Nations Bible

2 Samuel 22

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

দাউদের স্তবগান

1সদাপ্রভু যখন দাউদকে তাঁর সব শত্রুর তথা শৌলের হাত থেকে উদ্ধার করলেন, তখন সদাপ্রভুর উদ্দেশে তিনি এই গানের কথাগুলি গেয়ে উঠেছিলেন। 2তিনি বললেন:

“সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ ও আমার উদ্ধারকর্তা;

3আমার ঈশ্বরই আমার শৈল, যাঁতে আমি আশ্রয় নিই,

আমার ঢাল ও আমার ত্রাণশৃঙ্গ।

তিনিই আমার দুর্গ, আমার আশ্রয়স্থল ও আমার পরিত্রাতা।

মারমুখী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করে থাকো।

4“আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,

এবং শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।

5মৃত্যুর বাঁধন আমাকে আবদ্ধ করেছিল;

ধ্বংসের স্রোত আমাকে বিধ্বস্ত করেছিল।

6পাতালের বাঁধন আমাকে জড়িয়ে ধরেছিল;

মৃত্যুর ফাঁদ আমার সম্মুখীন হয়েছিল।

7“সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম;

আমার ঈশ্বরের কাছে ডাকলাম।

তাঁর মন্দির থেকে তিনি আমার গলার স্বর শুনলেন;

আমার কান্না তাঁর কানে পৌঁছাল।

8তখন পৃথিবী টলে উঠল, কেঁপে উঠল,

আকাশমণ্ডলের ভিত্তি নড়ে উঠল;

কেঁপে উঠল তাঁর ক্রোধের কারণে।

9তাঁর নাক থেকে ধোঁয়া উঠল;

মুখ থেকে গ্রাসকারী আগুন বেরিয়ে এল,

জ্বলন্ত কয়লা প্রজ্বলিত হল।

10তিনি আকাশমণ্ডল ভেদ করলেন ও নেমে এলেন;

তাঁর পায়ের তলায় অন্ধকার মেঘ ছিল।

11করূবের পিঠে চড়ে তিনি উড়ে গেলেন;

বাতাসের ডানায় তিনি উড়ে এলেন।

12তিনি অন্ধকারকে তাঁর চারপাশের আচ্ছাদন করলেন,

আকাশের অন্ধকারাচ্ছন্ন মেঘ চতুর্দিকে ঘিরে রাখল তাঁকে।

13তাঁর উপস্থিতির উজ্জ্বলতা থেকে

বজ্রপাতে আগুন ফেটে পড়েছিল।

14আকাশ থেকে সদাপ্রভু বজ্রনাদ করলেন;

শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুতের মাঝে প্রতিধ্বনিত হল পরাৎপরের কণ্ঠস্বর।

15তিনি তাঁর তির ছুঁড়লেন ও শত্রুদের ছত্রভঙ্গ করে দিলেন,

বজ্রবিদ্যুতের সাথে তাদের পর্যুদস্ত করলেন।

16সদাপ্রভুর আদেশে

তাঁর নাকের নিঃশ্বাসের বিস্ফোরণে,

সাগরের তলদেশ উন্মুক্ত হল,

আর পৃথিবীর ভিত্তিমূল অনাবৃত হল।

17“তিনি আকাশ থেকে হাত বাড়ালেন ও আমাকে ধারণ করলেন;

গভীর জলরাশি থেকে আমাকে টেনে তুললেন।

18আমার শক্তিশালী শত্রুর কবল থেকে তিনি আমাকে রক্ষা করলেন,

যারা আমাকে ঘৃণা করত তাদের হাত থেকে, আর তারা আমার জন্য খুবই শক্তিশালী ছিল।

19আমার বিপদের দিনে তারা আমার মোকাবিলা করেছিল,

কিন্তু সদাপ্রভু আমার সহায় ছিলেন।

20তিনি আমায় মুক্ত করে এক প্রশস্ত স্থানে আনলেন,

তিনি আমায় উদ্ধার করলেন, কারণ তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন।

21“আমার ধার্মিকতা অনুযায়ী সদাপ্রভু আমায় প্রতিফল দিলেন,

আমার হাতের পরিচ্ছন্নতা অনুযায়ী আমাকে পুরস্কৃত করলেন।

22কারণ আমি সদাপ্রভুর নির্দেশিত পথে চলেছি,

আমার ঈশ্বরকে পরিত্যাগ করার অপরাধী আমি নই।

23তাঁর সব বিধান আমার সামনে রয়েছে,

তাঁর আদেশ থেকে আমি কখনও দূরে সরে যাইনি।

24তাঁর সামনে আমি নিজেকে নির্দোষ রেখেছি

আর পাপ থেকে নিজেকে সরিয়ে রেখেছি।

25যা ন্যায়পরায়ণ তা পালন করার জন্য সদাপ্রভু আমায় পুরস্কার দিয়েছেন,

তাঁর দৃষ্টিতে আমার বিশুদ্ধতা দেখে।

26“যারা বিশ্বস্ত, তাদের প্রতি তুমি বিশ্বস্ত,

যারা নির্দোষ, তাদের প্রতি তুমি সিদ্ধ,

27যারা শুদ্ধ, তাদের প্রতি তুমি শুদ্ধ,

কিন্তু যারা কুটিল, তাদের প্রতি তুমি চতুর আচরণ করো।

28তুমি নম্রকে রক্ষা করো,

কিন্তু অহংকারীদের নত করার জন্য তোমার দৃষ্টি তাদের উপর আছে।

29তুমি, সদাপ্রভু, আমার প্রদীপ;

