Nations Bible

Isaiah 8

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

চিহ্নস্বরূপ যিশাইয় ও তাঁর সন্তানগণ

1সদাপ্রভু আমাকে বললেন, “তুমি একটি বড়ো আকারের ফলক নাও এবং তার উপরে সাধারণ কলম দিয়ে লেখো: মহের-শালল-হাশ-বস।” 2আর আমার নির্ভরযোগ্য সাক্ষী হওয়ার জন্য আমি যাজক ঊরিয় ও যিবেরিখিয়ের পুত্র সখরিয়কে ডেকে নেব। 3তারপর আমি আমার ভাববাদিনী, অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে মিলিত হলাম। এতে তিনি গর্ভবতী হয়ে এক পুত্রসন্তানের জন্ম দিলেন। সদাপ্রভু আমাকে বললেন, “ওর নাম রাখো মহের-শালল-হাশ-বস। 4কারণ ছেলেটি ‘আমার বাবা’ বা ‘আমার মা’ বলতে শেখার আগেই দামাস্কাসের ধনসম্পদ ও শমরিয়ার লুট আসিরীয় রাজা বহন করে নিয়ে যাবে।”

5সদাপ্রভু আবার আমাকে বললেন:

6“যেহেতু এই লোকেরা অগ্রাহ্য করেছে

শীলোহের ধীরগামী স্রোত

রৎসীন ও রমলিয়ের পুত্রে

আনন্দ করেছে,

7সেই কারণে প্রভু তাদের বিরুদ্ধে নিয়ে আসতে চলেছেন

ইউফ্রেটিস নদীর প্রবল প্লাবনকারী জলরাশি—সমস্ত সমারোহের সঙ্গে আসিরীয় রাজাকে।

তা তার সমস্ত খালগুলিতে প্রবাহিত হবে,

এবং তাদের দুই কুল ছাপিয়ে যাবে।

8তা যিহূদা প্রদেশে প্রবাহিত হবে, ঘূর্ণিপাক খাবে,

তার মধ্য দিয়ে অতিক্রম করে, তার জল লোকদের ঘাড় পর্যন্ত উঠবে।

হে ইম্মানুয়েল! তার প্রসারিত দুই ডানা

তোমার দেশের বিস্তার পর্যন্ত আবৃত করবে।”

9জাতিসমূহ তোমরা রণহুঙ্কার করো ও ভগ্ন হও!

দূরবর্তী দেশগুলি, তোমরাও শোনো।

তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও!

তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও!

10তোমরা কৌশল পরিকল্পনা করবে, কিন্তু তা নিষ্ফল হবে;

তোমরা পরিকল্পনার প্রস্তাব দাও, তা কিন্তু দাঁড়াবে না,

কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।

11সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত আমার উপরে রেখে এই কথা বললেন। তিনি সতর্ক করে দিলেন, যেন আমি এই জাতির জীবনাচরণ অবলম্বন না করি। তিনি বললেন:

12“এই সমস্ত লোকে যাকে চক্রান্ত বলে,

তার সবগুলিকেই তুমি চক্রান্ত বোলো না;

তারা যাকে ভয় করে, তুমি তাতে ভয় পেয়ো না

এবং তার জন্য আতঙ্কগ্রস্ত হোয়ো না।

13সর্বশক্তিমান সদাপ্রভুকেই তুমি পবিত্র বলে মান্য করবে,

কেবলমাত্র তাঁকেই তুমি ভয় করবে,

কেবলমাত্র তাঁরই কারণে তুমি আতঙ্কগ্রস্ত হবে।

14আর তিনিই হবেন তোমার ধর্মধাম;

কিন্তু ইস্রায়েলের ও যিহূদার উভয় কুলের পক্ষে

তিনি হবেন এক পাথর, যাতে মানুষ হোঁচট খাবে

এবং এক শিলা, যার কারণে তাদের পতন হবে।

আর জেরুশালেমের লোকদের জন্য তিনি

এক ফাঁদ ও এক জালস্বরূপ হবেন।

15তাদের মধ্যে অনেকেই হোঁচট খাবে;

