Nations Bible

Job 36

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

1ইলীহূ আরও বললেন;

2“আপনি আমার প্রতি আরও একটু ধৈর্য ধরুন ও আমি আপনাকে দেখিয়ে দেব

যে ঈশ্বরের হয়ে আরও অনেক কিছু বলার আছে।

3আমি বহুদূর থেকে আমার জ্ঞান লাভ করেছি;

আমি আমার সৃষ্টিকর্তার উপরে ন্যায়পরায়ণতা আরোপ করব।

4নিশ্চিত হতে পারেন যে আমার কথা মিথ্যা নয়;

নিখুঁত জ্ঞানবিশিষ্ট একজন আপনার সহবর্তী।

5“ঈশ্বর পরাক্রমী, কিন্তু তিনি কাউকে অবজ্ঞা করেন না;

তিনি পরাক্রমী, ও তাঁর অভীষ্টে অটল।

6তিনি দুষ্টদের বাঁচিয়ে রাখেন না

কিন্তু নিপীড়িতদের তাদের অধিকার দান করেন।

7তিনি ধার্মিকদের উপর থেকে তাঁর দৃষ্টি সরিয়ে নেন না;

রাজাদের সঙ্গে তিনি তাদের সিংহাসনে বসান

ও চিরকাল তাদের মহিমান্বিত করেন।

8কিন্তু লোকেরা যদি শিকলে বাঁধা পড়ে,

দুঃখের দড়ি দিয়ে তাদের কষে বাঁধা হয়,

9ঈশ্বর তখন তাদের বলে দেন যে তারা কী করেছে—

যে তারা অহংকারভরে পাপ করেছে।

10তিনি তাদের সংশোধনমূলক কথা শুনতে বাধ্য করেন

ও তাদের দুষ্টতার বিষয়ে তাদের মন ফিরানোর আদেশ দেন।

11তারা যদি তাঁর বাধ্য হয়ে তাঁর সেবা করে,

তবে তারা তাদের জীবনের বাকি দিনগুলি সমৃদ্ধিতে

ও তাদের বছরগুলি সন্তোষযুক্ত হয়ে কাটাবে।

12কিন্তু যদি তারা তাঁর কথা না শোনে,

তবে তারা তরোয়ালের আঘাতে ধ্বংস হবে

ও জ্ঞানের অভাবে মারা যাবে।

13“অধার্মিকেরা অন্তরে অসন্তোষ পুষে রাখে;

এমনকি যখন তিনি তাদের শিকলে বাঁধেন, তখনও তারা সাহায্যের আশায় আর্তনাদ করে না।

14যৌবনকালেই তারা মারা যায়

মন্দিরের দেবদাসদের মধ্যেই তাদের মৃত্যু হয়।

15কিন্তু যারা কষ্টভোগ করে, কষ্ট চলাকালীনই তিনি তাদের উদ্ধার করেন;

তাদের দুঃখের মধ্যেই তিনি তাদের সাথে কথা বলেন।

16“ঈশ্বর আপনাকে যন্ত্রণার মুখ থেকে বের করে

বিধিনিষেধ-মুক্ত এক প্রশস্ত স্থানে,

পছন্দসই খাদ্যদ্রব্যে সুসজ্জিত আপনার টেবিলের স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এনেছেন।

17কিন্তু এখন আপনি দুষ্টদের উপযুক্ত বিচারে বিচারিত হতে যাচ্ছেন;

বিচার ও ন্যায় আপনাকে ধরে ফেলেছে।

18সাবধান, কেউ যেন ধন দ্বারা আপনাকে প্রলুব্ধ করতে না পারে;

বিপুল পরিমাণ ঘুস যেন আপনাকে বিপথগামী করে না তোলে।

19আপনার ধনসম্পদ বা আপনার সব মহৎ প্রচেষ্টাও কি

আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে, যেন আপনি যন্ত্রণাভোগ না করেন?

20সেরাতের জন্য অপেক্ষা করবেন না,

যখন লোকজনকে তাদের ঘর থেকে টেনে বের করা হয়।

21সাবধান, অনিষ্টের দিকে ফিরে যাবেন না,

আপনি তো দুঃখের পরিবর্তে সেটিকেই মনোনীত করেছেন।

22“ঈশ্বর তাঁর পরাক্রমে উন্নত।

তাঁর মতো শিক্ষক আর কে আছে?

23কে তাঁর গন্তব্যপথ নিরূপিত করেছে,

বা তাঁকে বলেছে, ‘তুমি অন্যায় করেছ’?

24মনে রাখবেন, তাঁর সেই কাজের উচ্চপ্রশংসা করতে হবে,

যাঁর প্রশংসা লোকেরা গানের মাধ্যমে করেছিল।

25সমগ্র মানবজাতি তা দেখেছে;

নশ্বর মানুষও দূর থেকে সেদিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থেকেছে।

26ঈশ্বর কত মহান—আমাদের বোধশক্তির ঊর্ধ্বে!

তাঁর বছর-সংখ্যার খোঁজ পাওয়া যায় না।

27“তিনি জলবিন্দু টেনে নেন,

ও তা বৃষ্টিরূপে পরিশুদ্ধ করে জলধারায় ফিরিয়ে দেন;

28মেঘরাশি তাদের আর্দ্রতা ঢেলে দেয়

ও প্রচুর বৃষ্টি মানবজাতির উপরে বর্ষিত হয়।

29কে বুঝতে পারে কীভাবে তিনি মেঘরাশি ছড়িয়ে দেন,

কীভাবে তিনি তাঁর শামিয়ানা থেকে বজ্রধ্বনি করেন?

30দেখুন কীভাবে তিনি তাঁর চারপাশে বিজলি নিক্ষেপ করেন,

সমুদ্রগর্ভকে স্নান করান।

31এভাবেই তিনি জাতিদের নিয়ন্ত্রণ করেন

ও প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য জোগান।

32তাঁর হাত তিনি বিজলিতে পরিপূর্ণ করেন

ও তাকে লক্ষ্যে আঘাত হানার আদেশ দেন।

33তাঁর বজ্রধ্বনি আসন্ন ঝড়ের সংকেত দেয়;

এমনকি পশুপালও সেটির আগমনবার্তা দেয়।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Elihu Proclaims God’s Justice and Power

  • Elihu presents suffering as a form of divine discipline, arguing that God binds people in affliction to expose their pride, open their ears to correction, and turn them away from wrongdoing.Sources: Elihu · the Bible text itself
  • Toward the end of the chapter, Elihu points to the natural world to illustrate God's unsearchable majesty, describing how God draws up drops of water to produce rain from mist and commands clouds, thunder, and lightning across the sky.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.