Nahum 3
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.
ধিক্ নীনবী!
1ধিক্ সেই রক্তপাতকারী নগর,
যা মিথ্যায় পরিপূর্ণ,
যা লুঠতরাজে পরিপূর্ণ,
যেখানে কখনোই ক্ষতিগ্রস্তের অভাব হয় না!
2চাবুকের জোরালো শব্দ,
চাকার ঝনঝনানি,
দ্রুতগতি ঘোড়ার ক্ষুরের শব্দ
ও ধুলো ওড়ানো রথের শব্দ!
3অশ্বারোহী সৈন্যদলের আক্রমণ!
তরোয়ালের ঝলকানি
ও বর্শার ঝনঝনানি!
প্রচুর মানুষের মৃত্যু,
মৃতদেহের স্তূপ,
অসংখ্য মৃতদেহ,
মানুষজন শবে হোঁচট খায়—
4এসবই সেই এক বেশ্যার উচ্ছৃঙ্খল লালসার,
লোভনীয়, ডাকিনীবিদ্যায় নিপুণ মহিলার কারণে হয়েছে,
যে তার বেশ্যাবৃত্তি দ্বারা জাতিদের
এবং তার জাদুবিদ্যা দ্বারা মানুষজনকে বন্দি করে রেখেছে।
5“আমি তোমার বিপক্ষ,” সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন।
“আমি তোমার মুখের উপর তোমার ঘাঘরা তুলে ধরব।
আমি জাতিদের তোমার উলঙ্গতা দেখাব
ও রাজ্যগুলির কাছে তোমার লজ্জা প্রকাশ করব।
6আমি অশ্লীলতা দিয়ে তোমাকে আঘাত করব,
আমি তোমাকে ঘৃণার দৃষ্টিতে দেখব
এবং তোমাকে এক প্রদর্শনীতে পরিণত করব।
7যারা তোমাকে দেখবে তারা সবাই তোমার কাছ থেকে পালাবে ও বলবে,
‘নীনবী ধ্বংসাবশেষে পরিণত হয়েছে—তার জন্যে কে বিলাপ করবে?’
তোমাকে সান্তনা দেওয়ার জন্য আমি কোথায় লোক খুঁজে পাব?”
8তুমি কি সেই থিব্সের চেয়ে শ্রেষ্ঠ,
যা নীলনদের তীরে অবস্থিত,
ও যার চতুর্দিক জলে ঘেরা?
নদী তার সুরক্ষাবলয়,
জলরাশি তার প্রাচীর ছিল।
9কূশ ও মিশর ছিল তার অপার শক্তি;
পূট ও লিবিয়া তার মিত্রশক্তির মধ্যে গণ্য হত।
10তাও তাকে বন্দি করা হল
ও সে নির্বাসনে গেল।
তার শিশু সন্তানদের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে
ছুঁড়ে ফেলে দিয়ে ছিন্নভিন্ন করা হল।
তার গণ্যমান্য লোকদের জন্য গুটিকাপাত করা হল,
এবং তার সব মহান লোককে শিকল দিয়ে বাঁধা হল।
11তুমিও মাতাল হয়ে যাবে;
তুমি আত্মগোপন করবে
ও শত্রুর নাগাল এড়িয়ে থাকার জন্য আশ্রয়স্থল খুঁজবে।
12তোমার সব দুর্গ এমন ডুমুর গাছের মতো,
যেগুলির ফল পাকতে চলেছে;
যখন সেগুলিকে নাড়ানো হয়,
তখন ডুমুরগুলি ভক্ষকদের মুখে গিয়ে পড়ে।
13তোমার সৈন্যদলের দিকে তাকাও—
তারা সবাই দুর্বল প্রাণী।
তোমার দেশের প্রবেশদ্বারগুলি
তোমার শত্রুদের জন্য হাট করে খুলে রাখা হয়েছে;
তোমার ফটকের খিলগুলি আগুন গ্রাস করে নিয়েছে।
14অবরোধকালের জন্য জল তুলে রাখো,
তোমার দুর্গগুলি অভেদ্য করো!
কাদা মেখে রাখো,
চুন বালির মিশ্রণ তৈরি করো,
ইটের গাঁথনি মেরামত করো!
15সেখানেই আগুন তোমাকে গ্রাস করবে;
তরোয়াল তোমাকে কেটে ফেলবে—
সেগুলি তোমাকে পঙ্গপালের ঝাঁকের মতো গিলে খাবে।
গঙ্গাফড়িং-এর মতো সংখ্যায় বৃদ্ধি পাও,
পঙ্গপালের মতো সংখ্যায় বৃদ্ধি পাও!
16তোমার বণিকদের সংখ্যা তুমি বাড়িয়েই গিয়েছ
যতক্ষণ না তারা আকাশের তারাদের চেয়েও সংখ্যায় বেশি হয়েছে,
কিন্তু পঙ্গপালের মতো তারা দেশকে ন্যাড়া করে দেয়
ও পরে উড়ে চলে যায়।
17তোমার রক্ষীবাহিনী পঙ্গপালের মতো,
তোমার কর্মকর্তারা পঙ্গপালের সেই ঝাঁকের মতো
যা এক শীতল দিনে প্রাচীরের উপর এসে বসে—
কিন্তু যখন সূর্য ওঠে তখন তারা উড়ে চলে যায়,
ও কেউ জানে না তারা কোথায় যায়।
18হে আসিরিয়ার রাজা, তোমার মেষপালকেরা তন্দ্রাচ্ছন্ন হয়েছে;
তোমার গণ্যমান্য লোকেরা শুয়ে বিশ্রাম করছে।
তোমার প্রজারা পর্বতমালায় ছিন্নভিন্ন হয়ে আছে
ও তাদের একত্রিত করার কেউ নেই।
19কোনো কিছুই তোমাকে সুস্থ করতে পারবে না;
তোমার আঘাতটি মারাত্মক।
যতজন তোমার খবর শোনে
তারা সবাই তোমার পতনের খুশিতে হাততালি দেয়,
যেহেতু তোমার অপার নিষ্ঠুরতার আঁচ
কে না পেয়েছে?

Did you know?
The Inevitable Fall of Nineveh
- Nahum warns Nineveh by pointing to the fall of Thebes, a great city protected by the waters of the Nile and allied with Cush, Egypt, and Put. Despite its formidable natural water defenses and regional alliances, Thebes was conquered and its nobles were carried into captivity.Sources: the Bible text itself · Thebes · Cush · Put
- The prophet mockingly commands Nineveh to prepare for siege by drawing water, working clay, and treading mortar to reinforce its mud-brick fortifications. Even with these extensive preparations, the text proclaims that fire and the sword would consume the city.Sources: the Bible text itself
- Nahum compares Nineveh's guards and officials to swarming locusts that cluster on stone walls on a cold day. As soon as the sun rises, the swarms fly away and vanish, illustrating how quickly Assyria's leadership and defenders would scatter and disappear.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Nineveh · 36.359, 43.153 · verses 1, 4, 7, 11
- Nile · Today: Nile River · 31.465, 30.367 · verse 8
- Thebes · 25.721, 32.610 · verses 8, 10
- Cush · Today: Cush 1 · 16.935, 33.751 · verse 9
- Egypt · 30.129, 31.308 · verse 9
- Libya · 32.821, 21.851 · verse 9
- Assyria · 36.359, 43.153 · verse 18
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Source: http://ebible.org/benobcv/ · eBible.org