Joel 2
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.
পঙ্গপালের ঝাঁক
1তোমরা সিয়োনে তূরী বাজাও;
আমার পবিত্র পর্বতে সিংহনাদ তোলো।
দেশে বসবাসকারী সকলে ভয়ে কাঁপুক,
কারণ সদাপ্রভুর দিন এসে পড়েছে।
হ্যাঁ, সেদিন কাছে এসে পড়েছে—
2তা অন্ধকার ও নিরানন্দের দিন,
মেঘের ও গাঢ় অন্ধকারের দিন।
3তাদের সামনে আগুন গ্রাস করে,
তাদের পিছনে আগুনের শিখা জ্বলে।
তাদের সামনে দেশ হয় যেন এদন উদ্যানের মতো,
তাদের পিছনে থাকে এক পরিত্যক্ত মরুপ্রান্তর—
কোনো কিছুই তাদের কাছ থেকে রেহাই পায় না।
4তাদের আকার অশ্বের মতো,
তারা অশ্বারোহী সৈন্যদের মতো ছুটে চলে।
5বহু রথের শব্দের মতো ধ্বনি তুলে,
নাড়া গ্রাসকারী আগুনের মতো শব্দ তুলে,
তারা পাহাড়ের চূড়ায় লাফ দেয়,
তারা যেন যুদ্ধের উদ্দেশে শ্রেণীভূত পরাক্রমী সৈন্যদলের মতো।
6তাদের দেখামাত্র জাতিসমূহ মনস্তাপে দগ্ধ হয়;
প্রত্যেকের মুখ বিবর্ণ হয়ে যায়।
7তারা বীর যোদ্ধাদের মতো দৌড়ায়,
সৈন্যদের মতো তারা প্রাচীর পরিমাপ করে।
তারা সুশৃঙ্খলভাবে সমরাভিযান করে,
কেউই তার স্থান থেকে বিচ্যুত হয় না।
8তারা একে অন্যের উপরে চাপাচাপি করে পড়ে না,
প্রত্যেকেই সোজা চলাপথে অগ্রসর হয়।
প্রতিরোধ ব্যবস্থা তারা ভেদ করে,
কেউই তার লাইন ভেঙে ফেলে না।
9তারা নগরের মধ্যে দ্রুত দৌড়ে যায়,
তারা প্রাচীরের উপরে দৌড়াতে থাকে।
তারা ঘরবাড়ির উপরে চড়ে,
চোরের মতো জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে।
10তাদের সামনে পৃথিবী কম্পিত হয়,
আকাশমণ্ডল কাঁপতে থাকে,
সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যায়,
নক্ষত্রেরা আর দীপ্তি দেয় না।
11সদাপ্রভু তাঁর সৈন্যদলের পুরোভাগে
বজ্রধ্বনি করেন;
তাঁর সৈন্যসংখ্যা গণনার অতীত,
যারা তাঁর আদেশ পালন করে, তারা পরাক্রমী বীর।
সদাপ্রভুর দিন অতি মহৎ;
তা ভয়ংকর।
কে তা সহ্য করতে পারে?
তোমাদের হৃদয় চিরো
12সদাপ্রভু ঘোষণা করেন, “তোমরা এখনই,
তোমাদের সম্পূর্ণ মনেপ্রাণে আমার কাছে ফিরে এসো,
তোমরা উপবাস ও কান্নার সঙ্গে, শোক করতে করতে ফিরে এসো।”
13তোমাদের পোশাক নয়,
কিন্তু তোমরা নিজের নিজের হৃদয় বিদীর্ণ করো।
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এসো,
কারণ তিনি অনুগ্রহকারী ও সহানুভূতিশীল,
বিলম্বে ক্রোধ করেন ও সীমাহীন তাঁর ভালোবাসা।
তিনি বিপর্যয় প্রেরণ করে দয়ার্দ্র হন।
14কে জানে? তিনি ফিরে আবার করুণা করবেন
এবং পিছনে আশীর্বাদ রেখে যাবেন—
ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য,
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর জন্য।
15তোমরা সিয়োনে তূরী বাজাও,
পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো,
এক পবিত্র সভার করো আহ্বান।
16লোকেদের সমবেত করো,
জনসমাজকে পবিত্র করো;
প্রবীণদের এক স্থানে নিয়ে এসো,
স্তন্যপায়ী শিশুদেরও এক স্থানে সমবেত করো।
বর তার বাসগৃহ ও কনে তার নিবাস-কক্ষ
ত্যাগ করুক।
17সদাপ্রভুর সাক্ষাতে পরিচর্যাকারী যাজকেরা,
মন্দিরের বারান্দা ও বেদির মাঝখানে ক্রন্দন করুক।
তারা বলুক, “হে সদাপ্রভু, তোমার প্রজাদের নিষ্কৃতি দাও।
তোমার অধিকারকে নিন্দার পাত্র হতে
ও জাতিসমূহের মধ্যে প্রবাদের আস্পদ হতে দিয়ো না।
তারা কেন জাতিবৃন্দের কাছে বলবে,
‘তোমার ঈশ্বর কোথায়?’ ”
সদাপ্রভুর উত্তর
18তারপরে সদাপ্রভু তাঁর দেশের বিষয়ে উদ্যোগী হলেন
এবং তাঁর প্রজাদের প্রতি দয়া করলেন।
19সদাপ্রভু তাদের প্রত্যুত্তর করবেন:
“আমি তোমাদের কাছে শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল প্রেরণ করতে চলেছি,
যা তোমাদের পরিতৃপ্ত করার জন্য পর্যাপ্ত হবে;
আমি আর কখনও তোমাদের
অন্যান্য জাতির কাছে নিন্দার পাত্র করব না।
20“উত্তরের সৈন্যদলকে আমি তোমাদের কাছ থেকে তাড়িয়ে দেব,
তাদের এক শুকনো ও অনুর্বর দেশে নিক্ষেপ করব,
পূর্ব সমুদ্রের দিকে তার সামনের ভাগ
