Psalms 140
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।
1সদাপ্রভুু, দুষ্টদের থেকে আমাকে উদ্ধার কর,
হিংস্র মানুষ থেকে আমাকে বাঁচিয়ে রাখ।
2তারা হৃদয়ে খারাপ পরিকল্পনা করে,
তারা প্রতিদিন বিবাদকে নাড়িয়ে দেয়।
3তাদের জিভের ক্ষত বিষধর সাপের মত;
তাদের ঠোঁটে সাপের বিষ।
4সদাপ্রভুু, দুষ্টের হাত থেকে আমাকে দূরে রাখ,
হিংস্র মানুষ থেকে আমাকে বাঁচিয়ে রাখ
যারা আমাকে ধাক্কা দেবার পরিকল্পনা করেছে।
5অহঙ্কারীরা আমার জন্য ফাঁদ পেতেছে;
তারা জাল পেতে রেখেছে,
তারা আমার জন্য ফাঁদ পেতেছে।
6আমি সদাপ্রভুুকে বললাম,
“তুমি আমার ঈশ্বর;
ক্ষমা করার জন্য আমার প্রার্থনা শোনো।”
7সদাপ্রভুু, আমার প্রভু,
তুমি পরিত্রানের শক্তি,
তুমি যুদ্ধের দিনের আমাকে রক্ষা করেছ।
8সদাপ্রভুু, দুষ্টের ইচ্ছা পূর্ণ কোরো না;
তাদের চক্রান্ত সফল হতে দিও না।
9যারা আমাকে ঘেরে তাদের মাথা উঁচু করে;
তাদের হুমকিকে তাদের ওপর এনে দেওয়া হোক;
10তাদের ওপরে জ্বলন্ত কয়লা পড়ুক,
তাদের আগুনে,
গভীর খাতে ছুঁড়ে দাও,
কখনো যেন উঠতে না পারে।
11মন্দ বক্তা পৃথিবীতে নিরাপদে থাকতে পারবে না;
হিংস্র মানুষ মন্দকে শিকার করে ছুঁড়ে ফেলে দেবে।
12আমি জানি যে সদাপ্রভুু বিবাদের কারণ বজায় রাখবে
এবং দরিদ্রদের বিচার নিস্পন্ন করবেন।
13অবশ্যই ধার্মিক লোকেরা তোমার নামে ধন্যবাদ দেবে;
সরল লোকেরা তোমার সামনে বাস করবে।

Did you know?
Protection from the Violent and Deceitful
- The psalm uses vivid imagery from ancient hunting practices, depicting the schemes of the wicked as hidden snares, cords of a net spread along paths, and concealed lures (verses 4–5).Sources: the Bible text itself
- Destructive speech is compared to deadly venom, describing hostile plotters who sharpen their tongues like serpents and carry viper poison on their lips (verse 3).Sources: the Bible text itself
- Amid threats of ambush and conflict, the psalmist portrays God as a shield covering the warrior's head in the day of battle, and as a champion who upholds justice for the poor and needy (verses 7, 12).Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org