Jeremiah 4
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.
1সদাপ্রভু বলেন, “হে ইস্রায়েল, তোমরা যদি ফিরতে চাও,
তবে ফিরে এসো আমার কাছে।”
“তোমরা যদি আমার চোখের সামনে থেকে তোমাদের ওইসব ঘৃণ্য প্রতিমাকে ছুঁড়ে ফেলো,
এবং আর কখনোই বিপথগামী না হও,
2এবং সত্যে, ন্যায়পরায়ণতায় ও ধার্মিকতায়
তোমরা শপথ করে বলো, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’
তাহলে জগতের জাতিগুলি তাঁর আশীর্বাদ যাচ্ঞা করবে,
এবং তাঁর নামের প্রশংসা করবে।”
3যিহূদা ও জেরুশালেমের লোকদের কাছে সদাপ্রভু এই কথা বলেন:
“তোমরা পতিত ভূমি কর্ষণ করো
এবং কাঁটাঝোপে বীজবপন কোরো না।
4তোমরা সদাপ্রভুর উদ্দেশে ছিন্নত্বক হও,
তোমাদের হৃদয়ের ত্বক দূর করে ফেলো,
হে যিহূদার লোকসকল ও জেরুশালেম নিবাসীরা,
তা না হলে তোমাদের কৃত যাবতীয় পাপের জন্য,
আমার ক্রোধ জ্বলে উঠবে আগুনের মতো হবে,
যে আগুন কেউ নেভাতে পারবে না।
উত্তর দিক থেকে আসা ধ্বংস
5“যিহূদায় প্রচার করো এবং জেরুশালেমে ঘোষণা করে বলো:
‘তোমরা সমগ্র দেশে তূরীধ্বনি করো!’
চিৎকার করে বলো:
‘তোমরা একত্রিত হও!
চলো, আমরা সুরক্ষিত নগরগুলিতে পলায়ন করি!’
6সিয়োনের দিকে যাওয়ার জন্য পতাকা তুলে ধরো!
রক্ষা পাওয়ার জন্য এক্ষুনি পালাও, দেরি কোরো না!
কেননা আমি উত্তর দিক থেকে ধ্বংস নিয়ে আসছি,
তা এক ভয়ংকর বিনাশ।”
7এক সিংহ তার গুহা থেকে বেরিয়ে এসেছে;
জাতিদের ধ্বংসকারী একজন যাত্রা শুরু করেছে।
সে তার স্বস্থান থেকে বের হয়েছে
তোমার দেশকে ধ্বংস করার জন্য।
তোমার নগরগুলি পরিণত হবে ধ্বংসস্তূপে,
সেগুলি হবে জনবসতিহীন।
8তাই শোকপ্রকাশের চটবস্ত্র পরে নাও
এবং বিলাপ ও হাহাকার করো,
কেননা সদাপ্রভুর ভয়ংকর ক্রোধ
আমাদের দিক থেকে ফেরেনি।
9সদাপ্রভু বলেন, “সেদিন,
রাজার ও তাঁর কর্মচারীদের হৃদয় ভয়ে কাঁপবে,
যাজকেরা আতঙ্কিত হবে
এবং ভাববাদীরা স্তম্ভিত হবে।”
10তখন আমি বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু! তুমি এই লোকেদের এবং জেরুশালেমকে এই কথা বলে পুরোপুরি প্রতারণা করলে যে, ‘তোমরা শান্তি পাবে,’ অথচ তরোয়াল এখন একেবারে আমাদের গলার কাছে!”
11সেই সময়ে এই লোকেদের এবং জেরুশালেমকে বলা হবে, “এক উষ্ণ বায়ু মরুপ্রান্তরের বৃক্ষশূন্য পর্বতের দিক থেকে বয়ে আসছে আমার জাতির দিকে, কিন্তু তা শস্য ঝাড়াই বা পরিষ্কার করার জন্য নয়; 12এ আমার পাঠানো তার চেয়েও প্রচণ্ড শক্তিশালী এক বায়ু। এবার আমি তাদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করব!”
13দেখো! সে এগিয়ে আসছে মেঘের মতো,
তার রথগুলি আসছে ঘূর্ণিবায়ুর মতো।
তাদের অশ্বেরা ঈগলের চেয়েও বেগবান,
হায়, হায়! আমরা আজ ধ্বংস হয়ে গেলাম!
14হে জেরুশালেম, রক্ষা পাওয়ার জন্য তোমার হৃদয়
থেকে দুষ্টতা ধুয়ে তা পরিষ্কার করো।
কত কাল তুমি তোমার মন্দ চিন্তাগুলি মনে পুষে রাখবে?
15দান নগর থেকে কোনও প্রচারকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে,
যা ইফ্রয়িমের পর্বতমালা থেকে ধ্বংসের বার্তা ঘোষণা করছে।
16“এই কথা চারপাশের জাতিগুলিকে বলো,
জেরুশালেমের বিষয়ে ঘোষণা করো:
‘বহু দূরবর্তী দেশ থেকে অবরোধকারী এক সেনাবাহিনী আসছে,
যিহূদার নগরগুলির বিরুদ্ধে তারা রণহুঙ্কার দিচ্ছে।
17কোনো মাঠের চারপাশে পাহারাদার যেমন, ঠিক তেমনই তারা জেরুশালেমকে ঘিরে ধরেছে,
কেননা সে আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে,’ ”
সদাপ্রভু এই কথা বলেন।
18“তোমার পথ ও তোমার কৃতকর্ম
তোমার উপরে এসব নিয়ে এসেছে।
এই তোমার শাস্তি।
কী তিক্ত এই শাস্তি!
