Nations Bible

Proverbs 24

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

নীতিবচন 20

1দুষ্টদের প্রতি হিংসা কোরো না,

তাদের সঙ্গলাভের বাসনা রেখো না;

2কারণ তাদের হৃদয় হিংস্রতার চক্রান্ত করে,

ও তাদের ঠোঁট অশান্তি উৎপন্ন করার কথা বলে।

নীতিবচন 21

3প্রজ্ঞা দ্বারাই গৃহ নির্মাণ হয়,

ও বিচক্ষণতার মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়;

4জ্ঞানের মাধ্যমে সেটির ঘরগুলি

দুষ্প্রাপ্য ও সুন্দর সুন্দর সম্পদে পরিপূর্ণ হয়।

নীতিবচন 22

5জ্ঞানবানেরা মহাশক্তির মাধ্যমে জয়ী হয়,

ও যাদের জ্ঞান আছে তারা তাদের শক্তিবৃদ্ধি করে।

6নিশ্চয় যুদ্ধ শুরু করার জন্য তোমার জ্ঞানগর্ভ পরিচালনা প্রয়োজন,

ও অনেক পরামর্শদাতার মাধ্যমেই যুদ্ধজয় করা যায়।

নীতিবচন 23

7মূর্খদের জন্য প্রজ্ঞা খুবই গুরুভার;

নগরদ্বারে নেতাদের সমাজে উপস্থিত থাকাকালীন তারা যেন মুখ না খোলে।

নীতিবচন 24

8যে অনিষ্টের চক্রান্ত করে

সে এক কুচক্রী বলে পরিচিত হবে।

9মূর্খের চক্রান্তগুলি পাপময়,

ও মানুষজন বিদ্রুপকারীকে ঘৃণা করে।

নীতিবচন 25

10সংকটকালে তুমি যদি ভয়ে পশ্চাদগামী হও,

তবে তোমার শক্তি কতই না কম!

11যারা মৃত্যুর দিকে চালিত হচ্ছে তাদের উদ্ধার করো;

যারা টলতে টলতে বধ্যভূমির দিকে এগিয়ে যাচ্ছে তাদের আটকে রাখো।

12তুমি যদি বলো, “আমার তো এই বিষয়ে কিছুই জানা নেই,”

তবে যিনি অন্তর মাপেন তিনি কি তা বুঝবেন না?

যিনি তোমার জীবন পাহারা দেন তিনি কি জানতে পারবেন না?

তিনি কি প্রত্যেককে তাদের কর্ম অনুযায়ী প্রতিফল দেবেন না?

নীতিবচন 26

13হে আমার বাছা, মধু খাও, কারণ তা উপকারী;

মৌচাকের মধুর স্বাদ তোমার কাছে মিষ্টি লাগবে।

14একথাও মনে রেখো যে প্রজ্ঞা তোমার পক্ষে মধুর মতো:

তুমি যদি তা খুঁজে পাও, তবে তোমার জন্য ভবিষ্যৎকালীন এক আশা আছে,

ও তোমার আশা বিচ্ছিন্ন করা হবে না।

নীতিবচন 27

15ধার্মিকদের বাড়ির কাছে চোরের মতো ওৎ পেতে থেকো না,

তাদের বাসস্থানে লুটপাট চালিয়ো না;

16কারণ ধার্মিকেরা সাতবার পড়লেও, তারা আবার উঠে দাঁড়াবে,

কিন্তু যখন চরম দুর্দশা আঘাত হানে তখন দুষ্টেরা হোঁচট খায়।

নীতিবচন 28

17তোমার শত্রুর পতনে উল্লসিত হোয়ো না;

তারা যখন হোঁচট খায়, তখন তোমার অন্তরকে আনন্দিত হতে দিয়ো না।

18পাছে সদাপ্রভু দেখেন ও অসন্তুষ্ট হন

ও তাদের দিক থেকে তাঁর ক্রোধ ফিরিয়ে নেন।

নীতিবচন 29

19অনিষ্টকারীদের কারণে ধৈর্যচ্যুত হোয়ো না,

বা দুষ্টদের প্রতি হিংসা কোরো না।

20কারণ অনিষ্টকারীদের ভবিষ্যৎকালীন কোনো আশা নেই,

ও দুষ্টদের প্রদীপ নিভিয়ে ফেলা হবে।

নীতিবচন 30

21হে আমার বাছা, সদাপ্রভুকে ও রাজাকেও ভয় করো,

ও বিদ্রোহী কর্মকর্তাদের দলে যোগ দিয়ো না,

22কারণ তারা উভয়েই তাদের উপরে আকস্মিক বিনাশ পাঠাবেন,

ও কে জানে, তারা কী চরম দুর্দশা নিয়ে আসবেন?

জ্ঞানবানেদের অতিরিক্ত কয়েকটি নীতিবচন

23এগুলিও জ্ঞানবানদের বলা নীতিবচন:

বিচারে পক্ষপাতিত্ব দেখানো উচিত নয়:

24যে অপরাধীদের বলে, “তুমি নির্দোষ,”

সে লোকজনের দ্বারা অভিশপ্ত হবে ও জাতিদের দ্বারা নিন্দিত হবে।

25কিন্তু যারা অপরাধীদের দোষী সাব্যস্ত করে তাদের মঙ্গল হবে,

ও তাদের উপরে প্রচুর আশীর্বাদ বর্ষিত হবে।

26সরল উত্তর

ঠোঁটে লেগে থাকা এক চুমুর মতো।

27তোমার বাইরের কাজকর্ম সেরে ফেলো

ও ক্ষেতজমি তৈরি করে রাখো;

তারপর, তোমার গৃহ নির্মাণ করো।

28অকারণে তোমার প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ো না—

বিপথে চালিত করার জন্য তুমি কি তোমার ঠোঁট ব্যবহার করবে?

29একথা বোলো না, “তারা আমার প্রতি যা করেছে আমিও তাদের প্রতি তাই করব;

তাদের কর্মের প্রতিফল আমি তাদের ফিরিয়ে দেব।”

30আমি অলসের ক্ষেতজমির পাশ দিয়ে গেলাম,

এমন একজনের দ্রাক্ষাক্ষেতের পাশ দিয়ে গেলাম যার কোনও বোধশক্তি নেই;

31সর্বত্র কাঁটাগাছ জন্মেছে,

জমি আগাছায় ভরে গিয়েছে,

ও পাথরের প্রাচীর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

32আমি যা লক্ষ্য করেছিলাম তা নিয়ে একটু ভাবলাম

ও যা দেখেছিলাম তা থেকে এই শিক্ষা পেলাম:

33আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,

হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—

34ও দারিদ্র এক চোরের মতো

ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Wisdom for Daily Life, Justice, and Diligence

  • Proverbs 24:27 reflects the priorities of ancient agrarian life by advising that one should first prepare fields and secure an agricultural livelihood before building a house. Securing reliable food production had to take precedence over investing resources into domestic shelter.Sources: the Bible text itself
  • The chapter challenges passive bystander apathy, asserting that claiming ignorance will not excuse failing to rescue those facing unjust peril or death. It similarly warns against judicial partiality in civic assemblies, strongly condemning those who exonerate the guilty.Sources: the Bible text itself
  • The vivid portrait of a slacker's vineyard highlights the rapid physical decay of untended land, marked by overgrown thistles and broken stone walls. In the hill country of ancient Israel, maintaining stone terrace walls was essential for preventing soil erosion and protecting crops.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.