Judges 5
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.
দবোরার সংগীত
1সেদিন দবোরা এবং অবীনোয়মের ছেলে বারক এই গানটি গাইলেন:
2“ইস্রায়েলের নেতারা যখন নেতৃত্বভার হাতে নিলেন,
প্রজারা যখন স্বেচ্ছায় নিজেদের উৎসর্গ করল—
সদাপ্রভুর প্রশংসা করো!
3“হে রাজারা, একথা শোনো! হে শাসকেরা, কর্ণপাত করো!
আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশে গান গাইব;
গানে গানে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করব।
4“হে সদাপ্রভু, তুমি যখন সেয়ীর থেকে চলে গেলে,
ইদোমের দেশ থেকে কুচকাওয়াজ করলে,
পৃথিবী কম্পিত হল, আকাশমণ্ডলও বর্ষণ করল,
মেঘমালা জলধারা ঢেলে দিল।
5পর্বতগুলি সীনয়ের সেই সদাপ্রভুর সামনে কম্পিত হল,
ইস্রায়েলের ঈশ্বর সেই সদাপ্রভুর সামনেই হল।
6“অনাতের পুত্র শম্গরের সময়ে,
রাজপথগুলি যায়েলের সময়ে পরিত্যক্ত হল;
ভ্রমণকারীরা ঘুরপথে যেত।
7ইস্রায়েলের গ্রামবাসীরা যুদ্ধ করতে চায়নি;
তারা ক্ষান্ত ছিল, যতদিন না আমি, দবোরা উঠে দাঁড়ালাম,
যতদিন না আমি, ইস্রায়েলের এক মাতৃস্থানীয়া উঠে দাঁড়ালাম।
8ঈশ্বর নতুন নেতৃবৃন্দ মনোনীত করলেন
যুদ্ধ যখন নগর-প্রবেশদ্বারে ঘনিয়ে এল,
কিন্তু একটিও ঢাল অথবা বর্শা দেখা গেল না,
ইস্রায়েলে হাজার চল্লিশ সেই সেনানীর হাতে।
9আমার হৃদয় ইস্রায়েলী নেতৃবৃন্দের প্রতি আসক্ত হল,
জনতার মধ্যে ইচ্ছুক স্বেচ্ছাসেবকদের প্রতি।
সদাপ্রভুর প্রশংসা করো!
10“তোমরা যারা সাদা গাধার পিঠে চেপে যাও,
জিন কম্বলের উপর বসে থাকো,
আর তোমরা যারা পথযাত্রা করো,
বিবেচনা করো 11জলসেচনের স্থানে সেই গায়কদের রব।
তারা সদাপ্রভুর বিজয় বর্ণনা করে,
ইস্রায়েলের গ্রামবাসীদের বিজয়।
“তখন সদাপ্রভুর প্রজাসকল
নগরদ্বারে নেমে গেল।
12‘জাগো, জাগো হে দবোরা!
জাগো, জাগো, গানে মুখরিত হও!
হে বারক, ওঠো!
হে অবীনোয়মের পুত্র, বন্দি করো তোমার বন্দিদের।’
13“পরিষদবর্গের অবশিষ্টাংশ নেমে এল;
সদাপ্রভুর প্রজারা আমার কাছে বিক্রমীদের বিরুদ্ধাচারী হয়ে নেমে এল।
14কেউ ইফ্রয়িম থেকে এল, যাদের মূল অমালেকেতে ছিল;
বিন্যামীন তোমার অনুগামীদের সহবর্তী ছিল।
অধিনায়কেরা মাখীর থেকে নেমে এলেন,
সেই রণ-দণ্ডধারীরা সবূলূন থেকে এলেন।
15ইষাখরের নেতারা দবোরার সঙ্গী ছিলেন;
হ্যাঁ, ইষাখর বারকেরও সঙ্গী ছিল,
তাঁর আদেশে তাঁরা উপত্যকায় সবেগে ছুটে গেলেন।
রূবেণের জেলাগুলিতে
খুব অন্তর অনুসন্ধান হল।
16কেন তোমরা মেষ-খোঁয়াড়ের মাঝে বসে রইলে
শুধু মেষপালকদের বাঁশির সুর শুনবে বলে?
রূবেণের জেলাগুলিতে
খুব অন্তর অনুসন্ধান হল।
17গিলিয়দ জর্ডনের ওপারে থেকে গেল।
আর দান, কেনই বা সে জাহাজের পাশে গড়িমসি করল?
