Nations Bible

1 Chronicles 26

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

দ্বাররক্ষীরা

1দ্বাররক্ষীদের বিভিন্ন বিভাগ:

আসফের বংশোদ্ভুক্ত কোরির ছেলে মশেলিমিয়। 2মশেলিমিয়ের কয়েকটি ছেলে ছিল:

বড়ো ছেলে সখরিয়, দ্বিতীয়জন যিদীয়েল,

তৃতীয়জন সবদিয়, চতুর্থজন যৎনীয়েল,

3পঞ্চমজন এলম,

ষষ্ঠজন যিহোহানন এবং সপ্তমজন ইলিহৈনয়।

4ওবেদ-ইদোমেরও কয়েকটি ছেলে ছিল:

বড়ো ছেলে শময়িয়, দ্বিতীয়জন যিহোষাবদ,

তৃতীয়জন যোয়াহ, চতুর্থজন সাখর,

পঞ্চমজন নথনেল, 5ষষ্ঠজন অম্মীয়েল,

সপ্তমজন ইষাখর এবং অষ্টমজন পিয়ূল্লতয়।

(কারণ ঈশ্বর ওবেদ-ইদোমকে আশীর্বাদ করলেন)

6ওবেদ-ইদোমের ছেলে শময়িয়েরও এমন কয়েকটি ছেলে ছিল, যারা তাদের পিতৃকুলে নেতা হলেন, যেহেতু তারা ছিলেন যথেষ্ট যোগ্যতাসম্পন্ন পুরুষ। 7শময়িয়ের ছেলেরা হলেন:

অৎনি, রফায়েল, ওবেদ ও ইলসাবদ;

তাঁর আত্মীয়দের মধ্যে ইলীহূ ও সমথিয়ও যোগ্যতাসম্পন্ন পুরুষ ছিলেন। 8এরা সবাই ওবেদ-ইদোমের বংশধর; তারা এবং তাদের ছেলে ও আত্মীয়রা সবাই কাজ করার ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী ও যোগ্যতাসম্পন্ন পুরুষ ছিলেন—ওবেদ-ইদোমের বংশধর, মোট 62 জন। 9মশেলিমিয়ের কয়েকটি ছেলে ও আত্মীয় ছিল, যারা যোগ্যতাসম্পন্ন পুরুষ—মোট 18 জন।

10মরারীয় হোষার কয়েকটি ছেলে ছিল:

প্রথমজন সিম্রি (যদিও তিনি বড়ো ছেলে ছিলেন না, তবুও তাঁর বাবা তাঁকেই প্রধান পদে নিযুক্ত করলেন),

11দ্বিতীয়জন হিল্কিয়, তৃতীয়জন টবলিয়

এবং চতুর্থজন সখরিয়।

12দ্বাররক্ষীদের এই বিভাগগুলির কাজ ছিল তাদের নেতাদের মাধ্যমে সদাপ্রভুর মন্দিরে পরিচর্যা করে যাওয়া, ঠিক যেভাবে তাদের আত্মীয়রাও তা করতেন। 13ছোটো-বড়ো নির্বিশেষে, তাদের বংশানুসারে প্রত্যেকটি দরজার জন্য গুটিকাপাত করা হল।

14পূর্বদিকের দরজাটির জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল শেলিমিয়ের নামে।

পরে তাঁর ছেলে তথা জ্ঞানী পরামর্শদাতা সখরিয়ের জন্য গুটিকাপাতের দান চালা হল, এবং উত্তর দিকের দরজাটির জন্য গুটিকার দানটি পড়েছিল তাঁর নামে।

15দক্ষিণ দিকের দরজাটির জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল ওবেদ-ইদোমের নামে, এবং ভাঁড়ারঘরের জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল তাঁর ছেলেদের নামে।

16পশ্চিমদিকের দরজাটির ও উপরের দিকে যাওয়ার রাস্তায় অবস্থিত শল্লেখৎ বলে পরিচিত দরজাটির জন্য গুটিকাপাতের দানগুলি পড়েছিল শুপ্পীমের ও হোষার নামে।

17পূর্বদিকে প্রতিদিন ছ-জন করে লেবীয় মোতায়েন থাকতেন,

উত্তর দিকে প্রতিদিন চারজন করে,

দক্ষিণ দিকে প্রতিদিন চারজন করে এবং

ভাঁড়ারঘরে দুই দুজন করে মোতায়েন থাকতেন।

18পশ্চিমদিকের প্রাঙ্গণের ক্ষেত্রে, রাস্তার দিকে চারজন ও সেই প্রাঙ্গণটিতেই দুজন করে মোতায়েন থাকতেন।

19এই হল সেইসব দ্বাররক্ষীর বিভাগগুলির বিবরণ, যারা কোরহ ও মরারির বংশধর ছিলেন।

কোষাধ্যক্ষ ও অন্যান্য কর্মকর্তারা

20তাদের সহকর্মী লেবীয়েরা ঈশ্বরের ভবনের কোষাগারগুলি এবং উৎসর্গীকৃত জিনিসপত্র রাখার জন্য তৈরি কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন।

