Job 16
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.
ইয়োব
1পরে ইয়োব উত্তর দিলেন:
2“আমি এই ধরনের অনেক কথা শুনেছি;
তোমরা শোচনীয় সান্ত্বনাকারী, তোমরা সবাই!
3তোমাদের এইসব দীর্ঘ এলোমেলো বক্তৃতা কি কখনও শেষ হবে না?
তোমাদের কী এমন কষ্ট যে তোমরা তর্ক করেই যাচ্ছ?
4আমিও তোমাদের মতো কথা বলতে পারতাম,
যদি তোমরা আমার জায়গায় থাকতে;
আমিও তোমাদের বিরুদ্ধে সুন্দর সুন্দর বক্তৃতা দিতে পারতাম
ও তোমাদের দেখে মাথা নাড়াতে পারতাম।
5কিন্তু আমার মুখ তোমাদের উৎসাহ দেবে;
আমার ঠোঁট থেকে সান্ত্বনা বের হয়ে তোমাদের যন্ত্রণার উপশম করবে।
6“তবুও আমি যদি কথা বলি, আমার ব্যথার উপশম হয় না;
ও আমি যদি নীরব থাকি, তাও তা যায় না।
7হে ঈশ্বর, নিশ্চয় তুমি আমাকে নিঃশেষিত করে দিয়েছ;
তুমি আমার সমগ্র পরিবারকে বিধ্বস্ত করে দিয়েছ।
8তুমি আমাকে কুঁকড়ে দিয়েছ—ও তা এক সাক্ষী হয়েছে;
আমার শীর্ণতা উঠে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে।
9ঈশ্বর আমাকে আক্রমণ করে তাঁর ক্রোধে আমাকে ছিন্নভিন্ন করে দিয়েছেন
ও আমার প্রতি দাঁত কড়মড় করেছেন;
আমার প্রতিপক্ষ তাঁর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে আক্রমণ করেছেন।
10আমাকে বিদ্রুপ করার জন্য লোকেরা তাদের মুখ খুলেছে;
অবজ্ঞাভরে তারা আমার গালে চড় মেরেছে
ও আমার বিরুদ্ধে সমবেত হয়েছে।
11ঈশ্বর আমাকে অধার্মিক লোকদের হাতে সমর্পণ করেছেন
ও দুর্জনদের খপ্পরে ছুঁড়ে দিয়েছেন।
12আমার সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তিনি আমাকে ভেঙে চুরমার করে দিয়েছেন;
তিনি আমার ঘাড় ধরে আমাকে আছাড় মেরেছেন।
তিনি আমাকে তাঁর লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন;
13তাঁর তিরন্দাজরা আমাকে ঘিরে ধরেছে।
দয়া না দেখিয়ে, তিনি আমার কিডনি বিদ্ধ করেছেন
ও আমার পিত্ত মাটিতে ফেলে দিয়েছেন।
14বারবার তিনি আমার উপরে ফেটে পড়েছেন;
একজন যোদ্ধার মতো তিনি আমার দিকে ধেয়ে এসেছেন।
15“আমি আমার চামড়ার উপরে চটের কাপড় বুনে নিয়েছি
ও আমার ললাটটি ধুলোতে সমাধিস্থ করেছি।
16কেঁদে কেঁদে আমার মুখমণ্ডল লাল হয়ে গিয়েছে,
আমার চোখের চারপাশে কালি পড়েছে;
17তাও আমার হাতে হিংস্রতা নেই
ও আমার প্রার্থনা বিশুদ্ধ।
18“হে পৃথিবী, আমার রক্ত ঢেকে রেখো না;
আমার কান্না যেন কখনও বিশ্রামে শায়িত না হয়!
19এখনও আমার সাক্ষী স্বর্গেই আছেন;
আমার উকিল ঊর্ধ্বেই আছেন।
20আমার মধ্যস্থতাকারীই আমার বন্ধু হন
যখন আমার চোখ ঈশ্বরের কাছে অশ্রুপাত করে;
21একজন লোকের হয়ে তিনি ঈশ্বরের কাছে ওকালতি করেন
যেভাবে এক বন্ধুর জন্য একজন ওকালতি করে।
22“যে পথে গিয়ে আর ফিরে আসা যায় না, আমি সেই পথটি ধরার আগে
শুধু কয়েকটি বছর পার হয়ে যাবে।

Did you know?
Job's Agony and Appeal to a Heavenly Witness
- Job rebukes his companions as miserable comforters whose speeches bring no relief. To express the depth of his humiliation and mourning, he notes that he has sewn sackcloth over his skin and buried his horn in the dust, using the horn as an ancient symbol of strength, honor, and dignity.Sources: the Bible text itself
- Despite suffering devastating physical and emotional anguish while surrounded by mocking companions, Job insists that his hands are free of violence and his prayer is pure. Looking beyond his earthly accusers, he expresses confidence that he has an advocate and witness in heaven to plead his case.Sources: the Bible text itself · Job
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Source: http://ebible.org/benobcv/ · eBible.org