Psalms 83
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
একটি গান। আসফের সঙ্গীত।
1হে ঈশ্বর, নীরব থেকো না; হে ঈশ্বর,
নীরব ও নিস্তব্ধ হয়ো না।
2কারণ দেখ, তোমার শত্রুরা গর্জন করছে,
তোমার ঘৃণাকারীরা মাথা তুলেছে।
3তারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করছে,
তোমার সুরক্ষিত লোকদের বিরুদ্ধে একসঙ্গে পরামর্শ করছে।
4তারা বলেছে, “এস,
আমরা ওদেরকে ধ্বংস করি,
জাতি হিসাবে আর থাকতে না দিই,
যেন ইস্রায়েলের নাম আর মনে না থাকে।”
5কারণ তারা একমনে পরিকল্পনা করেছে;
তারা তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে।
6ইদোমের তাঁবু ও সকল ইশ্মায়েলীয়রা,
মোয়াব ও হাগারীয়রা,
7গবাল, অম্মোন ও অমালেক,
সোরের লোকেদের সঙ্গে পলেষ্টিয়া;
8অশূরীয়রাও তাদের সঙ্গে যোগ দিয়েছে,
তারা লোটের বংশধরদের সাহায্য করছে।
9এদের প্রতি সেরকম কর,
যেরকম মিদিয়নের প্রতি করেছিলে,
কীশন নদীতে যেমন সীষরার ও যাবীনের প্রতি করেছিলে;
10তারা ঐনদোরে ধবংস হল,
ভূমির উপরে সারের মত হল।
11তুমি ওদের প্রধানদেরকে অরেব ও সেবের সমান কর,
এদের অধিপতিদের সেবহ ও সলমুন্নের সমান কর।
12এরা বলেছে, “এস আমরা নিজেদের জন্য
ঈশ্বরের সমস্ত চারণভূমি অধিকার করে নিই।”
13হে আমার ঈশ্বর,
তুমি ওদেরকে ঘূর্ণায়মান ধূলোর মত কর,
বায়ুর সামনে অবস্থিত খড়ের মত কর।
14যেমন দাবানল বন পুড়িয়ে দেয়,
যেমন আগুনের শিখা পাহাড়-পর্বত জ্বালিয়ে দেয়;
15সেরকম তুমি এদেরকে তোমার শক্তিশালী বায়ুতে তাড়া কর,
তোমার প্রচণ্ড ঝড়ে ভয়গ্রস্ত কর।
16তুমি ওদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর,
হে সদাপ্রভুু, যেন,
এরা তোমার নামের খোঁজ করে।
17এরা চিরতরে লজ্জিত ও ভীত হোক;
এরা হতাশ ও বিনষ্ট হোক;
18আর জানুক যে তুমিই,
যার নাম সদাপ্রভুু,
একা তুমিই সমস্ত পৃথিবীর উপরে সর্বশক্তিমান মহান ঈশ্বর।
Did you know?
Prayer Against a Hostile Alliance
- Psalm 83 is the final psalm in the collection of twelve (Psalms 50 and 73–83) attributed to Asaph, a Levite musician and choir leader during the time of David.Sources: Asaph (Levite) · the Bible text itself
- The psalm describes a confederacy of hostile nations plotting against Israel, naming regional neighbors such as Edom, Moab, Ammon, and Amalek alongside Phoenician coastal cities like Gebal and Tyre, as well as Assyria.Sources: the Bible text itself · Gebal · Tyre · Edom
- To appeal for divine help, the author recalls prominent victories from the era of the Judges, including the defeat of the Canaanite commander Sisera and King Jabin at the River Kishon, and Gideon's triumph over the Midianite leaders Oreb, Zeeb, Zebah, and Zalmunna.Sources: the Bible text itself · Sisera (army captain) · Jabin (king of Hazor) · Oreb
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Edom · 30.746, 35.604 · verse 6
- Moab · Today: Moab 1 · 31.181, 35.701 · verse 6
- Amalek · 30.648, 34.422 · verse 7
- Ammon · 31.955, 35.934 · verse 7
- Philistia · 31.664, 34.546 · verse 7
- Tyre · 33.271, 35.196 · verse 7
- Asshur · Today: Assur · 35.457, 43.263 · verse 8
- Midian · 28.495, 35.012 · verse 9
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org