Psalms 49
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
প্রধান বাদ্যকরের জন্য। করোহ-সন্তানদের একটি গীত।
1শোন, সমস্ত লোকেরা;
কান দাও, বিশ্বের সব বাসিন্দারা।
2সামান্য এবং ধনী লোকের সন্তান উভয়ই;
ধনী ও দরিদ্র সকলেই।
3আমার মুখ জ্ঞানের কথা বলে
এবং আমার হৃদয়ের ধ্যান বোঝে।
4আমি দৃষ্টান্তের কথায় কান নেব;
বীণাযন্ত্রে আমি গূর বাক্যের ব্যাখা করব।
5কেন মন্দ দিন কে আমি ভয় করব,
যখন তাদের বিপদ আমাকে ঘিরে ধরে।
6যারা নিজেদের সম্পদে বিশ্বাস করে
এবং তাদের সম্পদে তারা প্রচুর গর্ব করে।
7তাদের মধ্যে কেউই নিজেকে মুক্ত করতে পারে না
বা প্রায়েশ্চিত্ত এর জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না।
8কারণ তাদের প্রাণের মুক্তি ব্যয়বহুল
এবং চিরকাল অসাধ্য।
9কেউ চিরতরে বাঁচতে পারবে না,
যাতে তার শরীর ক্ষয় না।
10কারণ সে দেখে যে,
জ্ঞানী মানুষ মারা যায়; বোকা
এবং বর্বরেরা একইরকম বিনষ্ট হয়
এবং তারা অন্যদের জন্য তাদের সম্পদ ছেড়ে দেন।
11তাদের চিন্তা হল তাদের পরিবার চিরদিনের র জন্য চলবে
এবং তাদের সব প্রজন্ম সেখানে বাস করবে;
তারা তাদের নিজেদের নামে তাদের জমির নাম রাখে।
12কিন্তু মানুষ, যারা মরুভূমিরগুলো মত;
সম্পদ থাকলেও জীবিত থাকবে না।
13এই তাদের পথ, তাদের মূর্খতা;
তখন তাদের পরে,
লোকে তাদের বাক্যের অনুমোদন করে। সেলা
14তাদের পাতালের জন্য একটি
মেষপালকের মত নিযুক্ত করা হয়,
মৃত্যু তাদের রাখাল হবে;
তাদেরকে পাতালে অবতরণ করানো হবে;
তাদের রূপ পাতালে ভোগ করবে
যাতে তার কোনো বাসস্থান আর না থাকে।
15কিন্তু ঈশ্বর পাতালের শক্তির হাত থেকে
আমার প্রাণ মুক্ত করবেন;
কারণ তিনি আমাকে গ্রহণ করবেন। সেলা
16তুমি ভয় পাবে না,
যখন কেউ মহিমান্বিত হয়,
যখন তার বংশ শক্তি বৃদ্ধি পাবে।
17কারণ যখন তিনি মারা যায়
সে কিছুই সঙ্গে নিয়ে যাবে না,
তার ক্ষমতা তার সাথে যাবে না।
18যদিও সে জীবিত থাকাকালীন
নিজের প্রাণকে আশীর্বাদ করেছিল
এবং তুমি তোমার জন্য মঙ্গল করলে
লোকে তোমার প্রশংসা করে।
19তিনি তাঁর পিতৃপুরুষদের কাছে যাবে;
তারা আর আলো দেখতে পাবে না।
20যার সম্পদ আছে কিন্তু কোন বুদ্ধি নেই
সে এমন পশুদের মত যা নষ্ট হয়ে যায়।
Did you know?
The Limits of Wealth and Wisdom
- Unlike many psalms directed to God in prayer or praise, Psalm 49 opens as an address of universal wisdom to all people, rich and poor alike, setting a riddle and proverb to the music of the harp.Sources: the Bible text itself
- The psalm meditates on the limits of material wealth, explaining that no amount of riches can pay a ransom to God to prevent death or bodily decay.Sources: the Bible text itself
- The heading attributes this composition to the sons of Korah, descendants of the Levite who had challenged Moses during the wilderness wandering, who served in Israel's musical tradition.Sources: the Bible text itself · Korah (Levite)
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org