/ · eBible.org