Jeremiah 35
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.
রেখবীয়দের বাধ্যতা
1যোশিয়ের পুত্র, যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বকালে, যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল: 2“তুমি রেখবীয় বংশের লোকদের কাছে যাও। তুমি তাদের সদাপ্রভুর গৃহের পাশের একটি কক্ষে আমন্ত্রণ করো। তাদের পান করার জন্য দ্রাক্ষারস দাও।”
3তখন আমি হবৎসিনিয়ের পুত্র যিরমিয়ের পুত্র যাসনিয়, তার ভাইদের ও তার সব পুত্রের, রেখবীয়দের সমস্ত পরিজনের কাছে গেলাম। 4আমি তাদের সদাপ্রভুর গৃহে, ঈশ্বরের লোক যিগ্দলিয়ের পুত্র হাননের সন্তানদের কক্ষে নিয়ে এলাম। এই কক্ষটি ছিল কর্মকর্তাদের ঘরের পাশে, শল্লুমের পুত্র দ্বাররক্ষী মাসেয়ের ঘরের ঠিক উপরে। 5তারপর আমি একটি পাত্রে দ্রাক্ষারস পূর্ণ করে ও কয়েকটি পেয়ালা নিয়ে রেখবীয়দের সামনে রাখলাম। আমি তাদের বললাম, “তোমরা একটু দ্রাক্ষারস পান করো।”
6কিন্তু তারা উত্তর দিল, “আমরা দ্রাক্ষারস পান করি না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদের এই আদেশ দিয়েছেন: ‘তোমরা কিংবা তোমাদের বংশধরেরা, কেউই দ্রাক্ষারস পান করবে না। 7সেই সঙ্গে তোমরা কোনো ঘরবাড়ি নির্মাণ করবে না, বীজবপন বা দ্রাক্ষাকুঞ্জ তৈরি করে চারা রোপণ করবে না; তোমরা অবশ্যই কখনও এসব জিনিসের কোনোটিই পেতে চাইবে না, কিন্তু সবসময়ই তাঁবুতে বসবাস করবে। তাহলে তোমরা যে দেশে ভবঘুরের মতো বাস করো, সেখানে দীর্ঘ সময় থাকতে পারবে।’ 8আমাদের পূর্বপুরুষ, রেখবের পুত্র যিহোনাদব আমাদের যে আদেশ দিয়েছেন, তার সবই আমরা পালন করেছি। আমরা বা আমাদের স্ত্রীরা বা আমাদের ছেলেমেয়েরা, আমরা কেউই কখনও দ্রাক্ষারস পান করিনি। 9আমরা গৃহ নির্মাণ করে তার মধ্যে বসবাসও করিনি, কিংবা দ্রাক্ষাকুঞ্জ, শস্যের ক্ষেত বা বীজও আমাদের নেই। 10আমরা তাঁবুতে বসবাস করে এসেছি এবং আমাদের পূর্বপুরুষ যিহোনাদব আমাদের যা আদেশ দিয়েছিলেন, আমরা পূর্ণরূপে তা পালন করে এসেছি। 11কিন্তু যখন ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার এই দেশ আক্রমণ করে, আমরা বললাম, ‘এসো, ব্যাবিলনীয় ও অরামীয় সৈন্যদলের হাত এড়ানোর জন্য আমরা জেরুশালেমে যাই।’ এভাবেই আমরা জেরুশালেমে থেকে গেছি।”
12তারপর সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল। তিনি বললেন, 13“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: তুমি যাও, গিয়ে যিহূদার মানুষদের ও জেরুশালেমের লোকেদের এই কথা বলো, ‘তোমরা কি এর থেকে শিক্ষাগ্রহণ করে আমার বাক্য পালন করবে না?’ সদাপ্রভু এই কথা বলেন। 14‘রেখবের পুত্র যিহোনাদব তার বংশধরদের দ্রাক্ষারস পান না করার আদেশ দিয়েছিল। তার সেই আদেশ পালন করা হয়েছে। আজ পর্যন্ত তারা দ্রাক্ষারস পান করে না, কারণ তারা তাদের পূর্বপুরুষের আদেশ পালন করে। কিন্তু আমি যদিও বারবার তোমাদের সঙ্গে কথা বলেছি, তবুও তোমরা আমার কথা শোনোনি। 15বারবার আমি আমার দাস ভাববাদীদের তোমাদের কাছে প্রেরণ করেছি। তারা বলেছে, “তোমাদের মধ্যে প্রত্যেকে, তোমাদের দুষ্টতার পথ থেকে ফিরে আসবে এবং তোমাদের কার্যকলাপের সংশোধন করবে। অন্যান্য দেবদেবীর অনুসারী হয়ে তাদের সেবা করবে না। তাহলে এই যে দেশ আমি তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের দিয়েছি, সেখানে তোমরা বসবাস করতে পারবে।” কিন্তু তোমরা আমার কথা শোনোনি বা তাতে মনোযোগও দাওনি। 16রেখবের পুত্র যিহোনাদবের বংশধরেরা, তাদের পূর্বপুরুষ যে আদেশ দিয়েছিল, তা পালন করে এসেছে, কিন্তু এই লোকেরা আমার কথার বাধ্য হয়নি।’
17“এই কারণে, বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, ‘তোমরা শোনো! আমি যিহূদার উপরে এবং যতজন জেরুশালেমে বসবাস করে, তাদের উপরে আমি যেসব বিপর্যয়ের কথা বলেছিলাম, তা সমস্তই নিয়ে আসব। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তারা শোনেনি। আমি তাদের আহ্বান করেছি, তারা কিন্তু সাড়া দেয়নি।’ ”
18তারপর যিরমিয় রেখবের বংশধরদের বললেন, “বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘তোমরা তোমাদের পূর্বপুরুষ যিহোনাদবের আদেশ পালন করেছ, তার সমস্ত নির্দেশ মেনে চলেছ এবং সে যে সমস্ত আদেশ দিয়েছিল, সব পালন করেছ।’ 19সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: ‘রেখবের পুত্র যিহোনাদবের বংশে আমার সেবা করার জন্য লোকের কোনো অভাব হবে না।’ ”
Did you know?
The Faithfulness of the Rechabites
- The Rechabites were a nomadic clan whose ancestor, Jonadab son of Rechab, had forbidden them from drinking wine, building houses, sowing fields, or planting vineyards, instructing them to live only in tents. For generations, the entire community faithfully kept these ancestral commands.Sources: the Bible text itself · Jonadab · Rechab
- Although committed to living in tents in the open country, the Rechabites had temporarily moved within the fortified walls of Jerusalem to find safety when Nebuchadnezzar and the Babylonian army invaded the region.Sources: the Bible text itself · Jerusalem · Babylon
- During the reign of King Jehoiakim, God instructed Jeremiah to invite the Rechabites into a chamber in the temple and set wine before them. Their steadfast refusal to violate their forefather's command served as an object lesson highlighting Judah's persistent disobedience to God.Sources: the Bible text itself · Jehoiakim · Jeremiah
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Babylon · 32.543, 44.422 · verse 11
- Chaldea · 30.962, 46.104 · verse 11
- Jerusalem · 31.777, 35.234 · verses 11, 13, 17
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Source: http://ebible.org/benobcv/ · eBible.org