Psalms 59
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
প্রধান বাদ্যকরের জন্য। স্বর নাশ না করি। দায়ূদের একটি গীত। একটি মিকতাম। শৌল প্রেরিত লোকেরা হত্যা করার জন্য তার গৃহের নিকটে ঘাটি বসাল, তখন।
1হে আমার ঈশ্বর, আমার শত্রুদের থেকে আমাকে উদ্ধার কর;
যারা আমার বিরুদ্ধে উঠে দাঁড়াবে তাদের থেকে আমাকে দূরে রাখ।
2মন্দদের থেকে আমাকে উদ্ধার কর
এবং রক্তপাতী মানুষদের থেকে আমাকে রক্ষা কর।
3কারণ দেখ, তারা আমার প্রাণের জন্য অপেক্ষা করছে,
অন্যায়কারীরা আমার বিরুদ্ধে একসঙ্গে জড়ো হয়েছে,
কিন্তু সদাপ্রভুু, আমার পাপের কারণে
বা আমার দোষের কারণেও নয়।
4তারা আমাকে দোষ দিচ্ছে না,
যদিও আমি দোষারোপণ করছি না,
জাগো এবং আমাকে সাহায্য কর
এবং দেখো।
5সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর,
ইস্রায়েলের ঈশ্বর, ওঠ
এবং তুমি সমস্ত জাতিকে শাস্তি দাও;
কোনো পাপী বিশ্বাসঘাতকের প্রতি দয়া কর না। সেলা
6তারা সন্ধ্যাবেলাতে ফিরে আসে,
কুকুরের মত চিত্কার করে
এবং শহরের চারিদিকে ঘোরে।
7দেখ, তারা মুখে কটু কথা বলে,
তাদের ঠোঁটে মধ্যে তরোয়াল আছে,
কারণ তারা বলে, “কে শুনতে পাচ্ছে?”
8কিন্তু সদাপ্রভুু, তুমি তাদেরকে উপহাস করবে;
তুমি সমস্ত জাতিকে বিদ্রূপ করবে।
9ঈশ্বর, আমার বল,
আমি তোমার অপেক্ষা করব;
কারণ তুমি আমার উচ্চ দূর্গ।
10আমার ঈশ্বর তাঁর নিয়মের বিশ্বস্ততার সাথে
দেখা করবে আমার সাথে;
ঈশ্বর আমাকে আমার শত্রুদের দশা দেখতে দিয়েছে।
11তুমি তাদের মেরে ফেল না,
পাছে আমার লোকেরা ভুলে যায়;
প্রভু আমাদের ঢাল,
তোমার শক্তিতে তাদেরকে ছাড়িয়ে নীচে ফেল।
12তাদের ঠোঁট এবং মুখের বাক্যে পাপ;
তাদের গর্বের মধ্যে তাদের বন্দী করা হবে
এবং অভিশাপ ও মিথ্যার জন্য।
13ক্রোধে তাদের গ্রাস কর,
তাদের ধ্বংস কর যাতে তারা আর থাকতে না পারে;
ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত তারা জানুক ঈশ্বর
এবং যাকোবের মধ্যে নিয়ম। সেলা
14সন্ধ্যাবেলায় তারা ফিরিয়া আসে
এবং কুকুরের মত আওয়াজ
করে শহরের চারপাশে ঘোরে।
15তারা খাওয়ার জন্য ভেতরে ও নিচে নেমে আসবে
এবং তারা তৃপ্ত না হলে তারা অভিযোগ করতে থাকবে।
16কিন্তু আমি তোমার শক্তি সম্পর্কে গান করব,
কারণ তুমিই আমার উচ্চ দূর্গ
এবং আমার বিপদের দিনের আশ্রয়।
17তুমি, আমার শক্তি আমি তোমার উদ্দেশ্যে গান করব,
কারণ ঈশ্বর আমার উচ্চ দূর্গ,
তিনি আমার নিয়মের বিশ্বস্ততার ঈশ্বর।

Did you know?
A Song of Deliverance from Ambush
- The superscription links this psalm to the event when King Saul sent armed men to keep watch over David's house in order to kill him, a time when David maintained his innocence of any rebellion.Sources: the Bible text itself
- The psalm repeatedly compares the ambushers to packs of wild, snarling dogs that prowl through city streets at dusk scavenging for food, vividly illustrating the hostility and menace surrounding the author.Sources: the Bible text itself
- The psalm is designated as a Miktam and set to the musical tune 'Do Not Destroy,' directed to the choirmaster for liturgical use.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org