Psalms 80
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম–এদুৎ। আসফের একটি গীত।
1হে ইস্রায়েলের পালক অবধান কর,
যে তুমি যোষেফকে ভেড়ার পালের মতো চালাও,
যে তুমি করূবদের উর্ধ্বে বসে আছ,
আমাদের ওপরে দীপ্তিময় হও।
2ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশির
সামনে নিজের পরাক্রমকে সতেজ কর,
আমাদের পরিত্রান কর।
3ঈশ্বর আমাকে ফেরাও, তোমার মুখ উজ্জ্বল কর,
তাতে আমরা পরিত্রান পাব।
4সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর,
তুমি নিজের লোকেদের প্রতি ও
তাদের প্রার্থনার প্রতি আর কত দিন রেগে থাকবে?
5তুমি খাওয়ার জন্য তাদের চোখের জল দিয়েছ,
বহু পরিমাণে চোখের জল পান করিয়েছ।
6তুমি প্রতিবেশীদের মধ্যে আমাদেরকে বিবাদের পাত্র করেছ,
আমাদের শত্রুরা তাদের নিজেদের মধ্যে আমাদেরকে নিয়ে ঠাট্টা করে।
7বাহিনীগনের ঈশ্বর, আমাদেরকে ফেরাও,
তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা রক্ষা পাব।
8তুমি মিশর থেকে একটি আঙ্গুর গাছ এনেছ,
জাতিদেরকে দূর করে তা রোপণ করেছ।
9তুমি তার জন্য জমি পরিষ্কার করেছ,
তার মূল গভীরে গিয়ে দেশের মধ্যে ছড়িয়ে পড়ল।
10তার ছায়ায় পর্বত ঢেকে যায়,
তার শাখাগুলি ঈশ্বরের এরস গাছের মত হয়।
11তা সমুদ্র পর্যন্ত নিজের শাখা,
নদী পর্যন্ত নিজের পল্লব বিস্তার করে।
12তুমি কেন তার বেড়া ভেঙে ফেললে?
লোকেরা সব তার পাতা ছেড়ে।
13বন থেকে শূকরেরা এসে তা ধ্বংস করে
এবং মাঠের পশুরা তা মুড়িয়ে খেয়ে ফেলে।
14বিনয় করি, বাহিনীগনের ঈশ্বর,
স্বর্গ থেকে চেয়ে দেখ,
এই আঙ্গুরলতার যত্ন কর;
15রক্ষা কর তা,
যা তোমার দক্ষিণে হাত রোপণ করেছেন,
আর সেই পুত্রকে,
যাকে তুমি নিজের জন্য সবল করছ।
16তা আগুনে দগ্ধ হয়েছে,
তা কেটে ফেলা হয়েছে;
তোমার মুখের তিরস্কারে লোকেরা বিনষ্ট হচ্ছে।
17তোমার হাত তোমার ডান হাতের মানুষের উপরে থাকুক,
সেই মনুষ্যপুত্রের উপরে থাকুক
যাকে তুমি তোমার জন্য শক্তিশালী করেছ।
18তাতে আমরা তোমার থেকে ফিরে যাব না;
তুমি আমাদেরকে সঞ্জীবিত কর,
আমরা তোমার নামে ডাকি।
19সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর, আমাদেরকে ফেরাও;
তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা পরিত্রান পাব।

Did you know?
A Prayer for the Uprooted Vine
- The psalm specifically mentions Ephraim, Benjamin, and Manasseh, tribes closely linked by descent from Rachel through Joseph and Benjamin. During Israel's wilderness wanderings, these three tribes were assigned to camp and march together on the western side of the tabernacle.Sources: Benjamin (patriarch) · Manasseh (son of Joseph) · the Bible text itself
- The author uses an extended allegory comparing the nation of Israel to a grapevine brought out of Egypt and replanted in Canaan. The song laments that God had torn down the protective vineyard walls, leaving the fruitful vine exposed to wild beasts and passersby.Sources: Egypt · the Bible text itself
- This poem is part of a distinct collection spanning Psalms 73 through 83 attributed to Asaph. The biblical record describes Asaph as a leading Levite musician in the time of King David whose musical guild or descendants continued his tradition in temple worship.Sources: Asaph (Levite) · the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Egypt · 30.129, 31.308 · verse 8
- Euphrates · Today: Euphrates River · 31.004, 47.442 · verse 11
- Great Sea · Today: Mediterranean Sea · 31.805, 34.170 · verse 11
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org