Nations Bible

Psalms 39

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

প্রধান বাদ্যকরের জন্য,

যিদূথুনের জন্য। দায়ূদের একটি গীত।

1আমি সিদ্ধান্ত নিয়েছিলাম,

“আমি যা বলব তা সাবধানে বলব;

যেন আমি আমার জিভ দিয়ে পাপ না করি,

যখন দুষ্টেরা আমার সামনে থাকে,

তখন আমি মুখে একটি জাল বেঁধে রাখব।”

2আমি নীরব থাকলাম;

এমনকি আমি ভালো কথা বলা থেকেও বিরত থাকলাম

এবং আমার ব্যথা আরও বেড়ে উঠল।

3আমার হৃদয় গরম হয়ে উঠলো;

যখন আমি এই সমস্ত জিনিস সম্পর্কে চিন্তা করি,

সেগুলো আগুনের মত জ্বলে,

আমি অবশেষে কথা বললাম।

4“সদাপ্রভুু, আমাকে জানাও কখন আমার জীবন শেষ হবে

এবং আমার আয়ু কত দিন পর্যন্ত তা জানাও।

দেখাও আমি কেমন ক্ষণিক।

5দেখ, তুমি আমার জীবনের দিন গুলো করেছ মুষ্টিমেয়

এবং আমার জীবনকাল তোমার আগে কিছুই না।

নিশ্চয়ই প্রত্যেক মানুষই বাষ্পের মত ক্ষণস্হায়ী।

6সত্যিই প্রত্যেক মানুষ ছায়ার মত চলাফেরা করে।

নিশ্চয়ই তারা ধন সঞ্চয় করার জন্য ব্যস্ত,

যদিও তারা জানে না কে তাদের গ্রহণ করবে।

7এখন, প্রভু, আমি কি জন্য অপেক্ষা করছি?

তুমি আমার একমাত্র আশা।

8আমার সমস্ত পাপের উপর আমাকে বিজয় দান কর;

আমাকে মূর্খ লোকদের দ্বারা অপমানে পূর্ণ কর না।

9আমি নিঃশব্দ ছিলাম আমি আমার মুখ খুলিনি,

কারণ তুমিই এটি করেছ।

10আমার থেকে তোমার যন্ত্রণা সরাও,

তোমার হাত আমাকে আঘাত করেছে।

11যখন তুমি পাপের জন্য লোকেদের শাসন কর,

তুমি কীটের মত ধীরে ধীরে তাদের শক্তি গ্রাস করো;

নিশ্চয়ই সব মানুষই বাষ্প ছাড়া আর কিছুই নয়। সেলা

12সদাপ্রভুু, আমার প্রার্থনা শোন

এবং আমার কথা শোন,

আমার কান্না শুনে নীরব থেকো না,

আমি তোমার কাছে বিদেশী লোকের মত,

আমার সমস্ত পূর্বপুরুষদের মত একজন প্রবাসী।

13আমার থেকে তোমার দৃষ্টি ফেরাও যাতে

আমি মরার আগে আবার হাঁসতে পারি।”

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

The Frailty and Fleeting Nature of Human Life

  • The superscription dedicates this composition to the choirmaster and to Jeduthun, attributing the prayer to David.Sources: the Bible text itself · David
  • The psalm illustrates the brevity of human existence by describing human life as merely a handbreadth—an ancient unit of measurement based on the width of the palm—and as a passing breath or shadow.Sources: the Bible text itself
  • The speaker identifies as a foreigner and a temporary guest dwelling with God, reflecting an attitude of complete dependence on divine mercy and hospitality.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.