Nations Bible

Psalms 94

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

1হে প্রতিফল দানকারী ঈশ্বর সদাপ্রভুু,

ঈশ্বর আপনার ক্রোধ প্রকাশ করুন।

2ওঠ, হে পৃথিবীর বিচারকর্ত্তা,

অহঙ্কারীদেরকে অপকারের প্রতিফল দাও।

3দুষ্টরা কত কাল, হে সদাপ্রভু,

দুষ্টরা কত কাল উল্লাস করবে?

4তারা বকবক করছে, সগর্বে কথা বলছে,

অধর্মচারী সবাই অহঙ্কার করছে।

5হে সদাপ্রভুু, তোমার প্রজাদেরকেই তারা চূর্ণ করছে,

তোমার অধিকারকে দুঃখ দিচ্ছে।

6তারা বিধবা ও প্রবাসীকে বধ করছে;

পিতৃহীনদেরকে মেরে ফেলছে।

7তারা বলছে সদাপ্রভুু দেখবেন না,

যাকোবের ঈশ্বর বিবেচনা করবেন না।

8হে লোকদের মধ্যবর্ত্তী নরপশুরা,

বিবেচনা কর; হে নির্বোধেরা,

কবে তোমাদের সুবুদ্ধি হবে?

9যিনি কান সৃষ্টি করেছেন,

তিনি কি শুনবেন না?

যিনি চোখ গঠন করেছেন,

তিনি কি দেখবেন না?

10যিনি জাতিদের শিক্ষাদাতা,

তিনি কি ভর্ত্সনা করবেন না?

তিনিই তো মানুষকে জ্ঞান শিক্ষা দেন।

11সদাপ্রভুু, মানুষের কল্পনাগুলি জানেন,

সেগুলো সবই ভ্রষ্ট।

12ধন্য সেই ব্যক্তি যাকে তুমি শাসন কর,

হে সদাপ্রভুু যাকে তুমি আপন ব্যবস্থা থেকে শিক্ষা দাও,

13যেন তুমি তাকে বিপদের দিনের র থেকে বিশ্রাম দাও,

দুষ্টের জন্য যতক্ষণ পর্যন্ত কুয়ো খোঁড়া না হয়।

14কারণ সদাপ্রভুু নিজের প্রজাদেরকে দূর করবেন না,

নিজের অধিকার ছাড়বেন না।

15রাজ শাসন আবার ধার্মিকতার কাছে আসবে;

সরলমনা সকলেই তার অনুগামী হবে।

16কে আমার পক্ষ হয়ে দূরাচারদের বিরুদ্ধে উঠবে?

কে আমার পক্ষে দুষ্টদের বিরুদ্ধে দাড়াবে?

17সদাপ্রভুু যদি আমায় সাহায্য না করতেন,

আমার প্রাণ তাড়াতাড়ি নিঃশব্দ জায়গায় বসবাস করত।

18যখন আমি বলতাম, আমার পা বিচলিত হল,

তখন, হে সদাপ্রভুু,

তোমার দয়া আমাকে সুস্থির রাখত।

19আমার মনের চিন্তা বাড়ার দিনের,

তোমার দেওয়া সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে

20দুষ্টতার সিংহাসন কি তোমার সখা হতে পারে?

যারা সংবিধানের মাধ্যমে অন্যায় তৈরী করে?

21তারা ধার্ম্মিকের প্রাণের বিরুদ্ধে দলবদ্ধ হয়,

নির্দোষের রক্তকে দোষী করে।

22কিন্তু সদাপ্রভুু আমার উচ্চ দূর্গ হয়েছেন,

আমার ঈশ্বর আমার আশ্রয়-শৈল হয়েছেন।

23তিনি তাদের অধর্ম্ম তাদেরই উপরে দিয়েছেন,

তাদের দুষ্টতায় তাদের উচ্ছিন্ন করবেন;

সদাপ্রভুু আমাদের ঈশ্বর,

তাদেরকেই উচ্ছিন্ন করবেন।

Did you know?

Psalm 94: A Cry Against Injustice and Corrupt Power

  • The psalm highlights the plight of the widow, the foreigner, and the fatherless, who are targeted by the wicked. These three groups represent the most vulnerable members of ancient Israelite society, who lacked social and legal power to defend themselves.Sources: the Bible text itself
  • To counter the arrogant claim that God is blind to wickedness, the psalmist appeals to creation. The argument reasons that the Creator who fashioned human ears and eyes cannot Himself lack the ability to hear, see, and judge human conduct.Sources: the Bible text itself
  • The psalm confronts systemic injustice by condemning a corrupt throne that devises misery by legal decree. This refers to corrupt judges and rulers who exploited legal mechanisms and court authority to condemn innocent people to death.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.