Nations Bible

Hebrews 3

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

খ্রীষ্ট—মোশির থেকেও মহান

1অতএব, পবিত্র ভাইবোনেরা, তোমরা যারা স্বর্গীয় আহ্বানের অংশীদার, আমরা যাঁকে স্বীকার করি প্রেরিত ও মহাযাজকরূপে, সেই যীশুর প্রতি তোমাদের সব চিন্তাভাবনা নিবদ্ধ করো। 2ঈশ্বরের সমস্ত গৃহে মোশি যেমন বিশ্বস্ত ছিলেন, যীশুও তেমনই তাঁর নিয়োগকর্তার প্রতি বিশ্বস্ত ছিলেন। 3বাড়ির চেয়ে বাড়ির নির্মাতা যেমন বেশি সম্মানের অধিকারী, যীশুও তেমনই মোশির চেয়ে বেশি সম্মানের যোগ্য বলে নিশ্চিত হয়েছেন। 4কারণ প্রত্যেক গৃহ কারও দ্বারা নির্মিত হয়, কিন্তু ঈশ্বর সবকিছুর নির্মাতা। 5“ঈশ্বরের সমস্ত গৃহে মোশি দাসের মতো বিশ্বস্ত ছিলেন,” ভবিষ্যতে যা বলা হবে, সে বিষয়ে তিনি সাক্ষ্য দিয়েছিলেন। 6কিন্তু খ্রীষ্ট, ঈশ্বরের গৃহের উপরে, তাঁর পুত্রের মতো বিশ্বস্ত। যদি আমরা সাহস ও প্রত্যাশা শেষ পর্যন্ত ধারণ করে থাকি, যার জন্য আমরা গর্ব করি, তাহলে তাঁর গৃহ আমরাই।

অবিশ্বাসের বিরুদ্ধে সতর্কবাণী

7অতএব,

“আজ যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শোনো,

8তাহলে তোমাদের হৃদয় কঠিন কোরো না;

যেমন মরুপ্রান্তরে পরীক্ষাকালে,

তোমরা বিদ্রোহ করেছিলে;

9যেখানে তোমাদের পূর্বপুরুষেরা

আমাকে পরীক্ষা করেছিল; আর যাচাই করেছিল,

যদিও চল্লিশ বছর ধরে আমি যা করেছিলাম,

তারা সব দেখেছিল।

10তাই, ওই প্রজন্মের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি বলেছিলাম,

‘তাদের হৃদয় সবসময় বিপথগামী হয়

আর তারা আমার পথগুলি জানে না।’

11তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম,

‘আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না।’ ”

12ভাইবোনেরা, দেখো, তোমাদের কারও হৃদয়ে যেন পাপ ও অবিশ্বাস না থাকে, যা জীবন্ত ঈশ্বরের কাছ থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যায়। 13কিন্তু প্রতিদিন পরস্পরকে উৎসাহিত করো, যতক্ষণ আজ বলে দিনটি অভিহিত হয়, যেন পাপের ছলনায় তোমাদের কারও হৃদয় কঠিন হয়ে না পড়ে। 14প্রথমে যেমন ছিল, যদি শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস সুদৃঢ় রাখতে পারি, তাহলে আমরা খ্রীষ্টের সহভাগী হয়েছি। 15যেমন যথার্থই বলা হয়েছে,

“আজ যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শোনো,

তাহলে তোমাদের হৃদয়কে কঠিন কোরো না,

যেমন বিদ্রোহ-কালে তোমরা করেছিলে।”

16যারা শুনে বিদ্রোহ করেছিল, তারা কারা? মোশি যাদের মিশর থেকে বের করে এনেছিলেন, তারাই কি নয়? 17আর চল্লিশ বছর ধরে তিনি কাদের প্রতি ক্রুদ্ধ ছিলেন? যারা পাপ করেছিল, মরুপ্রান্তরে যাদের শবদেহ পতিত হয়েছিল, তাদেরই উপর নয় কি? 18আর কাদের বিরুদ্ধে ঈশ্বর শপথ করেছিলেন, যে তারা কখনও তাঁর বিশ্রামে প্রবেশ করবে না, যারা অবাধ্য হয়েছিল, তাদেরই বিরুদ্ধে নয় কি? 19তাই আমরা দেখতে পাই যে, অবিশ্বাসের জন্যই তারা প্রবেশ করতে পারেনি।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Greater Glory Than Moses

  • Hebrews asks its readers to fix their attention on Jesus, the apostle and high priest they confess. He was faithful to the one who appointed him, just as Moses was faithful in all God's house, but Jesus is counted worthy of greater glory than Moses, as the builder of a house has greater honor than the house. Moses was faithful as a servant; Christ is faithful as the Son over God's house.Sources: the Bible text itself
  • The warning looks back to the people Moses led out of Egypt. For forty years in the wilderness they tested God, who was angry with that generation and swore they would never enter his rest; their bodies fell in the wilderness. The chapter says that unbelief kept them from entering.Sources: the Bible text itself
  • Egypt, the land they left with Moses, is the land of the Nile and the pyramids. Easton's Bible Dictionary (1897) explains the name Moses as Drawn, or links it with the Egyptian word mesu, meaning son.Sources: the Bible text itself · Egypt · Moses

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Egypt · 30.129, 31.308 · verse 16

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.