Nations Bible

Joshua 7

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

আখনের পাপ

1কিন্তু ইস্রায়েলীরা উৎসর্গীকৃত বস্তুগুলির বিষয়ে অবিশ্বস্ত হল; যিহূদা গোষ্ঠীভুক্ত সেরহের ছেলে সিম্রী, তার ছেলে কর্মি, তার ছেলে আখন সেগুলির কিছুটা অংশ রেখে নিয়েছিল। তাই ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ জ্বলে উঠল।

2এদিকে যিহোশূয় যিরীহো থেকে সেই অয় নগরে লোক পাঠালেন, যেটি বেথেলের পূর্বদিকে বেথ-আবনের কাছে অবস্থিত ছিল, এবং তাদের বললেন, “তোমরা উঠে যাও ও ওই অঞ্চলটি গোপনে পর্যবেক্ষণ করো।” তাই সেই লোকেরা উঠে গেল ও গোপনে অয় নগরটি পর্যবেক্ষণ করল।

3যিহোশূয়ের কাছে ফিরে এসে তারা বলল, “অয়ের বিরুদ্ধে সমগ্র সৈন্যদল যাওয়ার প্রয়োজন নেই। সেটি অধিকার করার জন্য 2,000 বা 3,000 লোক পাঠান এবং সমগ্র সৈন্যদলকে কষ্ট দেবেন না, কারণ সেখানে মাত্র অল্প কিছু লোকই বসবাস করে।” 4তাই, প্রায় 3,000 লোক উঠে গেল, কিন্তু তারা অয়ের সেই লোকদের কাছে সম্পূর্ণরূপে নাস্তানাবুদ হল, 5যারা ইস্রায়েলীদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে মেরে ফেলল। অয়ের নগর-দুয়ার থেকে পাথরের খনি পর্যন্ত তারা ইস্রায়েলীদের পিছু ধাওয়া করল এবং ঢালু পথে তাদের আঘাত করল। এতে ভয়ে লোকদের হৃদয় গলে জলের মতো হয়ে গেল।

6তখন যিহোশূয় তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন এবং সন্ধ্যা পর্যন্ত একইরকম ভাবে সদাপ্রভুর সিন্দুকের সামনে মাটিতে মুখ লুটিয়ে পড়ে থাকলেন। ইস্রায়েলের প্রাচীনরাও সেরকমই করলেন, ও নিজেদের মাথায় ধুলো ছড়ালেন। 7আর যিহোশূয় বললেন, “হায়, সার্বভৌম সদাপ্রভু, কেন তুমি এই লোকজনকে জর্ডন নদীর এপারে নিয়ে এসে আমাদের ধ্বংস করার জন্য ইমোরীয়দের হাতে সঁপে দিলে? জর্ডন নদীর ওপারে থাকাই আমাদের পক্ষে ভালো ছিল! 8হে প্রভু, তোমার এই দাসকে ক্ষমা করো। ইস্রায়েল এখন যে শত্রুদের কাছে নাস্তানাবুদ হয়েছে, তাই আমি আর কী বলব? 9কনানীয়রা ও দেশের অন্যান্য সব লোকজন এই ঘটনার কথা শুনবে ও তারা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরবে এবং পৃথিবী থেকে আমাদের নাম মুছে ফেলবে। তখন তুমি তোমার নিজের মহৎ নামের জন্য কী করবে?”

10সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “উঠে দাঁড়াও! তুমি এখানে মুখ লুটিয়ে পড়ে থেকে কী করছ? 11ইস্রায়েল পাপ করেছে; তারা আমার সেই নিয়ম লঙ্ঘন করেছে, যা আমি তাদের পালন করার আদেশ দিয়েছিলাম। তারা উৎসর্গীকৃত বস্তুগুলির কিছুটা অংশ নিয়ে নিয়েছে; তারা চুরি করেছে, তারা মিথ্যা কথা বলেছে, সেগুলি তারা তাদের নিজস্ব বিষয়সম্পত্তির মধ্যে রেখে দিয়েছে। 12সেই কারণে ইস্রায়েলীরা তাদের শত্রুদের সামনে দাঁড়াতে পারছে না; তারা পিছু ফিরে পালিয়েছে কারণ তারাই তাদের সর্বনাশের জন্য দায়ী। তোমরা যদি বিনাশের জন্য উৎসর্গীকৃত বস্তুগুলি ধ্বংস না করো তবে আমি আর তোমাদের সঙ্গে থাকব না।

13“যাও, লোকদের পবিত্র করো। তাদের বলো, ‘আগামীকালের জন্য প্রস্তুতি নিয়ে তোমরা নিজেদের পবিত্র করো; কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: হে ইস্রায়েল, তোমাদের মধ্যে উৎসর্গীকৃত বস্তুগুলি আছে। তোমরা যতক্ষণ না সেগুলি দূর করছ, তোমরা শত্রুদের সামনে দাঁড়াতে পারবে না।

