Song of Songs 5
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
প্রেমিকা,
বন্ধুরা।
1আমি আমার বাগানে এসেছি, আমার বোন, আমার কনে;
আমি আমার গন্ধরসের সঙ্গে আমার মশলা জোগাড় করেছি।
আমি আমার মৌচাক ও আমার মধু খেয়েছি,
আমি আঙ্গুর রস ও দুধ পান করেছি।
খাও, হে বন্ধুরা, পান কর,
ভালবাসা পরিপূর্ণ হয়ে পান কর।
প্রিয়তম।
2আমি ঘুমিয়ে ছিলাম,
কিন্তু আমার হৃদয় জেগে ছিল।
এটা আমার প্রিয়তমের স্বর,
যিনি দরজায় আঘাত করলেন এবং বলছেন,
“আমাকে দরজা খুলে দাও,
আমার কনে, আমার বোন,
আমার ঘুঘু, আমার নিষ্কলঙ্কিত সেই জন।
শিশিরে আমার মাথা ভিজে গেছে,
রাতের কুয়াশায় আমার চুল ভরে গেছে।”
3“আমি আমার পোশাক খুলে ফেলেছি;
আমি আবার কিভাবে তা পরব? আমি আমার পা ধুয়েছি;
আমি আবার কিভাবে তা নোংরা করব?”
4দরজার ছিদ্র দিয়ে আমার প্রিয়তম তাঁর হাত রাখলেন,
আমার মন তাঁর জন্য ব্যাকুল হয়ে উঠলো।
5আমি আমার প্রিয়তমকে দরজা খুলে দেওয়ার জন্য উঠলাম,
আমার হাত থেকে গন্ধরস ঝরছিল,
আমার আঙ্গুল গন্ধরসে ভেজা ছিল।
6আমি আমার প্রিয়তমের জন্য দরজা খুললাম,
কিন্তু আমার প্রিয় ফিরে গিয়েছিলেন,
চলে গিয়েছিলেন। আমার অন্তর নিরাশায় ডুবে গিয়েছিল।
আমি তাঁকে খুঁজলাম, কিন্তু পেলাম না;
আমি তাঁকে ডাকলাম,
কিন্তু তিনি উত্তর দিলেন না।
7শহরে ঘুরে বেড়ানো
পাহারাদারেরা আমাকে দেখতে পেল;
তারা আমাকে আঘাত করলো এবং ক্ষতবিক্ষত করলো;
প্রাচীরের পাহারাদারেরা আমার পোশাক কেড়ে নিল।
8যিরূশালেমের মেয়েরা,
আমি তোমাদের বলছি,
যদি তোমরা আমার প্রিয়তমের দেখা পাও,
তবে অনুগ্রহ করে তাঁকে বোলো যে,
আমি তাঁকে ভালবেসে দুর্বল হয়েছি।
বন্ধুরা।
9অন্য প্রিয়তমদের থেকে তোমার প্রিয়তম কিরকম ভাল?
ওহে সুন্দরী, অন্য প্রিয়তমদের চেয়ে
তোমার প্রিয়তম কিসে ভাল যে,
তুমি এই ভাবে আমাদের দিব্যি দিচ্ছ?
প্রিয়তম।
10আমার প্রিয়তম উজ্জ্বল ও লালবর্ণের;
আমার প্রিয়তম উজ্জ্বল এবং শক্তিশালী হচ্ছে।
11তাঁর মাথা খাঁটি সোনার মত,
তাঁর চুল কোঁকড়ানো ও দাঁড়কাকের মত কালো;
12তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত,
দুধে ধোওয়া ও রত্নের মত বসানো।
13তাঁর গালগুলি সুগন্ধি বাগানের মত,
যেখান থেকে সুগন্ধ বের হয়।
তাঁর ঠোঁটগুলি গন্ধরস ঝরা লিলি ফুলের মত।
14তাঁর হাতগুলি বৈদূর্যমণি বসানো সোনার আংটির মত,
তাঁর উদর নীলকান্তমণিতে সাজানো হাতির দাঁতের শিল্পকাজের মত।
15তাঁর পাগুলি খাঁটি সোনার ভিত্তির
উপর বসানো শ্বেতপাথরের থামের মত;
তাঁর চেহারা লিবানোনের মত,
বাছাই করা এরস গাছের মত।
16তাঁর মুখ খুব মিষ্টি,
তিনি সম্পূর্ণ সুন্দর।
হে যিরূশালেমের মেয়েরা! এই আমার প্রিয়,
এই আমার বন্ধু।
Did you know?
Searching for the Beloved
- The chapter depicts the woman searching through the night for her beloved within the fortified walls of Jerusalem. Jerusalem was established as a mountain fastness protected by stone ramparts that were regularly patrolled by city watchmen.Sources: the Bible text itself · Jerusalem
- When the woman portrays her beloved to the daughters of Jerusalem, she compares his majestic appearance to Lebanon. Lebanon was known as the loftiest and most celebrated mountain range of the region, renowned for its imposing heights and grand cedar forests.Sources: the Bible text itself · Lebanon
- The poetic dialogue alternates between the woman, her beloved, and the daughters of Jerusalem, framing her longing and detailed praise of his appearance after she is left alone in the night.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org