আশের সমুদ্র উপকূলে থেকে গেল
আর তার সেই উপসাগরে বসবাস করল।
18সবূলূন-প্রজারা নিজ জীবনের ঝুঁকি নিল;
নপ্তালিও তাদের দেখাদেখি সোপানক্ষেত্রে তা করল।
19“রাজারা এলেন, যুদ্ধ করলেন,
কনানের রাজারা যুদ্ধ করলেন।
তানকে, মগিদ্দোর নদীতীরে,
তারা রুপোর কোনো লুন্ঠিত জিনিসপত্র নেয়নি।
20আকাশমণ্ডল থেকে নক্ষত্রেরা যুদ্ধ করল,
তাদের কক্ষপথ থেকে সীষরার বিরুদ্ধে তারা যুদ্ধ করল।
21কীশোন নদী তাদের ভাসিয়ে দিল,
যুগবাহিত সেই নদী, সেই কীশোন নদী।
হে আমার প্রাণ, এগিয়ে যাও; বলীয়ান হও!
22তখন অশ্ব-ক্ষুরের বজ্রনিনাদ হল—
তাঁর সবল ঘোড়ার জোরে ছোটার শব্দ।
23সদাপ্রভুর দূত বললেন ‘মেরোসকে অভিশাপ দাও।’
‘তার প্রজাদের দারুণ অভিশাপ দাও,
কারণ তারা সদাপ্রভুকে সাহায্য করতে আসেনি,
সদাপ্রভুকে বলশালীদের বিরুদ্ধে সাহায্য করতে।’
24“নারীকুলে যায়েল পরমধন্যা,
কেনীয় হেবরের স্ত্রী,
তাঁবু-নিবাসী নারীকুলে পরমধন্যা।
25সীষরা জল চেয়েছিলেন, আর তিনি তাঁকে দুধ দিলেন;
অভিজাতদের জন্য উপযুক্ত পাত্রে তিনি দধি এনে দিলেন।
26তিনি তাঁবু-খুটা হাতে তুলে নিলেন,
ডান হাতে শ্রমিকদের হাতুড়ি নিলেন।
তিনি সীষরাকে আঘাত করলেন, তাঁর মাথা চূর্ণ করলেন,
তিনি তাঁর রগ চুরমার ও বিদ্ধ করলেন।
27তিনি যায়েলের পদাবনত হলেন,
পতিত হলেন;
যেখানে তিনি পদাবনত হলেন,
সেখানেই মরে পতিত হয়ে রইলেন।
28“খোলা জানালা দিয়ে সীষরার মা তাকিয়েছিলেন;
জাফরির পিছন থেকে তিনি চিৎকার করেছিলেন,
‘তার রথ আসতে কেন এত দেরি হচ্ছে?
কেন তার রথের ঘর্ঘর-ধ্বনি বিলম্বিত?’
29তাঁর জ্ঞানবতী সহচরীরা তাঁকে উত্তর দিল;
তিনি নিজেও আপনমনে কথা বললেন,
30‘ওরা কি লুন্ঠিত জিনিসপত্র পায়নি? ভাগাভাগি কি করেনি?
প্রত্যেক পুরুষের জন্য একটি বা দুটি করে রমণী,
সীষরার জন্য লুন্ঠিত রঙিন পোশাক,
দোরোখা রঙিন পোশাক,
আমার গ্রীবার জন্য উচ্চমানের দোরোখা পোশাক—
লুন্ঠিত জিনিসপত্ররূপে এসবই?’
31“হে সদাপ্রভু, তোমার সব শত্রু এভাবেই বিনষ্ট হোক!
কিন্তু যারা তোমায় ভালোবাসে তারা সব সেই সূর্যের মতো হোক
যখন তা সপ্রতাপে উদিত হয়।”
পরে চল্লিশ বছর দেশে শান্তি বজায় ছিল।

Did you know?
The Song of Deborah and Barak
- The poetic victory song highlights the varied responses of the Israelite tribes during the crisis. While groups like Zebulun, Naphtali, and Issachar risked their lives in the battle, others such as Reuben, Dan, Asher, and the inhabitants of Gilead stayed behind among their flocks, ships, and coastal harbors.Sources: the Bible text itself · Zebulun · Gilead
- The decisive conflict took place near Taanach by the waters of Megiddo, an area along the Jezreel plain where the overflowing torrent of the Kishon River swept away the opposing forces.Sources: the Bible text itself · Taanach · Barak
- The poem creates a vivid literary contrast between two women: Jael, the tent-dwelling Kenite who brought down the commander Sisera, and Sisera's aristocratic mother, who peered through a lattice window awaiting plunder and a son who would never return.Sources: the Bible text itself · Jael · Sisera (army captain)
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Edom · 30.746, 35.604 · verse 4
- Mount Tabor · Today: Jebel et Tur · 32.686, 35.393 · verse 13
- Amalek · 30.648, 34.422 · verse 14
- Gilead · Today: Gilead 1 · 32.187, 35.692 · verse 17
- Jordan · Today: Jordan River · 31.761, 35.558 · verse 17
- Canaan · 32.767, 35.333 · verse 19
- Megiddo · Today: Tel Megiddo · 32.585, 35.184 · verse 19
- Taanach · Today: Tell Ta’anakh · 32.522, 35.219 · verse 19
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Source: http://ebible.org/benobcv/ · eBible.org