Nations Bible

Proverbs 31

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

রাজা লমূয়েলের নীতিবচন

1রাজা লমূয়েলের নীতিবচন—সেই অনুপ্রাণিত ভাষণ যা তাঁর মা তাঁকে শিখিয়েছিলেন।

2হে আমার বাছা, শোনো! হে আমার গর্ভজাত পুত্র, শোনো!

হে আমার বাছা, হে আমার প্রার্থনার উত্তর, শোনো!

3নারীদের পিছনে তোমার শক্তি ব্যয় কোরো না,

যারা রাজাদের সর্বনাশ করে তাদের পিছনে তোমার প্রাণশক্তি নষ্ট কোরো না।

4হে লমূয়েল, রাজাদের জন্য নয়—

দ্রাক্ষারস পান করা রাজাদের জন্য উপযুক্ত নয়,

সুরাপানে আসক্ত হওয়া শাসকদের জন্য অনুচিত,

5পাছে তারা পান করেন ও ভুলে যান তারা কী আদেশ দিয়েছেন,

ও সব নিপীড়িতকে তাদের অধিকার বঞ্চিত করে ছাড়েন।

6সুরা তাদের জন্যই রাখা থাক যারা মরতে চলেছে,

দ্রাক্ষারস তাদের জন্যই রাখা থাক যারা মনোবেদনায় ভুগছে!

7তারা পান করুক ও তাদের দারিদ্র ভুলে যাক

ও তাদের দুর্দশা আর মনে না রাখুক।

8তাদের হয়ে কথা বলো যারা নিজেদের কথা নিজেরা বলতে পারে না,

সেইসব লোকের অধিকারের স্বপক্ষে কথা বলো যারা সর্বস্বান্ত।

9উচ্চকণ্ঠে বলো ও ন্যায়বিচার করো:

দরিদ্র ও অভাবগ্রস্তদের অধিকারের স্বপক্ষে ওকালতি করো।

উপসংহার: উন্নত চরিত্রবিশিষ্ট স্ত্রী

10কে উন্নত চরিত্রবিশিষ্ট এক স্ত্রী পেতে পারে?

তাঁর মূল্য পদ্মরাগমণির চেয়েও অনেক বেশি।

11তাঁর উপর তাঁর স্বামীর পূর্ণ আস্থা বজায় থাকে

ও তিনি তাঁর স্বামীর জীবনে ভালো কোনো কিছুর অভাব হতে দেন না।

12তিনি তাঁর জীবনের সমস্ত দিন

স্বামীর অনিষ্ট নয়, কিন্তু মঙ্গলই সাধন করেন।

13তিনি পশম ও মসিনা মনোনীত করেন

ও আগ্রহী হাতে কাজকর্ম করেন।

14তিনি বণিকদের জাহাজগুলির মতো,

বহুদূর থেকে তাঁর খাদ্যদ্রব্য নিয়ে আসেন।

15তিনি অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে পড়েন;

তিনি তাঁর পরিবারের জন্য খাদ্যের জোগান দেন

ও তাঁর দাসীদেরও অংশ বরাদ্দ করে দেন।

16তিনি জমির মান বিচার করেন ও তা কিনে নেন;

নিজের আয় দিয়ে তিনি দ্রাক্ষাক্ষেত গড়ে তোলেন।

17তিনি সবলে তাঁর কাজে লেগে পড়েন;

তাঁর কাজকর্মের পক্ষে তাঁর হাত দুটি বেশ শক্তিশালী।

18তিনি সুনিশ্চিত হন যে তাঁর কেনাবেচা বেশ লাভজনক হয়েছে,

ও তাঁর প্রদীপ রাতেও নিভে যায় না।

19তাঁর হাতে তিনি তকলি ধরে থাকেন

ও সুতো কাটার টাকু তাঁর আঙুল দিয়ে আঁকড়ে ধরে থাকেন।

20তিনি দরিদ্রদের প্রতি মুক্তহস্ত হন

ও অভাবগ্রস্তদের দিকে তাঁর হাত বাড়িয়ে দেন।

21তুষারপাতের সময় তাঁর পরিবারের লোকদের জন্য তাঁর কোনও ভয় হয় না;

কারণ তারা সকলেই টকটকে লাল রংয়ের কাপড় পরে থাকে।

22তিনি তাঁর বিছানার জন্য চাদর তৈরি করেন;

তিনি মিহি মসিনা দিয়ে তৈরি বেগুনি রংয়ের কাপড় গায়ে দিয়ে থাকেন।

23তাঁর স্বামী সেই নগরদ্বারে সম্মানিত হন,

যেখানে দেশের প্রাচীনদের মধ্যে তিনি তাঁর আসন গ্রহণ করেন।

24তিনি মসিনার পোশাক তৈরি করে সেগুলি বিক্রি করেন,

ও বণিকদের উত্তরীয় সরবরাহ করেন।

25তিনি শক্তি ও সম্মানে আচ্ছাদিত হন;

আগামী দিনগুলির কথা ভেবে তিনি সশব্দে হাসতে পারেন।

26তিনি প্রজ্ঞামূলক কথাবার্তা বলেন,

ও তাঁর জিভের ডগায় আন্তরিক নির্দেশ থাকে।

27তিনি তাঁর পরিবারের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন

ও অলসতার রুটি খান না।

28তাঁর সন্তানেরা উঠে তাঁকে আশীর্বাদধন্যা বলে ডাকে;

তাঁর স্বামীও একই কথা বলেন ও তাঁর প্রশংসা করে বলেন:

29“অনেক মহিলাই মহৎ মহৎ কাজ করেন,

কিন্তু তুমি সবাইকে ছাপিয়ে গিয়েছ।”

30লাবণ্য বিভ্রান্তিকর, ও সৌন্দর্য অস্থায়ী;

কিন্তু যে নারী সদাপ্রভুকে ভয় করেন তাঁরই প্রশংসা করতে হবে।

31তাঁর হাত যা কিছু করেছে, সেসবের জন্য তাঁকে সম্মান জানাও,

ও তাঁর কাজকর্মই নগরদ্বারে তাঁর কাছে প্রশংসা এনে দিক।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Advice to a King and the Noble Woman

  • The historical identity of King Lemuel is not certainly known outside this passage. His name means dedicated to God, and while rabbinic tradition identified him with King Solomon, the text presents him receiving moral instruction and guidance on righteous leadership directly from his mother.Sources: Lemuel · Mother of Lemuel · the Bible text itself
  • The poem in the second half of the chapter describes a capable woman managing varied economic affairs, including evaluating and buying real estate, planting a vineyard, producing textiles, and trading with merchants, all while providing for her household and aiding the poor.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.