Nations Bible

Proverbs 11

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

1সদাপ্রভু অসাধু দাঁড়িপাল্লা ঘৃণা করেন,

কিন্তু সঠিক বাটখারা তাঁকে সন্তুষ্ট করে।

2যখন অহংকার আসে, তখন অপমানও আসে,

কিন্তু নম্রতার সঙ্গে আসে প্রজ্ঞা।

3ন্যায়পরায়ণদের সততাই তাদের পথ দেখায়,

কিন্তু বিশ্বাসঘাতকেরা তাদের ছলনা দ্বারা ধ্বংস হয়ে যায়।

4ক্রোধের দিনে ধনসম্পত্তি মূল্যহীন হয়ে যায়,

কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।

5অনিন্দনীয়দের ধার্মিকতা তাদের পথগুলি সোজা করে,

কিন্তু দুষ্টেরা তাদের দুষ্টতা দ্বারাই পতিত হয়।

6ন্যায়পরায়ণদের ধার্মিকতাই তাদের উদ্ধার করে,

কিন্তু অবিশ্বস্তেরা মন্দ বাসনা দ্বারা ফাঁদে পড়ে।

7নশ্বর মানুষে স্থাপিত আশা তাদের সাথেই নষ্ট হয়;

তাদের ক্ষমতার সব প্রতিজ্ঞা নিষ্ফল হয়।

8ধার্মিকেরা সংকট থেকে উদ্ধার পায়,

ও তা তাদের পরিবর্তে দুষ্টদের উপরেই গিয়ে পড়ে।

9অধার্মিকরা তাদের মুখ দিয়ে তাদের প্রতিবেশীদের সর্বনাশ করে,

কিন্তু জ্ঞানের মাধ্যমে ধার্মিকেরা অব্যাহতি পায়।

10ধার্মিকেরা যখন উন্নতি লাভ করে, তখন নগরে আনন্দ হয়,

দুষ্টেরা যখন বিনষ্ট হয়, তখনও আনন্দের রব ওঠে।

11ন্যায়পরায়ণদের আশীর্বাদে নগর উন্নত হয়,

কিন্তু দুষ্টদের মুখের কথা দ্বারা তা ধ্বংস হয়।

12যারা তাদের প্রতিবেশীকে ঠাট্টা করে তাদের কোনও বোধবুদ্ধি নেই,

কিন্তু যাদের বুদ্ধি আছে তারা তাদের জিভকে সংযত রাখে।

13পরনিন্দা পরচর্চা আস্থা ভঙ্গ করে,

কিন্তু নির্ভরযোগ্য মানুষ গোপনীয়তা বজায় রাখে।

14নেতৃত্বের অভাবে জাতির পতন হয়,

কিন্তু উপদেশকদের সংখ্যা বেশি হলে জয় সুনিশ্চিত হয়।

15যে অপরিচিত লোকের জামিনদার হয় সে নিশ্চয় কষ্টভোগ করবে,

কিন্তু যে অন্যের ঋণ শোধ করার দায়িত্ব নিতে অস্বীকার করে সে নিরাপদে থাকে।

16সহৃদয়া নারী সম্মান অর্জন করে,

কিন্তু নির্মম লোকেরা শুধু ধনসম্পত্তিই লাভ করে।

17যারা দয়ালু তারা নিজেদের উপকার করে,

কিন্তু নিষ্ঠুর লোকেরা নিজেদের সর্বনাশ ডেকে আনে।

18দুষ্টলোক অসৎ প্রতারণাপূর্ণ বেতন উপার্জন করে,

কিন্তু যে ধার্মিকতা বোনে সে নিশ্চিত প্রতিদান কাটে।

19প্রকৃতপক্ষে ধার্মিক মানুষ জীবন লাভ করে,

কিন্তু যে কেউ মন্দের পশ্চাদ্ধাবন করে সে মৃত্যুর সন্ধান পায়।

20যাদের মন উচ্ছৃঙ্খল সদাপ্রভু তাদের ঘৃণা করেন,

কিন্তু যারা অনিন্দনীয় পথে চলে তাদের নিয়ে তিনি আনন্দ করেন।

21তুমি এই বিষয়ে নিশ্চিত থেকো: দুষ্ট অদণ্ডিত থাকবে না,

কিন্তু যারা ধার্মিক তারা রক্ষা পাবে।

22যেমন শূকরের নাকে সোনার নথ

তেমনি সেই সুন্দরী নারী যে কোনো বিচক্ষণতা দেখায় না।

23ধার্মিকদের বাসনা শুধু মঙ্গলের কাছে গিয়ে শেষ হয়,

কিন্তু দুষ্টদের প্রত্যাশা শেষ হয় শুধু ক্রোধের কাছে গিয়ে।

24কেউ একজন মুক্তহস্তে দান করে, অথচ সে আরও বেশি লাভবান হয়;

অন্য কেউ অযথা কৃপণতা করে, কিন্তু দারিদ্রে পৌঁছে যায়।

25অকৃপণ ব্যক্তি উন্নতি লাভ করবে;

যে কেউ অন্যান্য লোকদের পুনরুজ্জীবিত করে সেও পুনরুজ্জীবিত হবে।

26যে শস্য মজুত করে রাখে লোকে তাকে অভিশাপ দেয়,

কিন্তু যে তা বিক্রি করতে চায় তার জন্য তারা ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করে।

27যে কেউ মঙ্গলকামনা করে সে অনুগ্রহ পায়,

কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায় তার জীবনেই অমঙ্গল নেমে আসে।

28যারা তাদের ধনদৌলতের উপর নির্ভর করে তাদের পতন হবে,

কিন্তু ধার্মিকেরা গাছের সবুজ পাতার মতো উন্নতি লাভ করবে।

29যারা তাদের পরিবারে সর্বনাশ ডেকে আনে তারা উত্তরাধিকারসূত্রে শুধু বাতাসই পাবে,

ও মূর্খেরা জ্ঞানবানের দাস হবে।

30ধার্মিকের ফল জীবনবৃক্ষ,

ও যে জ্ঞানবান সে প্রাণরক্ষা করে।

31ধার্মিকেরা যদি এই পৃথিবীতেই তাদের প্রাপ্য পেয়ে যায়,

তবে অধার্মিকরা ও পাপীরা আরও কত না বেশি পাবে!

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Integrity, Wealth, and the Community

  • Ancient commerce relied heavily on balance scales with stone weights to measure precious metals and goods. The chapter opens by condemning dishonest scales and praising accurate weights, emphasizing that honesty in everyday marketplace transactions reflects a person's standing before God.Sources: the Bible text itself
  • Proverbs 11 highlights the civic impact of individual behavior, noting that a city's stability and joy depend on the integrity of its upright citizens, wise counselors, and fair leaders rather than the words and actions of the wicked.Sources: the Bible text itself
  • In agricultural societies, withholding grain during shortages to drive up prices caused widespread suffering. The chapter contrasts the hoarder of grain, who earns the community's curse, with the merchant who readily sells food to sustain his neighbors.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.