Ezra 8
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.
ইষ্রার সঙ্গে প্রত্যাগত গোষ্ঠীপতিদের তালিকা
1সম্রাট অর্তক্ষস্তের রাজত্বের সময়ে ব্যাবিলন থেকে যে সমস্ত গোষ্ঠীপতি ও তাদের বংশোদ্ভূতেরা আমার সঙ্গে এসেছিলেন তারা হলেন:
2পীনহসের বংশজাতদের মধ্যে
গের্শোম।
ঈথামরের বংশজাতদের মধ্যে
দানিয়েল;
দাউদের বংশজাতদের মধ্যে হটূশ 3শখনিয়ের বংশজাতদের মধ্যে:
পরোশের বংশজাতদের মধ্য থেকে সখরিয় এবং সেই বংশের,
150 জন পুরুষ;
4পহৎ-মোয়াবের বংশজাতদের মধ্যে সরহির পুত্র ইলীয়ৈনয় ও তার সঙ্গী,
200 জন পুরুষ,
5যত্তু বংশজাতদের মধ্যে মহসীয়েলের পুত্র শখনিয় এবং তার সঙ্গী,
300 জন পুরুষ।
6আদীনের বংশজাতদের মধ্যে যোনাথনের পুত্র এবদ ও তার সঙ্গী,
50 জন পুরুষ;
7এলমের বংশজাতদের মধ্যে অথলিয়ের পুত্র যিশায়াহ ও তার সঙ্গী,
70 জন পুরুষ;
8শফটিয়ের বংশজাতদের মধ্যে মীখায়েলের পুত্র সবদিয় ও তার সঙ্গী,
80 জন পুরুষ।
9যোয়াবের বংশজাতদের মধ্যে যিহিয়েলের পুত্র ওবদিয় এবং তার সঙ্গী,
218 জন পুরুষ।
10বানির বংশজাতদের মধ্যে যোষিফিয়ের পুত্র শলোমীত এবং তার সঙ্গী,
160 জন পুরুষ।
11বেবয়ের বংশজাতদের মধ্যে বেবয়ের পুত্র সখরিয় এবং তার সঙ্গী,
28 জন পুরুষ।
12অস্গদের বংশজাতদের মধ্যে হকাটনের পুত্র যোহানন ও তার সঙ্গী,
110 জন পুরুষ।
13অদোনীকামের বংশজাতদের মধ্যে শেষ কয়েকজন যাদের নাম ইলীফেলট, যিয়ূয়েল ও শময়িয় এবং তাদের সঙ্গী,
60 পুরুষ।
14বিগ্বয়ের বংশজাত উথয় ও সব্বূদ এবং তাদের সঙ্গী,
70 জন পুরুষ।
জেরুশালেমে প্রত্যাবর্তন
15আমি অহবা-মুখী নদীর কাছে তাদের সকলকে একত্রিত করলাম; সেখানে আমরা তিন দিন শিবির স্থাপন করে থাকলাম। যখন আমি সেই লোকেদের এবং যাজকদের মধ্যে অনুসন্ধান করলাম, সেখানে আমি কোনো লেবীয়কে খুঁজে পেলাম না। 16সেইজন্য আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইলনাথন, যারিব, ইল্নাথন, নাথন, সখরিয় ও মশুল্লম প্রভৃতি নেতৃবৃন্দকে ডাকলাম এবং সেই সঙ্গে যোয়ারীব ও ইল্নাথন নামে দুজন প্রাজ্ঞ ব্যক্তিকেও ডেকে পাঠালাম। 17আমি কাসিফিয়া অঞ্চলের কর্মকর্তা ইদ্দোর কাছে তাদের পাঠালাম। আমি তাদের বললাম ইদ্দো এবং কাসিফিয়ার মন্দিরের পরিচারকবৃন্দ ও তার সকল আত্মীয়স্বজনদের কী বলতে হবে, যেন তারা ঈশ্বরের গৃহের পরিচর্যার জন্য ব্যক্তিদের আমাদের কাছে আনতে পারে। 18যেহেতু ঈশ্বরের কৃপাময় হস্ত আমাদের উপর বিরাজ করছিল, সেইজন্য তারা আমাদের কাছে ইস্রায়েলের বংশজাত, লেবির ছেলে মহলির বংশোদ্ভূত একজন সুদক্ষ ব্যক্তি শেরেবিয়কে এবং তার সন্তানদের, ভাইদের ও তাদের সঙ্গী আরও আঠারোজনকে আনল। 19আর হশবিয়কে ও তার সঙ্গে মরারির বংশোদ্ভূত যিশায়াহকে এবং তার ভাইদের ও ভ্রাতুষ্পুত্রদের এবং তাদের সঙ্গী কুড়ি জন পুরুষকেও আনল। 20সেই সঙ্গে তারা 220 জন মন্দির-পরিচারককে আনল যাদের দাউদ ও কর্মকর্তারা লেবীয়দের সাহায্য করার জন্য নিযুক্ত করেছিলেন। তাদের সকলের নাম লিপিবদ্ধ করা হল।
21পরে অহবা খালের ধারে আমি উপবাস ঘোষণা করলাম যেন আমরা আমাদের আরাধ্য ঈশ্বরের সামনে বিনম্র হই এবং আমাদের সন্তান ও সম্পদসহ এই যাত্রা যেন নির্বিঘ্নে হয় সেইজন্য তার কাছে কৃপা ভিক্ষা করি। 22আমি যাত্রাপথে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সম্রাটের কাছে সৈন্য এবং অশ্বারোহী চাইতে লজ্জাবোধ করলাম কারণ আমরা সম্রাটকে বলেছিলাম, “আমাদের আরাধ্য ঈশ্বরের কৃপার হাত, আমরা যারা তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখি, এমন সকলের উপর স্থাপিত আছে, কিন্তু যারা তাঁকে অমান্য করে তাদের উপর তার ক্রোধ ভয়ানক।” 23সেইজন্য আমরা উপবাস করলাম এবং আমাদের আরাধ্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম এবং তিনি আমাদের প্রার্থনা গ্রাহ্য করলেন।
24এরপর বিশিষ্ট যাজকদের মধ্য থেকে শেরেবিয় ও হশবিয় এবং তাদের দশজন ভাই এই বারোজনকে পৃথক করলাম, 25আর রাজা, তাঁর সব মন্ত্রণাদাতা, কর্মকর্তা ও উপস্থিত ইস্রায়েলীরা আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহের জন্য উপহারস্বরূপ যে সমস্ত সোনা, রুপো ও অন্যান্য দ্রব্যসামগ্রী দান করেছিলেন, সেগুলি পরিমাপ করে তাদের হাতে দিলাম। 26আমি 650 পঞ্চাশ তালন্ত রুপো, 100 তালন্ত রুপোর সামগ্রী, 100 তালন্ত সোনা, 2720-টি সোনার পাত্র যার মূল্য ছিল 1,000 দারিক এবং সোনারই মতো মূল্যবান ব্রোঞ্জের দুটি সুন্দর সামগ্রী তাদের হাতে দিলাম।
