Nations Bible

Jeremiah 15

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

1এরপর সদাপ্রভু আমাকে বললেন, “যদিও মোশি ও শমূয়েল আমার সামনে দাঁড়াত, তবুও আমার মন এই লোকদের প্রতি কোমল হত না। আমার উপস্থিতি থেকে তাদের দূর করে দাও, তাদের চলে যেতে দাও। 2আর তারা যদি জিজ্ঞাসা করে, ‘আমরা কোথায় যাব?’ তাহলে তাদের বোলো, ‘সদাপ্রভু এই কথা বলেন:

“ ‘যারা মৃত্যুর পাত্র, তারা মৃত্যুর স্থানে;

যারা তরোয়ালের আঘাতের জন্য নির্দিষ্ট, তারা তরোয়ালের স্থানে;

যারা দুর্ভিক্ষের জন্য নির্দিষ্ট, তারা দুর্ভিক্ষের স্থানে;

যারা বন্দিত্বের জন্য নির্দিষ্ট, তারা বন্দিত্বের স্থানে চলে যাক।’

3“আমি চার ধরনের ধ্বংসকারীকে তাদের বিরুদ্ধে পাঠাব,” সদাপ্রভু ঘোষণা করেন, “হত্যা করার জন্য তরোয়াল, টানাটানি করার জন্য কুকুর এবং গ্রাস ও ধ্বংস করার জন্য আকাশের সব পাখি ও যাবতীয় বুনো পশুও পাঠাব। 4যিহূদার রাজা হিষ্কিয়ের পুত্র মনঃশি জেরুশালেমে যা করেছে, সেই কারণে পৃথিবীর সব রাজ্যের কাছে আমি তাদের ঘৃণ্য করে তুলব।

5“হে জেরুশালেম, কে তোমার প্রতি করুণা করবে?

কে তোমার জন্য শোক করবে?

কে থেমে জিজ্ঞাসা করবে, তুমি কেমন আছ?

6তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ,”

সদাপ্রভু বলেন।

“তুমি বারবার বিপথগামী হয়ে থাকো।

তাই আমি তোমার উপরে হস্তক্ষেপ করে তোমাকে ধ্বংস করব;

তোমার প্রতি আর কোনো মমতা দেখাব না।

7আমি দেশের নগরদ্বারগুলিতে

তাদের বেলচা দিয়ে ঝাড়ব।

আমি আমার প্রজাদের উপরে মৃত্যুর শোক ও ধ্বংস নিয়ে আসব,

কারণ তারা তাদের জীবনাচরণের পরিবর্তন করেনি।

8আমি সমুদ্রের বালির চেয়েও তাদের বিধবাদের সংখ্যা বৃদ্ধি করব।

তাদের যুবকদের মায়েদের বিরুদ্ধে

আমি দুপুরবেলা এক ধ্বংসকারী নিয়ে আসব;

হঠাৎই আমি তাদের বিরুদ্ধে নিয়ে আসব

নিদারুণ উদ্বেগ ও ভয়।

9সাত সন্তানের জননী মূর্ছা গিয়ে

তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে;

সময় থাকতে থাকতেই তার জীবনসূর্য অস্ত যাবে;

সে লাঞ্ছিত ও অপমানিত হবে।

যারা অবশিষ্ট বেঁচে থাকবে, তাদের সমর্পণ করব

শত্রুদের তরোয়ালের সামনে,”

সদাপ্রভু এই কথা বলেন।

10হায়, মা আমার, তুমি আমাকে জন্ম দিয়েছ,

আমি এমন মানুষ, যার সঙ্গে সমস্ত দেশ ঝগড়া-বিবাদ করে।

আমি ঋণ করিনি বা কাউকে ঋণও দিইনি,

তবুও সবাই আমাকে অভিশাপ দেয়।

11সদাপ্রভু বললেন,

“নিশ্চয়ই আমি এক উত্তম অভিপ্রায়ে তোমাকে মুক্ত করব;

নিশ্চিতরূপে বিপর্যয় ও দুর্দশার সময়ে

তোমার শত্রুরা তোমার কাছে অনুনয় করবে।

12“কোনো মানুষ কি লোহা ভাঙতে পারে,

উত্তর দেশের লোহা বা পিতল?

