Nations Bible

Psalms 7

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

দায়ূদের একটি বাদ্যযন্ত্র সংযোজন যা তিনি বিন্যামীনীয় কূশের কথার সম্মন্ধে সদাপ্রভুুর কাছে গান করেন।

1সদাপ্রভুু আমার ঈশ্বর,

আমি তোমার আশ্রয় নিয়েছি!

আমার পিছু নিয়েছে যারা তাদের থেকে আমাকে রক্ষা কর,

আমাকে উদ্ধার কর।

2অথবা তারা আমাকে, সিংহের মত ছিঁড়ে ফেলবে,

টুকরো টুকরো করবে,

কেউ আমাকে নিরাপদে আনতে পারবে না।

3সদাপ্রভুু আমার ঈশ্বর,

আমার শত্রুরা যা বলেছে তা আমি কখনই করিনি,

আমার হাতে কোন অন্যায় নেই,

4যে কেউ আমার সাথে শান্তিতে থাকে আমি তার কখনও ক্ষতি করিনি,

যারা আমার বিরুদ্ধে অজ্ঞান ভাবে আমি তাদেরও ক্ষতি করব না,

5যদি আমি সত্যি না বলি তাহলে আমার জীবনে শত্রুরা আমায় অনুসরণ করুক

এবং ধরে ফেলুক,

সে আমার জীবন্ত দেহকে মাটিতে পায়ে দলিত করুক

এবং তবে আমার সম্মানকে ধূলোতে মিশিয়ে দিক। সেলা

6সদাপ্রভুু, তোমার ক্রোধে ওঠো,

আমার শত্রুদের ক্রোধের বিরুদ্ধে দাঁড়াও,

আমার জন্য জেগে ওঠ

এবং ধার্মিকতার আজ্ঞা সম্পন্ন কর যা তুমি তাদের জন্য আদেশ দিয়েছ।

7দেশগুলো তোমার চারপাশে একত্রিত হয়;

তুমি আরেক বার তাদের উপরে সঠিক জায়গা নাও

8সর্বশক্তিমান সদাপ্রভুু,

জাতিদের বিচার করো; সদাপ্রভুু আমার বিচার কর,

কারণ হে সদাপ্রভুু আমি ধার্মিক ও নির্দোষ।

9দুষ্টদের মন্দ কাজ শেষ হোক,

কিন্তু ধার্মিক লোকদের প্রতিষ্ঠিত করো,

ধার্মিক ঈশ্বর। যিনি হৃদয় ও মনের পরীক্ষা করেন।

10ঈশ্বর আমার ঢাল,

তিনি তাদেরকে রক্ষা করেন যারা ন্যায়পরায়ণ।

11ঈশ্বর ধার্মিক বিচারক,

ঈশ্বর যিনি প্রতিদিন ক্রোধ করেন।

12যদি কোন ব্যক্তি অনুতাপ না করে,

তবে ঈশ্বর তাঁর তলোয়ারে শান দেবেন

এবং যুদ্ধের জন্য তিনি তাঁর ধনুক প্রস্তুত করবেন।

13তিনি তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত;

তিনি তাঁর তীরকে জ্বলন্ত তীরে পরিণত করেন।

14তাদের কথা ভাব যারা দুষ্টতা গর্ভে ধারণ করে,

যারা ক্ষতিকারক মিথ্যার জন্ম দেয়।

15সে একটি গর্ত খোঁড়ে এবং

সেই গর্ত গভীর করে এবং

তারপর সে নিজের ঐ তৈরী করা গর্তের মধ্যে পড়ে যায়।

16তাদের ধ্বংসাত্মক পরিকল্পনা নিজেদের মাথাতে ফিরে আসে,

তাদের হিংসা নিজেদের মাথায় ফিরে আসে।

17আমি সর্বশক্তিমান সদাপ্রভুুকে তাঁর ন্যায়বিচারের জন্য ধন্যবাদ দেব,

আমি মহান সদাপ্রভুুর উদ্দেশ্যে প্রশংসা গান করব।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Psalm 7: An Appeal to the Righteous Judge

  • The psalm opens with the title 'A Shiggaion of David,' sung concerning 'the words of Cush, a Benjamite,' an individual mentioned only in this superscription in the context of hostile accusations.Sources: the Bible text itself
  • The psalmist uses a formal oath of innocence, declaring that if he has wronged an ally or plundered an enemy without cause, he accepts being overtaken and trampled by his pursuers.Sources: the Bible text itself
  • The text portrays divine justice through the metaphor of retributive recoil, where the wicked person digs a pit only to fall into it, and their own violence falls back upon their head.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.