Nations Bible

1 Chronicles 16

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

নিয়ম-সিন্দুকটির সামনে করা পরিচর্যা

1ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি রাখার জন্য দাউদ যে তাঁবুটি খাটিয়েছিলেন, তারা সেটি সেই তাঁবুর মধ্যে এনে রেখেছিল, এবং তারা ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করল। 2দাউদ হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করার পর সদাপ্রভুর নামে প্রজাদের আশীর্বাদ করলেন। 3পরে তিনি প্রত্যেক ইস্রায়েলী পুরুষ ও মহিলাকে একটি করে রুটি, একটি করে খেজুরের ও কিশমিশের পিঠে দিলেন।

4লেবীয়দের মধ্যে কয়েকজনকে তিনি সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সামনে পরিচর্যা করার, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গুণকীর্তন করার, তাঁকে ধন্যবাদ জানানোর, ও তাঁর প্রশংসা করার জন্য নিযুক্ত করলেন: 5তাদের মধ্যে প্রধান ছিলেন আসফ, পদমর্যাদায় তাঁর অধঃস্তন ছিলেন সখরিয়, পরে ছিলেন যাশীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। তাদের খঞ্জনি ও বীণা বাজাতে হত, আসফকে সুরবাহারে ঝংকার তুলতে হত, 6এবং যাজক বনায় ও যহসীয়েলকে পর্যায়ক্রমে ঈশ্বরের নিয়ম-সিন্দুকের সামনে শিঙা বাজাতে হত।

7সেদিন দাউদ এইভাবে সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা জানানোর জন্য প্রথমেই আসফ ও তাঁর সঙ্গীসাথীদের নিযুক্ত করলেন:

8সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো;

জাতিদের জানাও তিনি কী করেছেন।

9তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও;

তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।

10তাঁর পবিত্র নামের মহিমা করো;

যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।

11সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো;

সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো।

12মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি,

তাঁর অলৌকিক কার্যাবলি ও তাঁর ঘোষণা করা শাস্তি,

13তোমরা তাঁর দাস, হে ইস্রায়েলের বংশধরেরা,

তাঁর মনোনীত লোকেরা, হে যাকোবের সন্তানেরা।

14তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু;

তাঁর বিচার সমগ্র পৃথিবীতে বিরাজমান।

15তিনি চিরকাল তাঁর নিয়ম মনে রাখেন,

যে প্রতিজ্ঞা তিনি করেছেন, হাজার বংশ পর্যন্ত,

16যে নিয়ম তিনি অব্রাহামের সাথে স্থাপন করলেন,

যে শপথ তিনি ইস্‌হাকের কাছে করলেন।

17তা তিনি যাকোবের কাছে এক বিধানরূপে সুনিশ্চিত করলেন,

ইস্রায়েলের কাছে করলেন এক চিরস্থায়ী নিয়মরূপে:

18“তোমাকেই আমি সেই কনান দেশ দেব

সেটিই হবে তোমার উত্তরাধিকারের অংশ।”

19তারা যখন সংখ্যায় ছিল অতি নগণ্য,

সত্যিই নগণ্য, ও সেখানে ছিল তারা বিদেশি,

20তারা এক জাতি থেকে অন্য জাতির মধ্যে,

এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়ালো।

21তিনি কাউকে তাদের উপর অত্যাচার করতে দেননি;

তাদের সুবিধার্থে তিনি রাজাদের তিরস্কার করলেন:

22“আমার অভিষিক্ত জনেদের স্পর্শ কোরো না;

আমার ভাববাদীদের কোনও ক্ষতি কোরো না।”

23হে সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গান গাও;

দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো।

24সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে

তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো।

25সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য;

সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য।

26কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র,

কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন।

27তাঁর সামনে রয়েছে সমারোহ ও প্রতাপ;

শক্তি ও আনন্দ রয়েছে তাঁর বাসস্থানে।

28জাতিগণের সমস্ত কুল সদাপ্রভুকে স্বীকার করো,

স্বীকার করো যে সদাপ্রভু মহিমান্বিত ও পরাক্রমী।

29সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো!

নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো।

তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।

30সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও!

পৃথিবী দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তা বিচলিত হবে না।

31আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক;

জাতিদের মধ্যে তারা বলুক, “সদাপ্রভু রাজত্ব করেন!”

32সমুদ্র ও সেখানকার সবকিছু গর্জন করুক;

ক্ষেতখামার ও সেখানকার সবকিছু আনন্দ করুক!

33জঙ্গলের সকল গাছ আনন্দ সংগীত করুক,

সদাপ্রভুর সামনে তারা আনন্দে গান করুক,

কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।

34সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;

তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

35চিৎকার করে বলো, “হে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার করো;

আমাদের সংগ্রহ করো ও জাতিদের হাত থেকে রক্ষা করো,

যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি,

ও তোমার প্রশংসায় মহিমা করতে পারি।”

36ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা হোক,

অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।

তখন সব লোকে বলে উঠেছিল “আমেন” ও “সদাপ্রভুর প্রশংসা হোক।”

37প্রতিদিনের চাহিদানুসারে পর্যায়ক্রমে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির সামনে পরিচর্যা করার জন্য দাউদ সেখানে আসফ ও তাঁর সহকর্মীদের ছেড়ে গেলেন। 38এছাড়াও তাদের সাথে পরিচর্যা করার জন্য তিনি ওবেদ-ইদোম ও তাঁর 68 জন সহকর্মীকেও ছেড়ে গেলেন। যিদূথূনের ছেলে ওবেদ-ইদোম, ও হোষাও দ্বাররক্ষী ছিলেন।

39গিবিয়োনে আরাধনার উঁচু স্থানটিতে সদাপ্রভুর সমাগম তাঁবুর সামনে দাউদ যাজক সাদোক ও তাঁর সহকর্মী যাজকদের ছেড়ে গেলেন 40যেন তারা পর্যায়ক্রমে, সকাল-সন্ধ্যায় সদাপ্রভু ইস্রায়েলকে যে বিধানপুস্তক দিলেন তাতে লেখা যাবতীয় নিয়মানুসারে হোমবলির বেদিতে সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উপস্থিত করতে পারেন। 41হেমন ও যিদূথূন এবং “তাঁর প্রেম নিত্যস্থায়ী,” এই বলে সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর জন্য নাম ধরে ধরে যাদের মনোনীত করা হল ও দায়িত্ব দেওয়া হল, অবশিষ্ট সেই লোকজনও তাদের সাথে ছিলেন। 42হেমন ও যিদূথূনকে দায়িত্ব দেওয়া হল যেন তারা শিঙা ও সুরবাহার বাজান এবং পবিত্র গানের সাথে সাথে অন্যান্য বাজনাও বাজান। যিদূথূনের ছেলেরা সদাপ্রভুর মন্দিরের দরজায় মোতায়েন ছিল।

43পরে লোকেরা সবাই নিজের নিজের ঘরে ফিরে গেল, এবং দাউদও তাঁর পরিবার-পরিজনদের আশীর্বাদ করার জন্য ঘরে ফিরে গেলেন।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Worship and Thanksgiving before the Ark

  • While the ark of the covenant was placed in a tent in Jerusalem under the daily ministry of Asaph and his fellow Levites, the tabernacle and the altar of burnt offerings remained at the high place in Gibeon, where priest Zadok, Heman, and Jeduthun maintained morning and evening sacrifices according to the law.Sources: the Bible text itself · Gibeon · Heman · Jeduthun (Ethan)
  • David instituted a formal guild of Levitical musicians equipped with harps, lyres, cymbals, and trumpets, designating Asaph as chief musician. Later biblical tradition attributes several psalms (Psalms 50 and 73–83) to Asaph and honors him as both a musician and a seer.Sources: the Bible text itself · Asaph (Levite)
  • Following the offerings and blessings at the arrival of the ark, David provided a celebratory meal for the entire assembly, distributing a loaf of bread, a date cake, and a raisin cake to every man and woman present.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Canaan · 32.767, 35.333 · verses 18, 19
  • Gibeon · Today: El Jib · 31.847, 35.183 · verse 39

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.