Proverbs 19
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.
1যে মূর্খের ঠোঁট উচ্ছৃঙ্খল তার চেয়ে
সেই দরিদ্রই ভালো যার জীবনযাত্রার ধরন অনিন্দনীয়।
2জ্ঞানবিহীন বাসনা ভালো নয়—
হঠকারী পদযুগল আরও কত না বেশি পথ হারাবে!
3মানুষের নিজেদের মূর্খামিই তাদের সর্বনাশের দিকে ঠেলে দেয়,
অথচ তাদের অন্তর সদাপ্রভুর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে।
4ধনসম্পদ অনেক বন্ধু আকর্ষণ করে,
কিন্তু দরিদ্র লোকজনের বন্ধুরাও তাদের পরিত্যাগ করে।
5মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকবে না,
ও যে মিথ্যা কথার স্রোত বইয়ে দেয় সে নিষ্কৃতি পাবে না।
6অনেকেই শাসকের তোষামুদি করে,
ও যিনি উপহার দান করেন সবাই তাঁর বন্ধু হয়।
7দরিদ্রদের সব আত্মীয়স্বজন যখন তাদের এড়িয়ে চলে—
তখন তাদের বন্ধুরাও তো আরও বেশি করে তাদের কাছ থেকে দূরে সরে যাবে!
যদিও দরিদ্রেরা অনুনয়-বিনয় করে তাদের পশ্চাদ্ধাবন করে,
তাদের কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না।
8যে জ্ঞানার্জন করে সে জীবন ভালোবাসে;
যে বিচক্ষণতা পোষণ করে সে অচিরেই উন্নতি লাভ করবে।
9মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকবে না,
ও যে মিথ্যা কথার স্রোত বইয়ে দেয় তার সর্বনাশ হবে।
10মূর্খের পক্ষে যখন বিলাসিতার জীবনযাপন করা বাঞ্ছনীয় নয়—
তখন ক্রীতদাসের পক্ষে অধিপতিদের উপরে প্রভুত্ব করা আরও কত না মন্দ বিষয়।
11মানুষের প্রজ্ঞা ধৈর্য উৎপন্ন করে;
অপরাধ মার্জনা করা তার পক্ষে গৌরবের বিষয়।
12রাজার ক্রোধ সিংহের গর্জনের মতো,
কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের উপরে পড়া শিশিরের মতো।
13মূর্খ সন্তান বাবার সর্বনাশের কারণ,
ও কলহপ্রিয়া স্ত্রী
ফাটা ছাদ থেকে একটানা পড়তে থাকা জলের সমতুল্য।
14বাড়িঘর ও ধনসম্পদ মা-বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া যায়,
কিন্তু বিচক্ষণ স্ত্রী সদাপ্রভুর কাছ থেকেই পাওয়া যায়।
15অলসতা অগাধ ঘুম নিয়ে আসে,
ও অপারদর্শী মানুষ ক্ষুধার্তই থেকে যায়।
16যারা আজ্ঞা পালন করে তারা তাদের প্রাণরক্ষা করে,
কিন্তু যারা তাদের জীবনযাত্রার ধরনকে উপেক্ষা করে তারা মারা যাবে।
17যারা দরিদ্রদের প্রতি দয়া দেখায় তারা সদাপ্রভুকেই ঋণ দেয়,
ও তারা যা করেছে সেজন্য সদাপ্রভু তাদের পুরস্কৃত করবেন।
18তোমার সন্তানদের শাসন করো, কারণ এতে আশা আছে,
তাদের মৃত্যুর জন্য দায়ী হোয়ো না।
19উগ্রস্বভাব বিশিষ্ট মানুষকে অবশ্যই দণ্ড পেতে হবে;
তাদের উদ্ধার করো, ও তোমাকে আবার তা করতে হবে।
20পরামর্শ শোনো ও শৃঙ্খলা গ্রহণ করো,
ও শেষ পর্যন্ত তুমি জ্ঞানবানদের মধ্যে গণ্য হবে।
21মানুষের অন্তরে অনেক পরিকল্পনা থাকে,
কিন্তু সদাপ্রভুর অভীষ্টই প্রবল হয়।
22একজন মানুষ যা চায় তা হল অফুরান ভালোবাসা;
মিথ্যাবাদী হওয়ার চেয়ে দরিদ্র হওয়া ভালো।
23সদাপ্রভুর ভয় জীবনের দিকে নিয়ে যায়;
তখন একজন মানুষ সন্তুষ্ট থাকে, আকস্মিক দুর্দশা তাকে স্পর্শ করতে পারে না।
24অলস তার হাত থালায় ডুবিয়ে রাখে;
সে এতই অলস যে তা মুখেও তোলে না।
25বিদ্রুপকারীকে কশাঘাত করো, ও অনভিজ্ঞ লোকেরা বিচক্ষণতার শিক্ষা পাবে;
বিচক্ষণদের ভর্ৎসনা করো, ও তারা জ্ঞানার্জন করবে।
26যারা তাদের বাবার সম্পদ লুট করে ও তাদের মাকে তাড়িয়ে দেয়
তারা এমন এক সন্তান যে লজ্জা ও অপমান বয়ে আনে।
27হে আমার বাছা, তুমি যদি শিক্ষা নেওয়া বন্ধ করে দাও,
তবে তুমি জ্ঞানের বাক্য থেকে দূরে সরে যাবে।
28বিকৃতমনা সাক্ষী ন্যায়বিচারকে বিদ্রুপ করে,
ও দুষ্টদের মুখ অমঙ্গল গ্রাস করে নেয়।
29বিদ্রুপকারীদের জন্য শাস্তিবিধান তৈরি হয়,
ও মূর্খদের পিঠের জন্য তৈরি হয় মারধর।

Did you know?
Wisdom on Wealth, Relationships, and Character
- Proverbs 19 highlights how social status shapes human relationships, noting that wealth attracts many companions while the poor are often abandoned even by their own families. In contrast to this human tendency, kindness shown to the poor is described as a loan made directly to the LORD, who ensures repayment.Sources: the Bible text itself
- The chapter uses vivid natural imagery to describe a ruler's authority, comparing a king's rage to the roar of a lion and his favor to refreshing dew on the grass. In the ancient world, gaining a monarch's goodwill was critical for protection and prosperity.Sources: the Bible text itself
- Everyday domestic realities appear in vivid proverbs, such as describing a contentious spouse as persistent dripping water and caricaturing an extreme sluggard who buries a hand in the communal dish but refuses to lift it back to his mouth.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Source: http://ebible.org/benobcv/ · eBible.org