যা বিদ্ধ করে হৃদয়কে!”
19আহ্, এ আমার কি নিদারুণ মনোবেদনা, কী নিদারুণ মনোবেদনা!
আমি যন্ত্রণায় ছটফট করছি।
আহা, আমার হৃদয়ে এ এক নিদারুণ যন্ত্রণা!
আমার হৃদয় উদ্বেগে ধকধক করছে,
আমি নীরব থাকতে পারছি না।
কেননা আমি তূরীর শব্দ শুনেছি;
আমি রণহুঙ্কারের শব্দ শুনেছি।
20একের পর এক বিপর্যয় আছড়ে পড়ছে;
সমগ্র দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত।
এক নিমেষে আমার তাঁবুগুলি
এবং এক মুহূর্তে আমার আশ্রয়স্থানগুলি ধ্বংস হয়ে গেল।
21আর কত দিন যুদ্ধের পতাকা আমাকে দেখতে হবে এবং তূরীর ধ্বনি শুনতে হবে?
22“আমার প্রজারা মূর্খ;
তারা আমাকে জানে না।
তারা নির্বোধ সন্তান;
তাদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই।
অন্যায় করতে তারা পটু,
কিন্তু উত্তম কাজ কীভাবে করতে হয়, তা তারা জানে না।”
23আমি পৃথিবীর দিকে তাকালাম
এবং তা ছিল নিরাকার ও শূন্য;
আমি তাকালাম আকাশের দিকে
এবং সেখানকার আলো ছিল নির্বাপিত।
24আমি পর্বতমালার দিকে তাকালাম,
এবং সেগুলি কাঁপছিল;
সকল উপপর্বতগুলি টলছিল।
25আমি তাকালাম এবং দেখলাম কোথাও জনমানব নেই;
উড়ে গেছে আকাশের সব কটা পাখি।
26আমি তাকালাম এবং দেখলাম উর্বর দেশটি এখন একটি মরুভূমি;
তার প্রতিটি নগর সদাপ্রভুর সামনে,
তাঁর ভয়ংকর রোষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
27সদাপ্রভু এই কথা বলেন:
“সমস্ত দেশ বিধ্বস্ত হবে,
কিন্তু তবুও তা আমি সম্পূর্ণরূপে ধ্বংস করব না।
28এজন্য পৃথিবী শোক করবে
এবং আকাশমণ্ডল অন্ধকার হবে,
কেননা একথা আমি বলেছি এবং আমি নরম হব না,
আমি মনস্থির করেছি এবং তার কোনও পরিবর্তন করব না।”
29অশ্বারোহী ও ধনুর্ধারীদের চিৎকারে
প্রতিটি নগর পলায়ন করে।
তাদের কেউ ঘন ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে;
কেউ বা পাহাড়-পর্বতে উঠে পড়ে।
প্রতিটি নগর পরিত্যক্ত;
কোনও মানুষ সেখানে আর বাস করে না।
30ওহে ছারখার হয়ে যাওয়া পুরী, তুমি কী করছ?
কেন তুমি লাল রংয়ের পোশাক পরিধান করছ
এবং স্বর্ণালংকারে নিজেকে সাজাচ্ছো?
কেন তুমি তোমার দুই চোখে রূপটান দিচ্ছ?
এইভাবে তোমার নিজেকে পরিপাটি করে তোলা অসার।
তোমার প্রেমিকেরা তোমাকে অবজ্ঞা করে;
তারা তোমাকে হত্যা করতে চায়।
31প্রসববেদনাগ্রস্ত স্ত্রীর কান্নার মতো আমি একটি কান্না শুনতে পাচ্ছি,
সেই গোঙানি এমন, যেন কেউ তার প্রথম সন্তানের জন্ম দিচ্ছে,
এই কান্না আসলে সিয়োন-কন্যার,
যে শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছে, দু-হাত বিস্তার করছে এবং বলছে,
“হায়! আমি মূর্চ্ছিতপ্রায়,
কারণ আমার প্রাণকে হত্যাকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।”

Did you know?
Disaster from the North
- When the chapter proclaims disaster coming from Dan and the hills of Ephraim, it describes the southward advance of an invading army from the northern frontier toward Jerusalem.Sources: the Bible text itself · Dan · Mount Ephraim · Jerusalem
- The emergency measures in Judah included sounding the ram's horn and raising signal flags to direct the surrounding population to seek refuge in fortified cities and atop Zion.Sources: the Bible text itself · Zion
- Jeremiah evokes the phrase 'formless and void' to convey the severity of the coming devastation, depicting ruined cities and cultivated countryside turned into an uninhabited wilderness.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Jerusalem · 31.777, 35.234 · verses 3, 4, 5, 10, 11, 14, 16, 17
- Zion · Today: Jerusalem · 31.777, 35.234 · verses 6, 30, 31
- Dan · Today: Tel Dan · 33.249, 35.652 · verse 15
- Mount Ephraim · 31.923, 35.241 · verse 15
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Source: http://ebible.org/benobcv/ · eBible.org