Nations Bible

Numbers 29

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

তূরীধ্বনির উৎসব

1“ ‘সপ্তম মাসের প্রথম দিনে, এক পবিত্র সভার আয়োজন কোরো এবং কোনো নিয়মিত কাজ করবে না। এই দিন তোমরা তূরী বাজাবে। 2সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিস্বরূপ হোম-নৈবেদ্যরূপে ত্রুটিহীন একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মেষশাবকের আয়োজন করবে। 3এঁড়ে বাছুরটির সঙ্গে শস্য-নৈবেদ্য দিতে হবে, এক ঐফার তিন-দশমাংশ জলপাই তেলে মিশ্রিত মিহি ময়দা, মেষটির সঙ্গে দুই-দশমাংশ 4এবং সাতটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক-দশমাংশ। 5তোমাদের প্রায়শ্চিত্ত সাধনের উদ্দেশে পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও নেবে। 6যেমন সবিস্তারে বর্ণিত হয়েছে, এসব নৈবেদ্য, মাসিক ও প্রাত্যহিক হোম-নৈবেদ্য এবং তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যর অতিরিক্ত। এই সমস্তই অগ্নির মাধ্যমে সদাপ্রভুকে নিবেদিত আনন্দদায়ক সুরভিত ভক্ষ্য-নৈবেদ্য।

প্রায়শ্চিত্ত দিবস

7“ ‘এই সপ্তম মাসের দশম দিনে এক পবিত্র সভা আহ্বান করবে। তোমরা কৃচ্ছ্রসাধন করবে এবং কোনো কাজ করবে না। 8সদাপ্রভুর কাছে আনন্দদায়ক সুরভিস্বরূপ হোম-নৈবেদ্যর জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 9এঁড়ে বাছুরটির জন্য পরিপূরক শস্য-নৈবেদ্যরূপে আনতে হবে এক ঐফার তিন-দশমাংশ তেলে মিশ্রিত মিহি ময়দা; মেষটির সঙ্গে দুই-দশমাংশ, 10সাতটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক-দশমাংশ করে। 11প্রায়শ্চিত্তের জন্য পাপার্থক বলিরূপে নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যর অতিরিক্ত পাপার্থক বলিরূপে একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে।

কুটিরবাস-পর্ব

12“ ‘সপ্তম মাসের পঞ্চদশ দিনে, একটি পবিত্র সভার আয়োজন করবে এবং সেদিন কোনো নিয়মিত কাজ করবে না। সদাপ্রভুর উদ্দেশে, সাত দিন ব্যাপী এক আনন্দোৎসব করবে। 13তেরোটি এঁড়ে বাছুর, দুটি মেষ এবং চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক নিয়ে, আগুনের মাধ্যমে সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে হোম-নৈবেদ্য উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 14পরিপূরক শস্য-নৈবেদ্য আনতে হবে, তেরোটি এঁড়ে বাছুরের প্রত্যেকটির জন্য এক ঐফার তিন-দশমাংশ, দুটি মেষের প্রত্যেকটির সঙ্গে দুই-দশমাংশ 15এবং চোদ্দটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক-দশমাংশ তেলে মিশ্রিত মিহি ময়দা। 16নিয়মিত হোম-নৈবেদ্য এবং তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যর অতিরিক্ত, পাপার্থক বলিরূপে একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে।

17“ ‘দ্বিতীয় দিনে বারোটি এঁড়ে বাছুর, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। এদের প্রত্যেকটি ত্রুটিহীন হতে হবে। 18সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 19পাপার্থক বলিরূপে একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত, নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।

20“ ‘তৃতীয় দিনে এগারোটি ষাঁড়, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 21সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 22পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।

23“ ‘চতুর্থ দিনে এগারোটি ষাঁড়, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 24সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী, তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 25নিয়মিত হোম-নৈবেদ্য এবং তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যর অতিরিক্ত, পাপার্থক বলিরূপে একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে।

26“ ‘পঞ্চম দিনে নয়টি ষাঁড়, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 27সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী, তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 28পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত, নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।

29“ ‘ষষ্ঠ দিনে আটটি ষাঁড়, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 30সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 31পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত, নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।

32“ ‘সপ্তম দিনে সাতটি ষাঁড় মেষ, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 33সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী, তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 34পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।

35“ ‘অষ্টম দিনে শেষ দিনের এক বিশেষ সভা করবে এবং কোনো নিয়মিত কাজ করবে না। 36একটি ষাঁড়, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক নিয়ে, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিত উপহাররূপে, আগুনের মাধ্যমে হোম-নৈবেদ্য উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই। 37সেই ষাঁড়, মেষ এবং মেষশাবকগুলির সঙ্গে, সংখ্যা অনুযায়ী তাদের শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। 38পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত, নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।

39“ ‘তোমাদের মানত ও স্বেচ্ছাদানের অতিরিক্তরূপে, তোমাদের নিরূপিত উৎসবসমূহে, সদাপ্রভুর উদ্দেশে এই সমস্ত উৎসর্গ করবে। তোমাদের হোম-নৈবেদ্য, শস্য-নৈবেদ্য, পেয়-নৈবেদ্য ও মঙ্গলার্থক-নৈবেদ্য থেকে এই সমস্ত স্বতন্ত্র।’ ”

40সদাপ্রভু মোশিকে যে সমস্ত আদেশ দিয়েছিলেন, তিনি ইস্রায়েলীদের সেই সমস্তই বললেন।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Offerings of the Seventh Month

  • The seventh month in the biblical calendar was marked by major sacred convocations: the sounding of trumpets on the first day, a solemn day of self-humbling on the tenth day, and a week-long feast starting on the fifteenth day, concluding with an assembly on the eighth day.Sources: the Bible text itself
  • During the week-long feast beginning on the fifteenth day, the daily burnt offerings followed a unique descending pattern for bulls: starting with thirteen bulls on the first day and decreasing by one each day until seven were offered on the seventh day.Sources: the Bible text itself
  • These prescribed festival sacrifices did not replace standard worship; they were offered in addition to the regular daily burnt offerings, monthly offerings, and any personal vow, freewill, or peace offerings brought by worshippers.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.