Isaiah 49
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.
সদাপ্রভুর দাস
1ওহে দ্বীপনিবাসীরা, আমার কথা শোনো;
দূরবর্তী জাতিসমূহ, তোমরা একথা শোনো:
আমার জন্ম হওয়ার পূর্বে সদাপ্রভু আমাকে আহ্বান করেছেন;
আমার জন্ম হওয়া থেকে তিনি আমার নামের উল্লেখ করেছেন।
2তিনি আমার মুখকে করেছেন ধারালো তরোয়ালের মতো,
তাঁর হাতের ছায়ায় তিনি আমাকে লুকিয়ে রেখেছেন;
তিনি আমাকে গঠন করেছেন এক শাণিত তিরের মতো
এবং আবৃত রেখেছেন তাঁর তূণের মধ্যে।
3তিনি আমাকে বলেছেন, “তুমি আমার দাস,
তুমি ইস্রায়েল, তোমার মাধ্যমেই আমি মহিমান্বিত হব।”
4কিন্তু আমি বললাম, “আমি উদ্দেশ্যহীনভাবে পরিশ্রম করেছি;
বৃথাই আমার শক্তি অসারতার জন্য নিঃশেষিত হয়েছে।
তবুও, আমার যা প্রাপ্য, তা সদাপ্রভুর হাতে আছে,
আমার পুরস্কার আছে আমার ঈশ্বরের কাছে।”
5আর এখন সদাপ্রভু বলেন,
যিনি তাঁর দাস হওয়ার জন্য আমাকে মাতৃগর্ভে গঠন করেছিলেন,
যেন যাকোব কুলকে তাঁর কাছে ফিরিয়ে আনা হয়
ও ইস্রায়েলকে তাঁর কাছে সংগ্রহ করা হয়,
কারণ সদাপ্রভুর দৃষ্টিতে আমি সম্মানিত হয়েছি,
আমার ঈশ্বরই হয়েছেন আমার শক্তিস্বরূপ।
6তিনি বলেন,
“যাকোবের বিভিন্ন গোষ্ঠীকে পুনঃস্থাপিত করার
এবং আমার সংরক্ষিত ইস্রায়েলের লোকদের ফিরিয়ে আনার জন্য
তুমি যে আমার দাস হবে, তা অতি সামান্য ব্যাপার।
আমি তোমাকে অইহুদিদের কাছে দীপ্তিস্বরূপ করব,
যেন পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তুমি আমার পরিত্রাণ নিয়ে আসতে পারো।”
7যে ব্যক্তি অবজ্ঞাত ও জাতিসমূহের কাছে ঘৃণাস্পদ,
যে শাসকদের দাসানুদাস, তার প্রতি সদাপ্রভু,
ইস্রায়েলের মুক্তিদাতা ও সেই পবিত্রতম জন,
এই কথা বলেন,
“রাজারা তোমাকে দেখে উঠে দাঁড়াবে,
সম্ভ্রান্ত মানুষেরা তোমাকে দেখে প্রণত হবে,
তা হবে সদাপ্রভুর জন্য, যিনি বিশ্বাসভাজন,
তিনি ইস্রায়েলের সেই পবিত্রতম জন, যিনি তোমাকে মনোনীত করেছেন।”
ইস্রায়েলের পুনঃপ্রতিষ্ঠা
8সদাপ্রভু এই কথা বলেন,
“আমার অনুগ্রহ প্রদর্শনকালে আমি তোমাকে উত্তর দেব,
পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য করব;
আমি তোমাকে রক্ষা করব এবং প্রজাদের কাছে
তোমাকে আমার চুক্তিস্বরূপে দেব,
যেন তুমি দেশের পুনঃপ্রতিষ্ঠা করো এবং
এর পরিত্যক্ত অধিকারকে পুনরায় ফিরিয়ে আনো,
9যেন বন্দিদের বলতে পারো, ‘বেরিয়ে এসো,’
ও যারা অন্ধকারে আছে তাদের বলতে পারো, ‘মুক্ত হও!’
“তারা পথের ধারে খাবার খাবে
এবং প্রত্যেক বৃক্ষহীন পর্বতে চারণভূমি পাবে।
10তারা আর ক্ষুধিত কি তৃষ্ণার্ত হবে না,
মরুভূমির উত্তাপ বা সূর্যের প্রখর তাপ তাদের যন্ত্রণা করবে না।
যে তাদের প্রতি সহানুভূতিশীল, সে তাদের পথ দেখাবে,
এবং তাদের নিয়ে যাবে জলস্রোতের কিনারায়।
11আমি আমার সমস্ত পর্বতকে পথে পরিণত করব,
আমার রাজপথগুলি সব উন্নত হবে।
12দেখো, তারা আসবে বহুদূর থেকে—
কেউ উত্তর দিক থেকে, কেউ পশ্চিমদিক থেকে,
আবার কেউ বা আসবে সীনীম দেশ থেকে।”
13আকাশমণ্ডল, আনন্দে চিৎকার করো;
পৃথিবী, উল্লসিত হও;
পর্বতমালা সকলে, আনন্দগানে ফেটে পড়ো!
কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন,
তাঁর অত্যাচারিত লোকেদের তিনি সহানুভূতি দেখাবেন।
14কিন্তু সিয়োন বলল, “সদাপ্রভু আমাকে পরিত্যাগ করেছেন,
প্রভু আমাকে ভুলে গিয়েছেন।”
15“দুধের শিশুকে কোনো মা কি ভুলতে পারে?
তার গর্ভজাত সন্তানের প্রতি সে কি মমতা করবে না?
সে তাকে ভুলে যেতেও পারে,
কিন্তু আমি তোমাকে ভুলে যাব না!
16দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে;
তোমার প্রাচীরগুলি সবসময়ই আমার সামনে আছে।
17তোমার সন্তানেরা ফিরে আসার জন্য তাড়াতাড়ি করছে,
যারা তোমাকে পরিত্যক্ত স্থান করেছিল, তারা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে।
18তোমার দুই চোখ তোলো ও চারপাশে তাকাও;
তোমার সব সন্তান একত্র হয়ে তোমার কাছে আসছে।”
সদাপ্রভু ঘোষণা করেন, “আমার অস্তিত্বের মতোই এ বিষয় নিশ্চিত,
তুমি তাদের সবাইকে অলংকারের মতো পরে নেবে;
বিয়ের কনের মতোই তুমি তাদের নিয়ে অঙ্গসজ্জা করবে।
19“তুমি যদিও ধ্বংসিত ও পরিত্যক্ত হয়েছিলে,
যদিও তোমার ভূমি উৎসন্ন পড়েছিল,
এখন তোমার লোকজনেদের জন্য তুমি বেশ সংকীর্ণ হবে,
যারা তোমাকে গ্রাস করেছিল, তারা দূরে চলে যাবে।
20তোমার দুঃখশোকের কালে যে ছেলেমেয়েদের জন্ম দিয়েছিলে,
তাদের কাছ থেকে তুমি শুনতে পাবে,
‘এই স্থান আমাদের পক্ষে ভীষণ সংকীর্ণ;
বসবাস করার জন্য আমাদের আরও জায়গা দাও।’
21তখন তুমি মনে মনে বলবে,
‘এসব বংশধরকে কে আমাকে দিয়েছে?
আমি তো শোকাহত ও বন্ধ্যা ছিলাম;
আমি নির্বাসিত ও প্রত্যাখ্যাত হয়েছিলাম।
তাহলে কে এদের প্রতিপালন করল?
আমাকে তো একা ফেলে রাখা হয়েছিল,
কিন্তু এরা, কোথা থেকে এরা এসেছে?’ ”
22সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
“দেখো, আমি হাতের ইশারায় অইহুদি জাতিদের ডাকব,
লোকসমূহের উদ্দেশে আমি আমার পতাকা তুলে ধরব;
তারা তোমার সন্তানদের কোলে নিয়ে আসবে,
তোমার কন্যাদের কাঁধে বহন করে আনবে।
23রাজারা হবে তোমার প্রতিপালক বাবা,
তাদের রানিরা তোমাদের পালিকা মা হবে।
তারা ভূমিতে অধোমুখে তোমার কাছে প্রণত হবে,
তারা তোমার পদধূলি চেটে খাবে।
তখন তুমি জানতে পারবে যে, আমিই সদাপ্রভু;
যারা আমার উপরে আশা রাখে, তারা কখনও লজ্জিত হবে না।”
24যোদ্ধাদের কাছ থেকে কি লুটের জিনিস হরণ করা যায়
কিংবা ন্যায়সংগত বন্দিকে কি মুক্ত করা যায়?
25কিন্তু সদাপ্রভু এই কথা বলেন,
“হ্যাঁ, যোদ্ধাদের কাছ থেকে বন্দিদের নিয়ে নেওয়া হবে,
হিংস্র ব্যক্তির লুটের জিনিস কেড়ে নেওয়া হবে।
যারা তোমাদের সঙ্গে বিরোধ করে, আমি তাদের বিরোধ করব,
আর তোমার ছেলেমেয়েদের আমি রক্ষা করব।
26তোমার প্রতি অত্যাচারকারীদের আমি তাদেরই মাংস খেতে বাধ্য করব;
দ্রাক্ষারসের মতোই তারা নিজেদের রক্ত পান করবে।
তখন সমস্ত মানবজাতি জানতে পারবে যে,
আমি সদাপ্রভু, তোমাদের পরিত্রাতা,
তোমাদের মুক্তিদাতা, যাকোবের সেই পরাক্রমী জন।”

Did you know?
A Light to the Nations and the Restoration of Zion
- The Servant is commissioned not only to restore the tribes of Jacob and gather Israel, but also to be a light to the nations so that divine salvation reaches the ends of the earth.Sources: the Bible text itself · Jacob (Israel)
- Zion, the fortified southeastern hill of Jerusalem, grieves that the Lord has forsaken her, but God affirms that she is inscribed on the palms of His hands and will overflow with returning children.Sources: the Bible text itself · Zion
- The chapter depicts exiles journeying back from distant regions across the world, including the land of Aswan, historically known as Syene, the frontier town on the southern border of Egypt along the Nile.Sources: the Bible text itself · Syene
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Syene · Today: Aswan · 24.089, 32.900 · verse 12
- Zion · Today: Jerusalem · 31.777, 35.234 · verse 14
- Jerusalem · 31.777, 35.234 · verse 16
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Source: http://ebible.org/benobcv/ · eBible.org