ও পশ্চিম সমুদ্রের দিকে তার পেছনের ভাগ নিক্ষেপ করব।
তার দুর্গন্ধ উপরে উঠে যাবে,
তার পূতিগন্ধ উঠতে থাকবে।”
21ওহে দেশ, ভয় কোরো না;
আনন্দিত হও ও উল্লাস করো।
সদাপ্রভু নিশ্চয়ই মহৎ সব কাজ করেছেন।
22ওহে বুনো পশুরা, তোমরা ভয় কোরো না,
কারণ খোলা চারণভূমিগুলি সবুজ হয়ে উঠছে।
গাছগুলি তাদের ফল উৎপন্ন করছে,
ডুমুর গাছ ও দ্রাক্ষালতা তাদের ফলভারে সমৃদ্ধ হচ্ছে।
23ওহে সিয়োনের অধিবাসীরা, তোমরা আনন্দিত হও,
আমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দিত হও,
কারণ তিনি তাঁর ধর্মশীলতায়
তোমাদের অগ্রিম বৃষ্টি দান করবেন।
তিনি তোমাদের কাছে প্রচুর বৃষ্টি প্রেরণ করবেন,
পূর্বের মতোই প্রথম ও শেষ বর্ষা প্রেরণ করবেন।
24খামারগুলি শস্যে পরিপূর্ণ হবে;
ভাঁটিগুলি নতুন দ্রাক্ষারসে ও তেলে উপচে পড়বে।
25“বছর বছর ধরে পঙ্গপালে যা খেয়েছে, তা আমি ফিরিয়ে দেব—
অর্থাৎ বড়ো পঙ্গপাল, ও অল্পবয়স্ক পঙ্গপাল,
অন্যান্য পঙ্গপাল ও পঙ্গপালের ঝাঁক—
আমার মহা সৈন্যদল, যাদের আমি প্রেরণ করেছিলাম।
26যতক্ষণ না তোমরা তৃপ্ত হবে, তোমরা পর্যাপ্ত পরিমাণে আহার করবে,
আর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করবে,
যিনি তোমাদের জন্য বিস্ময়কর সব কর্ম করেছেন;
আমার প্রজারা আর কখনও লজ্জিত হবে না।
27তখন তোমরা জানতে পারবে যে আমি ইস্রায়েলের মধ্যবর্তী আছি,
যে আমিই সদাপ্রভু, তোমাদের ঈশ্বর,
আর কোনো ঈশ্বর নেই;
আমার প্রজারা আর কখনও লজ্জিত হবে না।
সদাপ্রভুর দিন
28“আর তারপর,
আমি সমস্ত মানুষের উপরে আমার আত্মা ঢেলে দেব।
তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে,
তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে,
তোমাদের যুবকেরা দর্শন পাবে।
29এমনকি, আমার দাস-দাসীদেরও উপরে,
সেইসব দিনে আমি আমার আত্মা ঢেলে দেব।
30আমি আকাশমণ্ডলে ও পৃথিবীর উপরে
আশ্চর্য সব নিদর্শন দেখাব,
রক্ত ও আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখাব।
31সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিনের আগমনের পূর্বে,
সূর্য অন্ধকার ও চাঁদ রক্তবর্ণ হয়ে যাবে।
32আর যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে,
সেই পরিত্রাণ পাবে;
কারণ সদাপ্রভুর কথামতো সিয়োন পর্বত ও জেরুশালেমে,
কিছু মুক্তিপ্রাপ্ত লোকের দল থাকবে;
আর অবশিষ্ট লোকেদের মধ্যেও থাকবে,
যাদের সদাপ্রভু আহ্বান করেছেন।”

Did you know?
The Day of the LORD and Call to Repentance
- Joel portrays the catastrophic devastation of the advancing swarm by comparing the fertile land before them to the Garden of Eden, while behind them remains only a barren desert wasteland.Sources: the Bible text itself · Eden
- While tearing clothing was a standard outward expression of grief and mourning in the ancient Near East, the prophet urges the community to rend their hearts instead of their garments, emphasizing genuine inward repentance.Sources: the Bible text itself
- Mount Zion, the hill in Jerusalem where King David established his citadel, serves both as the vantage point where the alarm horn is blown and as the promised location of deliverance for the remnant.Sources: the Bible text itself · Mount Zion · Jerusalem
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Zion · Today: Jerusalem · 31.777, 35.234 · verses 1, 15, 23
- Great Sea · Today: Mediterranean Sea · 31.805, 34.170 · verse 20
- Salt Sea · Today: Dead Sea · 31.500, 35.500 · verse 20
- Jerusalem · 31.777, 35.234 · verse 32
- Mount Zion · 31.772, 35.229 · verse 32
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Source: http://ebible.org/benobcv/ · eBible.org