সদাপ্রভু আমার আঁধার আলোতে পরিণত করলেন।

30তোমার সাহায্যে আমি বিপক্ষের বিরুদ্ধে অগ্রসর হতে পারি;

আমার ঈশ্বর সহায় হলে আমি প্রাচীর অতিক্রম করতে পারি।

31“ঈশ্বরের সমস্ত পথ সিদ্ধ:

সদাপ্রভুর বাক্য নিখুঁত;

যারা তাঁতে শরণ নেয় তিনি তাদের ঢাল।

32কারণ সদাপ্রভু ছাড়া আর ঈশ্বর কে আছে?

আমাদের ঈশ্বর ছাড়া আর শৈল কে আছে?

33ঈশ্বর আমায় শক্তি জোগান

আর আমার পথ সুরক্ষিত রাখেন।

34তিনি আমার পা হরিণের পায়ের মতো করেন;

উঁচু স্থানে দাঁড়াতে আমাকে সক্ষম করেন।

35তিনি আমার হাত যুদ্ধের জন্য প্রশিক্ষিত করেন;

আমার বাহু পিতলের ধনুক বাঁকাতে পারে।

36রক্ষাকারী সাহায্য দিয়ে আমার ঢাল গড়েছ;

তোমার দেওয়া সাহায্য আমায় মহান করেছে।

37তুমি আমার চলার পথ প্রশস্ত করেছ,

যেন আমার পা পিছলে না যায়।

38“আমি শত্রুদের পিছনে ধাওয়া করে তাদের চূর্ণবিচূর্ণ করেছি;

তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছু হটিনি।

39আমি তাদের পুরোপুরি চূর্ণবিচূর্ণ করেছি, যেন তারা আর উঠে দাঁড়াতে না পারে;

তারা আমার পায়ের তলায় পতিত হয়েছে।

40যুদ্ধের জন্য তুমি আমাকে শক্তি দিয়েছ;

আমার সামনে আমার বিপক্ষদের তুমি নত করেছ।

41আমার শত্রুদের তুমি পিছু ফিরে পালাতে বাধ্য করেছ,

আর আমি আমার প্রতিপক্ষদের ধ্বংস করেছি।

42তারা সাহায্যের জন্য আর্তনাদ করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করেনি,

তারা সদাপ্রভুকে ডেকেছে কিন্তু তিনি তাদের ডাকে সাড়া দেননি।

43পৃথিবীর ধূলিকণার মতো মিহি করে আমি তাদের গুঁড়ো করেছি;

পথের কাদা-মাটির মতো আমি তাদের পিষ্ট করে মাড়িয়েছি।

44“তুমি আমাকে লোকেদের আক্রমণ থেকে বাঁচিয়েছ;

তুমি আমাকে জাতিদের কর্তারূপে তুমি আমায় রক্ষা করেছ।

আমার অপরিচিত লোকেরাও এখন আমার সেবা করে,

45অইহুদিরা আমার সামনে মাথা নত হয়ে থাকে;

যে মুহূর্তে তারা আমার আদেশ শোনে, তা পালন করে।

46তারা সবাই সাহস হারায়;

কাঁপতে কাঁপতে তারা তাদের দুর্গ থেকে বেরিয়ে আসে।

47“সদাপ্রভু জীবিত! আমার শৈলের প্রশংসা হোক!

আমার ঈশ্বর, আমার শৈল, আমার পরিত্রাতার গৌরব হোক!

48তিনিই সেই ঈশ্বর যিনি আমার হয়ে প্রতিশোধ নেন,

যিনি জাতিদের আমার অধীনস্থ করেন,

49যিনি শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করেন।

আমার প্রতিপক্ষদের থেকে তুমি আমাকে উন্নত করেছ;

মারমুখী লোকের কবল থেকে তুমি আমাকে রক্ষা করেছ।

50তাই, হে সদাপ্রভু, আমি জাতিদের মাঝে তোমার প্রশংসা করব;

আমি তোমার নামের প্রশংসাগান করব।

51“তিনি তাঁর রাজাকে মহান বিজয় প্রদান করেন;

তাঁর অভিষিক্ত দাউদ ও তাঁর বংশধরদের প্রতি

তিনি চিরকাল তাঁর অবিচল দয়া প্রদর্শন করেন।”

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

David's Song of Deliverance

  • David sang this hymn of thanksgiving when the Lord delivered him from the hand of all his enemies and from Saul, looking back on a lifetime of military and personal trials.Sources: the Bible text itself · David
  • The poem draws heavily on rugged geographical and military imagery, portraying God as a rocky stronghold, fortress, and shield, while describing the warrior endowed with agility like a deer and strength to bend a bow of bronze.Sources: the Bible text itself
  • David, who had tended sheep and played music in the uplands of Judah before his forty-year reign, closes the song by celebrating God's enduring covenant loyalty to his anointed king and descendants forever.Sources: the Bible text itself · David · Reign of David

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.