তারা পতিত হয়ে ভগ্ন হবে,

তারা ফাঁদে ধৃত হয়ে বন্দি হবে।”

16এই সতর্কীকরণের সাক্ষ্য বদ্ধ করো

এবং ঈশ্বরের বিধান মোহরাঙ্কিত করো আমার শিষ্যদের কাছে।

17আমি সদাপ্রভুর জন্য অপেক্ষা করব,

যিনি যাকোবের কুলের কাছ থেকে তাঁর মুখ লুকিয়েছেন।

আমি তাঁরই উপরে আমার আস্থা রাখব।

18এই আমি ও আমার সন্তানেরা, সদাপ্রভু যাদের আমাকে দিয়েছেন। সর্বশক্তিমান সদাপ্রভু, যিনি সিয়োন পর্বতে বাস করেন, তাঁর পক্ষ থেকে আমরা ইস্রায়েলের কাছে চিহ্ন ও প্রতীকস্বরূপ।

অন্ধকার আলোতে পরিণত হবে

19যখন লোকেরা তোমাদের প্রেতমাধ্যম ও ভুতুড়েদের সঙ্গে যোগাযোগ করে বিড়বিড় ও ফিসফিস করতে বলে, তখন কোনো জাতি কি তাদের ঈশ্বরের কাছে অনুসন্ধান করবে না? জীবিতদের পক্ষে কেন মৃতদের সঙ্গে পরামর্শ করতে হবে? 20তোমরা ঈশ্বরের বিধান ও সতর্কীকরণের সাক্ষ্য অন্বেষণ করো! যদি তারা এই বাক্য অনুযায়ী কথা না বলে, তাহলে তারা ভোরের আলো দেখবে না। 21বিপর্যস্ত ও ক্ষুধার্ত হয়ে তারা দেশের মধ্যে ঘুরে বেড়াবে। চরম খিদেতে কষ্ট পেয়ে তারা ভীষণ ক্রুদ্ধ হবে এবং ঊর্ধ্বদৃষ্টি করে তারা তাদের রাজা ও তাদের ঈশ্বরকে অভিশাপ দেবে। 22তারপর তারা পৃথিবীর দিকে তাকাবে ও কেবলমাত্র বিপর্যয়, অন্ধকার ও ভয়ংকর যন্ত্রণা দেখতে পাবে; তারা ঘোর অন্ধকারে নিক্ষিপ্ত হবে।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

The Impending Flood and the Trustworthy Sign

  • The name Maher-shalal-hash-baz means "plunder speedeth; spoil hasteth." Isaiah was instructed to record this name publicly before reliable witnesses—Uriah the priest and Zechariah—and then give it to his newborn son, signifying that Damascus and Samaria would soon be plundered by the king of Assyria.Sources: the Bible text itself · Maher-shalal-hash-baz · Urijah
  • The passage contrasts the gently flowing waters of Shiloah in Jerusalem with the raging floodwaters of the Euphrates River. Because the people rejected calm trust, the imagery depicts the invading king of Assyria sweeping across the land like a catastrophic deluge reaching up to the neck.Sources: the Bible text itself · Shiloah · River · Assyria
  • Isaiah presents himself and his children as living signs and symbols given by the Lord to Israel. In a time of national crisis, he warns the people not to consult mediums and spiritists who whisper and mutter, insisting that they must seek God and His testimony instead.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Assyria · 36.359, 43.153 · verses 4, 7
  • Damascus · 33.511, 36.306 · verse 4
  • Samaria · 32.276, 35.195 · verse 4
  • Shiloah · Today: Pool of Siloam · 31.771, 35.235 · verse 6
  • Euphrates · Today: Euphrates River · 31.004, 47.442 · verse 7
  • Jerusalem · 31.777, 35.234 · verse 14
  • Mount Zion · 31.772, 35.229 · verse 18

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.