14“ ‘সকালবেলায়, তোমরা এক এক গোষ্ঠী করে নিজেদের উপস্থিত কোরো। যে গোষ্ঠীকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক এক বংশরূপে এগিয়ে আসবে। যে বংশকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক এক পরিবাররূপে এগিয়ে আসবে; আর যে পরিবারকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক একজন করে এগিয়ে আসবে। 15উৎসর্গীকৃত বস্তু সমেত যে ধরা পড়বে, সে এবং তার অধিকারে থাকা সবকিছু আগুন দ্বারা ধ্বংস হয়ে যাবে। সে সদাপ্রভুর নিয়ম লঙ্ঘন করেছে এবং ইস্রায়েলের মধ্যে এক জঘন্য কাজ করেছে।’ ”

16পরদিন ভোরবেলায়, যিহোশূয় গোষ্ঠী ধরে ধরে ইস্রায়েলকে কাছে ডাকলেন, এবং যিহূদা গোষ্ঠী মনোনীত হল। 17যিহূদার বংশগুলি এগিয়ে এল, এবং সেরহীয় বংশ মনোনীত হল। পরিবার ধরে ধরে তিনি সেরহীয়দের কাছে ডাকলেন, এবং সিম্রী মনোনীত হল। 18জনে জনে যিহোশূয় তার পরিবারকে কাছে ডাকলেন, এবং যিহূদা গোষ্ঠীভুক্ত সেরহের ছেলে সিম্রীর ছেলে কর্মির ছেলে আখন মনোনীত হল।

19তখন যিহোশূয় আখনকে বললেন, “বাছা আমার, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব স্বীকার করো, ও তাঁকে সম্মান করো। তুমি কী করেছ তা আমাকে বলো; আমার কাছ থেকে তা লুকিয়ে রেখো না।”

20আখন যিহোশূয়কে উত্তর দিল, “একথা সত্যি! ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর বিরুদ্ধে আমি পাপ করেছি। আমি এরকম করেছি: 21লুন্ঠিত জিনিসপত্রের মধ্যে আমি যখন ব্যাবিলনিয়ার একটি সুন্দর আলখাল্লা, 200 শেকল রুপো ও পঞ্চাশ শেকল ওজনের সোনার একটি লম্বা টুকরো দেখেছিলাম, তখন লোভে পড়ে আমি সেগুলি নিয়েছিলাম। আমার তাঁবুর মধ্যে মাটিতে সেগুলি লুকানো আছে, আর সেগুলির নিচে রুপোও রাখা আছে।”

22অতএব যিহোশূয় দূতদের পাঠালেন, এবং তারা দৌড়ে তাঁবুর কাছে গেল, ও সেখানে, তার তাঁবুর মধ্যে সেগুলি লুকানো ছিল, আর সেগুলির নিচে রুপোও রাখা ছিল। 23তারা তাঁবু থেকে সেই জিনিসগুলি নিয়ে, যিহোশূয় ও সমগ্র ইস্রায়েলীর কাছে সেগুলি আনল এবং সদাপ্রভুর সামনে সেগুলি মেলে ধরল।

24তখন সমগ্র ইস্রায়েলের সঙ্গে সঙ্গে যিহোশূয় সেই রুপো, আলখাল্লা, সোনার লম্বা টুকরো, তার ছেলেমেয়ে, তার গবাদি পশুপাল, গাধা ও মেষ, তার তাঁবু ও তার যা কিছু ছিল, সবকিছু সমেত সেরহের সন্তান আখনকে আখোর উপত্যকায় নিয়ে গেলেন। 25যিহোশূয় বললেন, “তুমি কেন আমাদের উপরে এই বিপত্তি নিয়ে এলে? সদাপ্রভুই আজ তোমার উপরে বিপত্তি নিয়ে আসবেন।”

তখন সমগ্র ইস্রায়েল তাকে পাথর ছুঁড়ে মারল, এবং বাকিদেরও পাথর ছুঁড়ে মারার পর, তারা তাদের আগুনে পুড়িয়ে দিল। 26আখনের উপরে তারা পাথরের বিশাল এক স্তূপ তৈরি করল, যা আজও পর্যন্ত বজায় আছে। পরে সদাপ্রভু তাঁর ভয়ংকর ক্রোধ থেকে নিবৃত্ত হলেন। তাই তখন থেকেই সেই স্থানটি আখোর উপত্যকা নামে পরিচিত হয়ে আছে।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Defeat at Ai and the Sin of Achan

  • Ai was a royal Canaanite city located east of Bethel and near Beth-aven. After the capture of Jericho, it was the second city targeted by the Israelites, though an initial force of about three thousand soldiers was unexpectedly routed on the slopes outside the city.Sources: Ai · the Bible text itself
  • To discover why Israel lost at Ai, Joshua brought the community forward in stages by tribe, clan, family, and individual until Achan of the tribe of Judah was selected. Achan confessed that he had stolen and hidden gold, silver, and a Babylonian robe that had been devoted to destruction.Sources: Achan · the Bible text itself
  • The name of the Valley of Achor means trouble, reflecting Joshua's words that Achan had brought calamity upon Israel. Later biblical writers, including Hosea and Isaiah, referred to this valley symbolically as a place where disaster is transformed into hope and blessing.Sources: Achan · Valley of Achor · the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Jericho · Today: Tell es Sultan · 31.872, 35.445 · verse 2
  • Jordan · Today: Jordan River · 31.761, 35.558 · verse 7
  • Shinar · Today: Babylonia · 32.543, 44.422 · verse 21

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.