28আমি তাদের বললাম, “এই সমস্ত সামগ্রী এবং সেই সঙ্গে তোমরাও সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত নৈবেদ্যস্বরূপ। এই সমস্ত সোনা এবং রুপো তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছাকৃত দান। 29যতক্ষণ না পর্যন্ত জেরুশালেমে সদাপ্রভুর গৃহের নির্দিষ্ট কক্ষে বিশিষ্ট যাজক, লেবীয় ও ইস্রায়েলের গোষ্ঠীপতিদের সামনে এগুলি ওজন করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলি সাবধানে রক্ষণাবেক্ষণ করো।” 30এরপর যাজক ও লেবীয়েরা সোনা, রুপো ও পবিত্র সামগ্রী, যা তাদের সামনে পরিমাপ করা হয়েছিল, সেগুলি জেরুশালেমে আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহের উদ্দেশে গ্রহণ করলেন।
31প্রথম মাসে দ্বাদশ দিনে অহবা নদী থেকে জেরুশালেমের উদ্দেশে আমরা যাত্রা করলাম। ঈশ্বরের কৃপার হাত আমাদের উপরে ছিল এবং তিনি সমগ্র পথে শত্রু ও দস্যুদের হাত থেকে আমাদের রক্ষা করলেন। 32আমরা জেরুশালেমে পৌঁছানোর পর তিন দিন বিশ্রাম করলাম।
33চতুর্থ দিবসে আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহে ঊরীয়ের পুত্র যাজক মরেমোৎ-এর, হাতে সোনারুপো এবং পবিত্র দ্রব্যাদি পরিমাপ করে দিলাম। তার সঙ্গে ছিলেন পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাদের সঙ্গে ছিলেন যেশূয়ের পুত্র যোষাবদ এবং বিন্নূয়ীর পুত্র নোয়দিয়, এই দুজন লেবীয়। 34প্রত্যেকটি দ্রব্যসামগ্রীর গণনা করে ওজন করা হয়েছিল এবং সেগুলি সেই সময়ে যথাযথভাবে লেখা হয়েছিল।
35এরপর যে সমস্ত নির্বাসিত লোকজন বন্দিদশা থেকে ফিরে এসেছিল তারা ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের উদ্দেশ্যে এই হোমবলি উৎসর্গ করেছিল: সমগ্র ইস্রায়েল জাতির জন্য বারোটি ষাঁড়, ছিয়ানব্বইটি মেষ, সাতাত্তরটি মদ্দা মেষশাবক এবং পাপার্থক বলিরূপে বারোটি পাঁঠা। এগুলির সবই ছিল সদাপ্রভুর উদ্দেশে হোমবলি। 36তারা সেই সঙ্গে সম্রাটের আদেশনামা তার অধীনস্থ সকল প্রদেশ সহ ইউফ্রেটিস নদীর অববাহিকায় অবস্থিত সকল প্রদেশের শাসক ও রাজ্যপালদের প্রদান করল। সেইমতো তারা লোকেদের এবং ঈশ্বরের গৃহের জন্য সাহায্য করলেন।
Did you know?
The Journey from Ahava to Jerusalem
- Before leaving Babylon, Ezra gathered the returning exiles at the canal flowing to Ahava and discovered that no Levites were present among them. He sent a delegation to Casiphia to recruit ministers for temple service, successfully enlisting Sherebiah, Hashabiah, and more than two hundred temple servants.Sources: the Bible text itself · Ahava · Casiphia · Sherebiah
- Because Ezra had testified to the Persian king that God protects those who seek Him, he felt ashamed to ask for a royal military escort. Instead, the community observed a fast by the Ahava Canal to seek divine protection for themselves, their children, and their substantial cargo of precious metals.Sources: the Bible text itself · Ahava
- The transport of vast offerings—including hundreds of talents of silver and gold—was entrusted to twelve leading priests and Levites. Upon arrival in Jerusalem, every sacred vessel and weight of metal was meticulously verified, recorded, and delivered into the temple chambers.Sources: the Bible text itself · Jerusalem
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Babylonia · 32.543, 44.422 · verse 1
- Jerusalem · 31.777, 35.234 · verses 17, 29, 30, 31, 32
- Beyond the River · 31.777, 35.234 · verse 36
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Source: http://ebible.org/benobcv/ · eBible.org