Job 14
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.
1“স্ত্রী-জাত নশ্বর মানুষ,
তাদের জীবনকাল সংক্ষিপ্ত ও ঝামেলায় পরিপূর্ণ।
2ফুলের মতো তারা ফোটে ও শুকিয়েও যায়;
দ্রুতগামী ছায়ার মতো, তারা মিলিয়ে যায়।
3তাদের উপরে তুমি কি তোমার চোখ স্থির করবে?
বিচারের জন্য তুমি কি তাদের তোমার সামনে নিয়ে আসবে?
4অশুদ্ধ থেকে শুদ্ধের উৎপত্তি কে করতে পারে?
কেউ করতে পারে না!
5একজন মানুষের আয়ুর দিনগুলি নির্ধারিত হয়ে আছে;
তার মাসের সংখ্যা তুমি স্থির করে রেখেছ
ও এমন এক সীমা স্থাপন করেছ যা সে ছাড়িয়ে যেতে পারে না।
6তাই তার উপর থেকে দৃষ্টি সরিয়ে নাও ও তাকে ছেড়ে দাও,
যতক্ষণ না সে এক দিনমজুরের মতো তার সময় দিচ্ছে।
7“এমনকি একটি গাছেরও আশা আছে:
সেটিকে কেটে ফেলা হলেও, তা আবার অঙ্কুরিত হয়,
ও তার নতুন শাখার অভাব হয় না।
8সেটির মূল জমির নিচে পুরোনো হয়ে যেতে পারে
ও তার গুঁড়ি মাটিতে মরে যেতে পারে,
9তবুও জলের গন্ধ পেলেই তা মুকুলিত হবে
ও এক চারাগাছের মতো শাখাপ্রশাখা বিস্তার করবে।
10কিন্তু মানুষ মরে যায় ও কবরে শায়িত হয়;
সে শেষনিশ্বাস ত্যাগ করে ও তার অস্তিত্ব বিলীন হয়ে যায়।
11যেভাবে হ্রদের জল শুকিয়ে যায়
বা নদীর খাত রোদে পোড়ে ও শুকিয়ে যায়,
12সেভাবে সে শায়িত হয় ও আর ওঠে না;
আকাশমণ্ডল বিলুপ্ত না হওয়া পর্যন্ত, মানুষজন আর জাগবে না
বা তাদের ঘুম আর ভাঙানো যাবে না।
13“তুমি যদি শুধু আমাকে কবরে লুকিয়ে রাখতে
ও তোমার ক্রোধ শান্ত না হওয়া পর্যন্ত আমাকে আড়াল করে রাখতে!
তুমি যদি শুধু আমার জন্য একটি সময় স্থির করে দিতে
ও তারপর আমায় স্মরণ করতে!
14যদি কেউ মারা যায়, সে কি আবার বেঁচে উঠবে?
আমার কঠোর সেবাকাজের সবকটি দিন
আমি আমার নবীকরণের জন্য অপেক্ষা করে থাকব।
15তুমি ডাকবে ও আমি তোমাকে উত্তর দেব;
তোমার হাত যে প্রাণীকে সৃষ্টি করেছে, তুমি তার আকাঙ্ক্ষা করবে।
16নিশ্চয় তুমি তখন আমার পদক্ষেপ গুনবে,
কিন্তু আমার পাপের উপর নজর দেবে না।
17আমার অপরাধগুলি থলিতে কষে বন্ধ করা হবে;
তুমি আমার পাপ ঢেকে দেবে।
18“কিন্তু পর্বত যেভাবে ক্ষয়ে যায় ও ভেঙে চুরমার হয়ে যায়
ও পাষাণ-পাথর যেভাবে নিজের জায়গা থেকে সরে যায়,
19জল যেভাবে পাথরকে ক্ষয় করে
ও তীব্র স্রোত যেভাবে মাটি ধুয়ে নিয়ে যায়,
সেভাবে তুমি একজন লোকের আশা ধ্বংস করছ।
20তুমি চিরকালের জন্য তাদের দমন করেছ, ও তারা বিলুপ্ত হয়েছে;
তুমি তাদের মুখের চেহারা পরিবর্তিত করেছ ও তাদের পাঠিয়ে দিয়েছ।
21তাদের সন্তানেরা যদি সম্মানিত হয়, তারা তা জানতে পারে না;
তাদের সন্তানেরা যদি অবনত হয়, তারা তা দেখতে পায় না।
22তারা শুধু নিজেদের শরীরের ব্যথাবেদনা অনুভব করে
ও শুধু নিজেদের জন্যই শোক পালন করে।”

Did you know?
The Frailty of Life and the Hope of Renewal
- In this speech, Job contrasts the fate of mortals with that of a tree. While a felled tree can sprout new shoots at the scent of water even after its stump seems dead, a human being dies, lies down, and does not rise again to life on earth.Sources: the Bible text itself
- Job contemplates Sheol as a potential hiding place where he might be sheltered until divine anger passes, imagining a longing in which God would seal his transgressions in a bag and call upon the work of His hands.Sources: the Bible text itself
- To capture the brevity and decay of human existence, the chapter draws upon natural metaphors of erosion and transience, comparing human life to a fleeting shadow, a withered flower, and rocks worn down by water.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Source: http://ebible.org/benobcv/ · eBible.org