Nations Bible

Psalms 19

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের একটি গীত।

1আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে

এবং আকাশ তাঁর হাতের তৈরী কাজের পরিচয় দেয়।

2দিন দিনের র কাছে বাক্য উচ্চারণ করে;

রাত রাতের কাছে জ্ঞান প্রকাশ করে।

3কোন বাক্য নেই, ভাষাও নেই;

তাদের আওয়াজও শোনা যায় না।

4তবুও সারা জগতে তাদের বাক্য ব্যাপ্ত হবে

এবং তাদের কথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে।

তিনি তাদের মধ্যে সূর্য্যের জন্য তাঁবু স্থাপন করেছেন।

5সূর্য্য তার ঘর থেকে বরের মত বেড়িয়ে আসে

এবং ছুটে চলে আনন্দে বীরের মত নিজের পথে।

6আকাশ এক প্রাপ্ত থেকে তার যাত্রা শুরু হয়,

শেষ হয় অপর প্রাপ্তে। তার উত্তাপ কোনো কিছু লুকিয়ে রাখে না।

7সদাপ্রভুুর বিচার নিখুঁত,

প্রাণকে পুনরুদ্ধার করে;

সদাপ্রভুুর সাক্ষ্য নির্ভরযোগ্য,

অভিজ্ঞ লোককে জ্ঞান দান করে।

8সদাপ্রভুু সমস্ত নির্দেশ ঠিক,

হৃদয়কে আনন্দিত করে;

সদাপ্রভুু নিয়ম হল খাঁটি,

চোখকে আলোকিত করে।

9সদাপ্রভুুর ভয় শুদ্ধ,

চিরকাল স্হায়ী;

সদাপ্রভুু ধার্মিক বিচার সত্য

এবং সম্পূর্ণ ন্যায্য!

10তারা সোনার চেয়েও অনেক বেশি মূল্যবান,

এমনকি অনেক উত্তম সোনার চেয়েও অনেক বেশি;

তারা মধুর চেয়েও মিষ্টি

এবং মৌচাক থেকে ক্ষরণ হওয়া মধুর থেকেও মিষ্টি।

11হ্যাঁ, তাদের দ্বারা তোমার দাস সতর্ক হয়;

তাদের মেনে চললে মহান পুরষ্কার পাওয়া যায়।

12কে তার নিজের ভুল বুঝতে পারে?

লুকোনো ক্রটিগুলো থেকে আমাকে পরিষ্কার কর।

13স্পর্ধাজনিত পাপ থেকে তোমার দাসকে পৃথক কর;

তারা আমার উপর কর্তৃত্ব না করুক। তখন আমি নিখুঁত হব

এবং আমি অনেক পাপ থেকে নির্দোষ হব।

14আমার মুখের বাক্য

এবং আমার হৃদয়ের চিন্তা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে,

সদাপ্রভুু, আমার শৈল

এবং আমার উদ্ধারকর্তা।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

God in Creation and the Law

  • The psalm contrasts two ways God makes Himself known: through the silent, universal testimony of creation in the heavens and through the direct instruction of His law, precepts, and commandments.Sources: the Bible text itself
  • The passage uses vivid poetic imagery to describe the sun, portraying it as resting in a heavenly tent and traversing the sky like an eager bridegroom leaving his chamber or a champion running a race.Sources: the Bible text itself
  • After praising creation and the divine law, the psalm turns into a personal prayer, asking for cleansing from unintentional faults and protection from willful transgressions.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.