21লাদনের বংশধরদের মধ্যে যারা লাদনের মাধ্যমে গের্শোনীয় পরিচয় পেয়েছিলেন এবং গের্শোনীয় লাদনের বংশের অন্তর্গত কর্তাব্যক্তি ছিলেন, তারা হলেন যিহীয়েলি, 22যিহীয়েলির ছেলেরা হলেন, সেথম ও তাঁর ভাই যোয়েল। তাদের উপর সদাপ্রভুর মন্দিরের কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব ছিল।

23অম্রামীয়, যিষ্‌হরীয়, হিব্রোণীয় ও উষীয়েলীয়দের মধ্যে থেকে:

24মোশির ছেলে গের্শোমের একজন বংশধর শবূয়েল, কোষাগারগুলির দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ এক কর্মচারী ছিলেন। 25ইলীয়েষরের মাধ্যমে যারা তাঁর আত্মীয়স্বজন হলেন, তারা হলেন: তাঁর ছেলে রহবিয়, তাঁর ছেলে যিশায়াহ, তাঁর ছেলে যোরাম, তাঁর ছেলে সিখ্রি ও তাঁর ছেলে শলোমোৎ।

26রাজা দাউদের, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিরূপে নিযুক্ত বিভিন্ন বংশের কর্তাব্যক্তিদের এবং সৈন্যদলের অন্যান্য সেনাপতিদের দ্বারা উৎসর্গীকৃত জিনিসপত্র যেখানে রাখা হত, সেইসব কোষাগার দেখাশোনা করার দায়িত্ব তুলে দেওয়া হল শলোমোৎ ও তাঁর আত্মীয়দের হাতে। 27যুদ্ধ করে পাওয়া লুটসামগ্রীর মধ্যে কিছু কিছু জিনিসপত্র তারা সদাপ্রভুর মন্দির মেরামতির জন্য উৎসর্গ করে দিলেন। 28দর্শক শমূয়েলের এবং কীশের ছেলে শৌলের, নেরের ছেলে অবনেরের ও সরূয়ার ছেলে যোয়াবের দ্বারা উৎসর্গীকৃত সবকিছু, ও উৎসর্গীকৃত অন্যান্য সব জিনিসপত্র শলোমোৎ ও তাঁর আত্মীয়দের তত্ত্বাবধানে রাখা হল।

29যিষ্‌হরীয়দের মধ্যে থেকে:

কননিয়কে ও তাঁর ছেলেদের ইস্রায়েলের উপর কর্মকর্তা ও বিচারকরূপে মন্দিরের কাজ বাদ দিয়ে অন্যান্য কাজগুলি করার দায়িত্ব দেওয়া হল।

30হিব্রোণীয়দের মধ্যে থেকে:

হশবিয় ও তাঁর আত্মীয়রা—এক হাজার সাতশো যোগ্যতাসম্পন্ন পুরুষ—ইস্রায়েল দেশে জর্ডন নদীর পশ্চিম পারে, সদাপ্রভুর সব কাজ করার ও রাজার সেবা করার দায়িত্ব পেয়েছিলেন। 31হিব্রোণীয়দের ক্ষেত্রে, তাদের বংশতালিকা অনুসারে যিরিয়ই ছিলেন তাদের নেতা।

দাউদের রাজত্বকালের চল্লিশতম বছরে বংশতালিকা ধরে এক অনুসন্ধান চালানো হল, এবং গিলিয়দের যাসেরে হিব্রোণীয়দের মধ্যে বেশ কয়েকজন যোগ্য পুরুষের খোঁজ পাওয়া গেল। 32যিরিয়ের এমন দুই হাজার সাতশো আত্মীয়স্বজন ছিলেন, যারা যোগ্যতাসম্পন্ন পুরুষ ও বিভিন্ন বংশের কর্তাব্যক্তিও ছিলেন, এবং রাজা দাউদ ঈশ্বরসংক্রান্ত ও রাজকার্যের উপযোগী প্রত্যেকটি বিষয়ে রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশির অর্ধেক বংশের উপরে তত্ত্বাবধায়করূপে তাদের নিযুক্ত করে দিলেন।

Did you know?

Gatekeepers, Treasurers, and Officers

  • Gatekeeping duties at the house of the LORD were assigned by casting lots among families of Korahites and Merarites, regardless of age. Specific stations included the East, North, and South gates, as well as the Shallecheth Gate along the ascending highway.Sources: the Bible text itself · Shallecheth · Meshelemiah · Hosah
  • Dedicated treasuries held vast wealth, including battle plunder consecrated to maintain the house of the LORD. These stores preserved offerings dedicated across generations by figures such as the prophet Samuel, King Saul, Abner, Joab, and King David.Sources: the Bible text itself · Shelomith · David
  • Beyond sanctuary service, thousands of Levites served as magistrates and royal administrators. In David's fortieth year, Hebronite leaders found at Jazer in Gilead were appointed to oversee the tribes east of the Jordan for affairs of God and the king.Sources: the Bible text itself · Gilead · Jazer · Jordan

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • East Gate · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 14
  • North Gate · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 14
  • South Gate · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 15
  • Shallecheth · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 16
  • Parbar · Today: in Jerusalem · 31.777, 35.234 · verse 18
  • Jerusalem · 31.777, 35.234 · verse 29
  • Jordan · Today: Jordan River · 31.761, 35.558 · verses 30, 32
  • Gilead · Today: Gilead 1 · 32.187, 35.692 · verse 31

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.