13“তোমাদের ঐশ্বর্য ও তোমাদের সম্পদ

আমি বিনামূল্যে লুন্ঠিত বস্তুরূপে দেব।

এর কারণ হল, তোমাদের সমস্ত দেশে কৃত

তোমাদের সব পাপ।

14আমি তোমাদের শত্রুদের কাছে দাসত্ব করাব,

তোমাদের অপরিচিত এক দেশে,

কারণ আমার ক্রোধ এক আগুনের শিখা প্রজ্বলিত করবে,

যা তোমাদের বিরুদ্ধে থাকবে।”

15হে সদাপ্রভু, তুমি তো সব বোঝো;

আমাকে স্মরণ করো ও আমার তত্ত্বাবধান করো।

আমার পীড়নকারীদের উপরে তুমিই প্রতিশোধ নাও।

তুমি তো দীর্ঘসহিষ্ণু, আমাকে হরণ কোরো না;

ভেবে দেখো, তোমার কারণে আমি কত দুর্নাম সহ্য করে থাকি।

16যখন তোমার বাক্যসকল এল, আমি তা অন্তরে গ্রহণ করলাম,

সেগুলি ছিল আমার আনন্দ ও প্রাণের হর্ষজনক,

কারণ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর,

আমি তোমার নাম ধারণ করি।

17উচ্ছৃঙ্খল লোকদের দলে আমি কখনও বসিনি,

আমি কখনও তাদের সঙ্গে ফুর্তি করিনি;

আমি একা বসেছিলাম, কারণ তোমার হাত আমার উপরে ছিল,

আর তুমি আমাকে ঘৃণামিশ্রিত ক্রোধে পূর্ণ করেছিলে।

18কেন আমার বেদনা অন্তহীন

এবং আমার ক্ষতসকল এত মারাত্মক ও নিরাময়ের অযোগ্য?

তুমি আমার কাছে এক ছলনাময়ী ঝর্ণা,

নির্জলা জলের উৎসের মতো।

19এই কারণে সদাপ্রভু এই কথা বলেন:

“তুমি অনুতাপ করলে আমি তোমাকে পুনঃপ্রতিষ্ঠিত করব,

যেন তুমি আমার সেবা করতে পারো;

যদি তুমি মূল্যহীন কথাবার্তার চেয়ে উৎকৃষ্ট সব কথা বলো,

তাহলে তুমি আমার মুখপাত্র হবে।

এই লোকেরা তোমার প্রতি ফিরুক,

কিন্তু তুমি তাদের প্রতি ফিরবে না।

20আমি তোমাকে এই লোকদের কাছে প্রাচীরস্বরূপ করব,

পিতলের সুদৃঢ় দেওয়ালের মতো করব;

তারা তোমার বিরুদ্ধে লড়াই করবে,

কিন্তু তোমাকে জয় করতে পারবে না,

কারণ তোমাকে উদ্ধার ও রক্ষা করার জন্য

আমি তোমার সঙ্গে আছি,”

সদাপ্রভু এই কথা বলেন।

21“আমি দুষ্টদের হাত থেকে তোমাকে রক্ষা করব,

আর নিষ্ঠুর লোকদের কবল থেকে তোমাকে উদ্ধার করব।”

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Rejection, Lament, and Divine Reassurance

  • God invokes Moses and Samuel as premier intercessors from Israel's history, declaring that even if they stood before him, it would not avert the decreed judgment on the people.Sources: the Bible text itself · Moses · Samuel
  • The impending disaster and scattering of Jerusalem's inhabitants are directly linked to the offenses committed by King Manasseh, son of Hezekiah, during his rule over Judah.Sources: the Bible text itself · Manasseh (son of Hezekiah) · Hezekiah · Jerusalem
  • Jeremiah laments his painful isolation and the public hostility he faced for carrying God's word, receiving a divine promise that he would be made into an invincible bronze wall against his opponents.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Jerusalem · 31.777, 35.234 · verses 4, 5, 11

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.