Nations Bible

Isaiah 24

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

পৃথিবীকে সদাপ্রভুর ধ্বংসকরণ

1দেখো, সদাপ্রভু পৃথিবীকে পরিত্যক্ত করে

তা ধ্বংস করতে চলেছেন;

তিনি ভূপৃষ্ঠ ধ্বংস করে

এবং তার অধিবাসীদের ছিন্নভিন্ন করবেন,

2সবার অবস্থা একইরকম হবে

যাজকদের ও সাধারণ লোকদের,

মনিব ও দাসদের,

কর্ত্রী ও দাসীর,

বিক্রয়কারী ও ক্রেতার,

ঋণগ্রহীতার ও ঋণদাতার,

উত্তমর্ণ ও অধমর্ণ, সকলের।

3পৃথিবী সম্পূর্ণ জন পরিত্যক্ত হবে

ও সম্পূর্ণরূপে লুন্ঠিত হবে।

4পৃথিবী শুকিয়ে যাবে ও নিস্তেজ হবে,

জগৎ অবসাদগ্রস্ত হয়ে নিস্তেজ হবে,

পৃথিবীর মহিমান্বিত ব্যক্তিরা অবসন্ন হবে।

5পৃথিবী তার অধিবাসীদের দ্বারা কলুষিত হয়েছে;

তারা বিধান অমান্য করেছে,

তারা বিধিবিধান লঙ্ঘন করে

চিরস্থায়ী চুক্তির অবমাননা করেছে।

6সেই কারণে, এক অভিশাপ পৃথিবীকে গ্রাস করেছে;

এর লোকেরা অবশ্য তাদের অপরাধ বহন করবে।

তাই পৃথিবীর অধিবাসীরা দগ্ধ হয়,

অতি অল্প মানুষই বেঁচে থাকে।

7নতুন দ্রাক্ষারস শুকিয়ে যায় ও দ্রাক্ষালতা নিস্তেজ হয়;

আমোদ-আহ্লাদকারী সকলে আর্তনাদ করে।

8খঞ্জনির উচ্চশব্দ শান্ত হয়ে গেছে,

ফূর্তিবাজদের হৈ হট্টগোল স্তব্ধ হয়েছে,

আনন্দমুখর বীণার রব শোনা যায় না।

9আর তারা গান গেয়ে সুরা পান করে না,

পানকারীদের মুখে সুরা তেঁতো লাগে।

10ধ্বংসিত নগরটি জনশূন্য পড়ে আছে;

প্রত্যেকটি গৃহের দুয়ারের প্রবেশপথে দরজা লাগানো আছে।

11পথে পথে তারা সুরার জন্য চিৎকার করে;

সমস্ত আনন্দ বিষাদে পরিণত হয়,

পৃথিবী থেকে সমস্ত হৈ-হল্লা দূর হয়ে গেছে।

12নগর ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে,

এর তোরণদ্বারগুলি টুকরো টুকরো হয়ে পড়ে আছে।

13পৃথিবীতে ও জাতিসমূহের মধ্যে

এরকমই ঘটনা ঘটবে,

যেমন, যখন কোনো জলপাই গাছ ঝাড়ার পরে হয়

কিংবা দ্রাক্ষাচয়নের পরে কিছু ফল অবশিষ্ট পড়ে থাকে।

14তারা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তোলে, তারা আনন্দে চিৎকার করে;

পশ্চিমদিক থেকে তারা সদাপ্রভুর মহিমাকীর্তন করবে।

15সেই কারণে, পূর্বদিকের লোকেরা সদাপ্রভুর মহিমা করুক;

সমুদ্রের দ্বীপগুলির মধ্যে,

তারা সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের নামের প্রশংসা করুক।

16পৃথিবীর প্রান্তসীমা থেকে আমরা গানের শব্দ শুনছি:

“সেই ধার্মিক ব্যক্তির মহিমা হোক।”

কিন্তু আমি বললাম, “আমি ক্ষয়ে যাচ্ছি, আমি ক্ষয়ে যাচ্ছি,

ধিক্ আমাকে!

বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করছে!

হ্যাঁ, বিশ্বাসঘাতকেরা নিদারুণ বিশ্বাসঘাতকতা করছে!”

17ওহে পৃথিবীর জনগণ,

সন্ত্রাস, গর্ত ও ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে।

18সন্ত্রাসের চিৎকারে যে পলায়ন করবে,

সে কোনো গর্তে পতিত হবে;

আর যে কেউ গর্ত থেকে উঠে আসে,

সে ফাঁদে ধৃত হবে।

ঊর্ধ্বাকাশের জলধির উৎস সকল মুক্ত হয়েছে,

পৃথিবীর ভিত্তিমূলগুলি কেঁপে উঠছে।

19পৃথিবী ভগ্ন হয়েছে,

পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়েছে,

পৃথিবী সম্পূর্ণরূপে প্রকম্পিত হয়েছে।

20পৃথিবী যেন কোনো মাতালের মতো টলোমলো করছে,

প্রবল বাতাসে যেমন কুঁড়ে ঘর, এ তেমনই দোদুল্যমান হচ্ছে;

এর বিদ্রোহের মাত্রা এতই গুরুভার যে,

এর পতন হবে আর কখনও উঠে দাঁড়াতে পারবে না।

21সেদিন সদাপ্রভু, ঊর্ধ্বস্থ আকাশমণ্ডলের সমস্ত পরাক্রমকে

ও নিচে পৃথিবীর সমস্ত রাজাকে দণ্ড দেবেন।

22অন্ধকূপে যেমন বন্দিদের আবদ্ধ রাখা হয়,

তাদেরও তেমনই একত্র করে রাখা হবে;

তাদের কারাগারে রুদ্ধ করে রাখা হবে,

আর অনেক দিন পরে তাদের মুক্ত করা হবে।

23তখন চাঁদ মলিন হবে,

সূর্য লজ্জিত হবে;

কারণ সর্বশক্তিমান সদাপ্রভু রাজত্ব করবেন

সিয়োন পর্বতে ও জেরুশালেমে

এবং তার প্রাচীনদের সাক্ষাতে—মহান মহিমার সঙ্গে।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Universal Judgment and the Reign on Mount Zion

  • The judgment depicted in this chapter reaches across all social distinctions equally, falling alike upon priest and people, master and servant, buyer and seller, and creditor and debtor. The devastation also silences everyday music, ending the sounds of the harp and tambourine as well as wine celebrations.Sources: the Bible text itself
  • The scattered survivors are compared to the few olives left on a tree after harvest or the gleanings left behind after grapes are gathered. Despite the widespread ruins, voices of praise to God are described as rising from distant coasts and islands.Sources: the Bible text itself
  • The vision concludes with the Lord reigning in glory before his elders on Mount Zion and in Jerusalem, outshining the sun and the moon. Mount Zion was the southeastern hill of Jerusalem where King David had earlier built his citadel.Sources: the Bible text itself · Mount Zion · Jerusalem

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Jerusalem · 31.777, 35.234 · verse 23
  • Mount Zion · 31.772, 35.229 · verse 23

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.