Nations Bible

Isaiah 29

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

দাউদ নগরীকে ধিক্কার

1অরীয়েল, অরীয়েল, যে নগরে দাউদ বসবাস করতেন,

ধিক্ তোমাকে!

বছরের পর বছর ধরে

তোমার উৎসবগুলি ঘুরে ফিরে আসে।

2তবুও, আমি অরীয়েল অবরোধ করব;

সে শোকবিলাপ ও হাহাকার করবে,

সে আমার কাছে বেদির চুল্লির মতো হবে।

3আমি তোমার চারপাশে শিবির স্থাপন করব;

আমি উঁচু সব মিনার দিয়ে তোমাকে ঘিরে রাখব

এবং তোমার বিরুদ্ধে আমার জাঙ্গাল প্রস্তুত করব।

4নিচে নামানো হলে তুমি ভূমি থেকে কথা বলবে;

ধুলোর মধ্য থেকে তোমার অস্পষ্ট কথা শোনা যাবে।

ভূপৃষ্ঠ থেকে তোমার স্বর হবে যেন প্রেতাত্মার মতো;

ধুলোর মধ্য থেকে তুমি ফিসফিস করে কথা বলবে।

5কিন্তু তোমার বহু শত্রু হবে মিহি ধুলোর মতো,

নির্মম নিপীড়নকারীদের বিপুল দল হবে তাড়িত তুষের মতো।

হঠাৎই, এক মুহূর্তের মধ্যে,

6সর্বশক্তিমান সদাপ্রভু এসে উপস্থিত হবেন,

তাঁর সঙ্গী হবে বজ্রপাত, ভূমিকম্প ও প্রচণ্ড কোলাহল,

তাঁর সঙ্গী হবে ঘূর্ণিঝড়, ঝঞ্ঝা ও সর্বগ্রাসী আগুনের শিখা।

7তখন অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধকারী সব জাতির পাল পাল লোকেরা,

যারা তাকে ও তার দুর্গকে আক্রমণ করে ও তাকে অবরুদ্ধ করে,

তারা হবে ঠিক যেন স্বপ্নের মতো,

যেমন রাত্রিবেলা কেউ দর্শন পায়,

8যে ক্ষুধার্ত ব্যক্তি স্বপ্ন দেখে, সে অন্ন ভোজন করছে,

কিন্তু জেগে উঠলে তার ক্ষুধা থেকেই যায়;

পিপাসিত ব্যক্তি স্বপ্ন দেখে যে সে জলপান করছে,

কিন্তু জেগে উঠলে সে মূর্ছিত হয়, কারণ তার পিপাসা নিবারিত হয়নি।

এরকমই হবে সব জাতির বিপুল সংখ্যক লোকের প্রতি,

যারা সিয়োন পর্বতের বিরুদ্ধে যুদ্ধ করে।

9তোমরা স্তম্ভিত হও, বিস্ময় প্রকাশ করো,

নিজেদের চোখ ঢেকে ফেলো, রুদ্ধদৃষ্টি হও;

মত্ত হও, কিন্তু সুরা পান করে নয়,

টলোমলো করো, কিন্তু সুরা পানের জন্য নয়।

10সদাপ্রভু তোমাদের উপরে এক গভীর নিদ্রা নিয়ে এসেছেন:

তিনি তোমাদের দৃষ্টি রুদ্ধ করেছেন (অর্থাৎ ভাববাদীদের);

তিনি তোমাদের মস্তক আবৃত করেছেন (অর্থাৎ দর্শকদের)।

11তোমাদের কাছে এই দর্শনের সমস্তটাই সিলমোহরাঙ্কিত পুঁথির বাণী ছাড়া আর কিছুই নয়। যে পাঠ করতে পারে, তাকে যদি তোমরা ওই পুঁথিটি দাও ও তাকে বলো, “দয়া করে তুমি এটি পড়ে দাও,” সে উত্তর দেবে, “আমি পড়তে পারব না, কারণ এতে সিলমোহর দেওয়া আছে।” 12অথবা যে পড়তে জানে না, এমন কাউকে যদি পুঁথিটি দাও ও বলো, “দয়া করে এটি পড়ে দাও,” সে উত্তর দেবে, “আমি পড়তে জানি না।”

13সদাপ্রভু বলেন:

“এই লোকেরা কেবল মুখেরই কথায় আমার কাছে এগিয়ে আসে,

তারা কেবলমাত্র ওষ্ঠাধরে আমার সম্মান করে,

কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।

তারা আমার যে উপাসনা করে,

তা মানুষের শিখিয়ে দেওয়া কিছু নিয়মবিধি মাত্র।

14সেই কারণে, আমি আর একবার

পরপর আশ্চর্য কর্ম করে এদের চমৎকৃত করব;

