Psalms 66
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
প্রধান বাদ্যকরের জন্য। সঙ্গীত, একটি গীত।
1সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ চিত্কার কর।
2তাঁর নামের গৌরব প্রকাশ কর,
তাঁর প্রশংসা মহিমান্বিত কর।
3ঈশ্বরকে বল, তোমার কাজ কীভাবে ভয়ঙ্কর হয়!
তোমার পরাক্রমের মহত্ত্বে
তোমার শত্রুরা তোমার কর্তৃত্ব স্বীকার করে।
4সমস্ত পৃথিবী তোমার আরাধনা করবে
এবং তোমার উদ্দেশ্যে সঙ্গীত করবে;
তারা তোমার নামে মহিমা করবে। সেলা
5চল, ঈশ্বরের কাজ দেখ;
মানবসন্তানদের কাজের বিষয়ে তিনি ভয়ঙ্কর।
6তিনি সমুদ্রকে শুকনো ভূমিতে পরিণত করলেন;
তারা পায়ে হেঁটে নদীর মধ্যে দিয়ে গিয়েছিল;
তাতে সেই স্থানে আমরা আনন্দ করলাম।
7তিনি নিয়মের দ্বারা চিরকাল কর্তৃত্ব করেন;
তাঁর চোখ জাতিদের নিরীক্ষণ করে;
বিদ্রোহীরা নিজেকে উচ্চ প্রশংসা না করুক। সেলা
8হে, জাতিরা,
আমাদের ঈশ্বরের প্রশংসা কর
এবং তাঁর প্রশংসাধ্বনি শোনা উচিত।
9তিনিই আমাদের জীবনের মধ্যে আমার প্রাণ রক্ষা করেন
এবং আমাদের পা টলতে দেন না।
10কারণ তুমি, ঈশ্বর,
তুমি আমাদের পরীক্ষা করেছ;
রৌপ্য যেমন পরীক্ষা করা হয়
তেমনি আমাদেরকে পরীক্ষা করেছ।
11তুমি আমাদেরকে একটি জালের মধ্যে এনেছ;
আমাদের কোমরের উপরে বোঝা রেখেছ।
12তুমি আমাদের মাথার উপরে তুলেছ;
আমরা আগুন ও জলের মধ্যে দিয়ে গিয়েছিলাম,
কিন্তু তুমি আমাদেরকে সমৃদ্ধি স্থানে নিয়ে আস।
13আমি হোমবলি নিয়ে তোমার গৃহে প্রবেশ করব,
তোমার উদ্দেশ্যে আমার প্রতিজ্ঞা সব পূর্ণ করব।
14যা আমার ঠোঁট প্রতিশ্রুতি করে
এবং যা বিপদের দিনের আমার মুখ বলেছে।
15আমি তোমার উদ্দেশ্যে মেষশাবকের সঙ্গে
আমি একটি হোমবলি উৎসর্গ করব;
আমি ষাঁড় এবং ছাগলগুলো প্রদান করব। সেলা
16আসো এবং শোন,
তোমরা যারা ঈশ্বরকে ভয় কর
এবং আমার প্রাণের জন্য তিনি যা করেছেন,
তার ঘোষণা করি।
17আমি নিজের মুখে তাঁকে ডাকলাম
এবং তাঁর প্রশংসা আমার জিভে ছিল।
18যদি আমি আমার হৃদয়ের দ্বারা পাপের দিকে তাকাতাম,
তবে প্রভু শুনতেন না।
19কিন্তু সত্যি ঈশ্বর শুনেছেন;
তিনি আমার প্রার্থনার রবে মনোযোগ করেছেন।
20ধন্য ঈশ্বর যিনি আমার প্রার্থনা প্রত্যাখ্যান করে নি
বা আমার থেকে নিজের নিয়মের বিশ্বস্ততাকে দূরে করেননি।

Did you know?
Praise for Deliverance and Fulfilled Vows
- Psalm 66 transitions from corporate praise celebrating Israel's historical deliverance, such as passing through the sea on dry land, to a personal testimony of answered prayer and gratitude.Sources: the Bible text itself
- The psalm uses the imagery of refining silver alongside experiences of nets, heavy burdens, fire, and water to describe how testing ultimately led the community into a place of abundance.Sources: the Bible text itself
- In ancient Israelite worship, individuals frequently made solemn vows to God during times of distress, promising specific animal sacrifices, such as rams, bulls, and goats, once deliverance was granted.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org