Psalms 74
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
আসফের মস্কীল।
1হে ঈশ্বর তুমি কেন চিরদিনের র জন্য ত্যাগ করেছ?
কেন চরানির মেষদের বিরুদ্ধে তোমার রাগের আগুন জ্বলছে?
2তোমার লোকেদেরকে মনে কর,
যাকে তুমি অতীতকালে মুক্ত করেছিলে,
যাকে তুমি কিনেছিলে তোমার অধিকারের বংশ করবার জন্য
এবং সিয়োন পর্বত যেখানে তুমি থাক।
3ফিরে এসো সম্পূর্ণ ধ্বংসের মধ্যে,
সব ক্ষতি হয়েছে যা শত্রুরা ধর্মধামে এসব করেছে।
4তোমার বিপক্ষরা তোমার ধর্মধামের মধ্যে গর্জন করেছে;
তারা তাদের যুদ্ধের পতাকা স্থাপন করেছে।
5তারা কুঠার দিয়ে গভীর ক্ষত করল যেমন গভীর বনে করা হয়
6তারা সেখানকার সব শিল্পের কাজ কুঠার ও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলল।
7তারা তোমার ধর্মধামে আগুন লাগিয়ে দিল,
তারা অপবিত্র করল যেখানে তুমি থাক ভেঙে মাটিতে মিশিয়ে দিলো।
8তারা মনে মনে বলল, “আমরা তাদেরকে ধ্বংস করব,”
তারা দেশের মধ্যে ঈশ্বরের সব সমাগমের জায়গা পুড়িয়ে দিয়েছে।
9আমরা আমাদের দেখতে পাইনা
আর কোনো ঈশ্বরের চিহ্ন কোনো ভাববাদী আর নাই;
আমাদের কেউ জানে না, কত দিন আর অবশিষ্ট থাকবে।
10কতদিন ঈশ্বর, শত্রুরা অপমান করবে?
শত্রুরা কি চিরকাল তোমার নাম তুচ্ছ করবে?
11তুমি তোমার হাত কেন ফিরিয়ে নিলে,
তোমার ডান হাত, তোমার পোশাক থেকে ডান হাত বার কর
এবং তাদেরকে ধ্বংস কর।
12তবুও ঈশ্বর পুরাকাল থেকে আমার রাজা,
পৃথিবীর মধ্যে পরিত্রান কর্তা।
13তুমি নিজের পরাক্রমে সমুদ্রকে ভাগ করেছিলে,
তুমি জলে সমুদ্রের দৈত্যদের মাথা ভেঙে দিয়েছিলে।
14তুমিই লিবিয়াথনের মাথা চূর্ণ করেছিলে,
প্রান্তরের সমস্ত জীবিত প্রানীদের গ্রাস করেছিলে।
15তুমি ঝরনা এবং নদী জন্য পথ করে ছিলে,
তুমি বয়ে যাওয়া নদী শুকিয়ে দিয়েছিলে।
16দিন তোমার, রাতও তোমার;
তুমি স্থাপন করেছ সূর্য্য এবং চন্দ্র।
17তুমিই পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করেছ;
তুমি গ্রীষ্মকাল ও শীতকাল করেছ।
18মনে কর, কেমন করে শত্রু তোমাকে অপমান করেছে সদাপ্রভু
এবং নির্বোধ লোকেরা তোমার নাম তুচ্ছ করেছে।
19তোমার ঘুঘুর প্রাণ বন্য পশুকে দিও না;
তোমার দুঃখীদের জীবন চিরতরে ভুলো না।
20সেই নিয়ম মনে রাখ;
কারণ পৃথিবীর অন্ধকারময় জায়গা সব অত্যাচারের বসতিতে পূর্ণ।
21উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত হয়ে ফিরে না যায়;
দুঃখী এবং গরিবরা তোমার নামের প্রশংসা করুক।
22উঠ, হে ঈশ্বর, তোমার সুনাম রক্ষা কর;
মনে কর, সারা দিন বোকারা তোমাকে কেমন অপমান করে।
23ভুলে যেও না তোমার বিপক্ষদের রব
বা তাদের গর্জন যারা প্রতিনিয়ত তোমাকে তুচ্ছ করে।

Did you know?
Lament over the Destroyed Sanctuary
- Psalms 73 through 83 are attributed to Asaph, a Levite musician and leader of David's choir. Because Psalm 74 laments the burning and total destruction of the sanctuary, many scholars connect it with the later "sons of Asaph," a guild of poets and singers who preserved his tradition.Sources: Asaph (Levite) · the Bible text itself
- The psalm appeals to God to remember Mount Zion, a prominent hill in Jerusalem where David established his citadel and where the sanctuary stood as the dwelling place of God's name.Sources: Mount Zion · the Bible text itself
- The destruction of the sanctuary is vividly described using the metaphor of woodcutters felling trees, as invaders smashed the intricate carved woodwork with axes and picks before burning the holy place to the ground.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Mount Zion · 31.772, 35.229 · verse 2
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org