জ্ঞানীদের জ্ঞান বিনষ্ট হবে,

বুদ্ধিমানদের বুদ্ধি উধাও হবে।”

15ধিক্ তাদের, যারা সদাপ্রভুর কাছে তাদের পরিকল্পনা লুকাবার জন্য

গভীর জলে নেমে যায়,

যারা অন্ধকারে নিজেদের কাজ করে ও ভাবে,

“কে আমাদের দেখতে পাচ্ছে? কে এসব জানতে পারবে?”

16তোমরা সমস্ত বিষয়কে উল্টোপাল্টা করছ,

যেন কুমোর ও মাটি, একই সমান!

নির্মিত বস্তু কি নির্মাতাকে বলবে,

“সে আমাকে নির্মাণ করেনি?”

পাত্র কি কুমোরকে বলতে পারে,

“ও কিছুই জানে না?”

17অল্প সময়ের মধ্যে, লেবানন কি উর্বর ক্ষেত্রে পরিণত হবে না?

আর উর্বর জমি কি অরণ্যের মতো মনে হবে না?

18সেদিন, বধিরেরা সেই পুঁথির বাণীগুলি শুনতে পাবে,

হতাশা ও অন্ধকার থেকে

অন্ধ লোকদের চোখ দেখতে পাবে।

19পুনরায় নতনম্র লোকেরা সদাপ্রভুর কারণে আনন্দিত হবে;

নিঃস্ব ব্যক্তিরা ইস্রায়েলের পবিত্রতমজনের কারণে আনন্দ করবে।

20নির্মম লোকেরা অদৃশ্য হবে,

ব্যঙ্গ-বিদ্রুপকারীদের আর দেখা যাবে না,

যারা অন্যায় কাজের জন্য ষড়যন্ত্র করে, তারা উচ্ছিন্ন হবে—

21অর্থাৎ, যারা নির্দোষকে অপরাধী সাব্যস্ত করে,

যারা আদালতে প্রতিবাদীকে ফাঁদে ফেলে

এবং যারা মিথ্যা সাক্ষ্যের দ্বারা নির্দোষ ব্যক্তিকে ন্যায়বিচার পেতে বঞ্চিত করে।

22অতএব, অব্রাহামের মুক্তিদাতা সদাপ্রভু, যাকোব কুলকে এই কথা বলেন:

“যাকোবের বংশধরেরা আর লজ্জিত হবে না,

তাদের মুখমণ্ডল আর ফ্যাকাশে থাকবে না।

23যখন তারা তাদের ছেলেমেয়েদের, অর্থাৎ

আমার হাতের কাজ তাদের মধ্যে দেখবে,

তারা আমার নামের পবিত্রতা বজায় রাখবে;

তারা যাকোব কুলের পবিত্রতমজনের

পবিত্রতাকে স্বীকার করবে,

তারা সম্ভ্রমে ইস্রায়েলের ঈশ্বরের সামনে দাঁড়াবে।

24যাদের আত্মা বিভ্রান্ত, তারা বুদ্ধিলাভ করবে,

যারা অভিযোগ করে, তারা নির্দেশনা গ্রহণ করবে।”

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

The Siege and Restoration of Ariel

  • The name Ariel is used symbolically in this passage for Jerusalem, the city where King David once encamped. The term is also associated with an altar hearth for burnt offerings, picturing the city undergoing intense siege and distress before its sudden deliverance.Sources: Ariel · David · the Bible text itself
  • Isaiah compares the spiritual insensibility of the people to a sealed scroll that the literate cannot open and the illiterate cannot read. He condemns those who reverse the natural order by acting as though the clay could question the potter who formed it.Sources: the Bible text itself
  • The chapter promises a dramatic reversal in which the great mountain region of Lebanon becomes a fertile orchard. In that day, the descendants of Jacob and Abraham are promised understanding, joy, and justice as the blind see and the deaf hear.Sources: Lebanon · Abraham · Jacob (Israel) · the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Ariel · Today: Jerusalem · 31.777, 35.234 · verses 1, 2, 7
  • City of David · 31.774, 35.236 · verse 1
  • Jerusalem · 31.777, 35.234 · verses 2, 3
  • Mount Zion · 31.772, 35.229 · verse 8
  • Lebanon · 33.540, 35.584 · verse 17

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.