Psalms 116
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
1আমি সদাপ্রভুুকে প্রেম করি,
কারণ তিনি শোনেন আমার রব
এবং আমার ক্ষমার বিনতি।
2কারণ তিনি আমার কথা শোনেন,
আমি যতদিন বাঁচব তাঁকে ডাকব।
3মৃত্যুর দড়ি আমাকে চারপাশে ঘিরে ধরল
এবং পাতালের ফাঁদ আমার মুখোমুখি,
আমি কষ্ট এবং দুঃখ অনুভব করলাম।
4তখন আমি সদাপ্রভুুর নামে ডাকলাম;
“সদাপ্রভুু অনুগ্রহ কর,
আমার জীবন উদ্ধার কর।”
5সদাপ্রভুু করুণাময় এবং ন্যায্য,
আমাদের ঈশ্বর দয়াশীল।
6সদাপ্রভুু সরল লোকদেরকে রক্ষা করেন;
আমি দীনহীন হলে
এবং তিনি আমার পরিত্রান করলেন।
7আমার আত্মা ফিরে যাও,
তোমার বিশ্রামের জায়গায় ফিরে যাও,
কারণ সদাপ্রভুু তোমার মঙ্গল করেছেন।
8কারণ তুমি মৃত্যু থেকে আমার আত্মাকে মুক্ত করেছো,
আমার চোখকে চোখের জল থেকে
এবং পা কে হোঁচট থেকে উদ্ধার করেছ।
9আমি সদাপ্রভুুর সেবা করবো জীবিতদের দেশে।
10আমার বিশ্বাস আছে, তাই কথা বলব;
আমি নিতান্ত দুঃখার্ত্ত ছিলাম তবুও
সদাপ্রভুতে আমার বিশ্বাস অবিচল ছিল।
11আমি উদ্বেগে বলিয়াছিলাম,
মানুষমাত্র মিথ্যাবাদী।
12আমি সদাপ্রভুু থেকে যে সকল মঙ্গল পেয়েছি,
তাঁর পরিবর্তে তাকে কি ফিরিয়ে দিব?
13আমি পরিত্রানের পানপাত্র গ্রহণ করব
এবং সদাপ্রভুুর নামে ডাকব।
14আমি সদাপ্রভুুর কাছে আমার মানত সকল পূর্ণ করব;
তাঁর সমস্ত প্রজার সাক্ষাৎেই করব।
15সদাপ্রভুুর দৃষ্টিতে বহুমূল্য তার সাধুগনের মৃত্যু।
16বিনয় করি, সদাপ্রভুু,
আমি তোমার দাস; আমি তোমার দাস,
তোমার দাসীর ছেলে;
তুমি আমার বন্ধন সকল মুক্ত করেছ।
17আমি তোমার উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করব,
আর সদাপ্রভুুর নামে ডাকব।
18সদাপ্রভুুর কাছে আমার মানত সকল পূর্ণ করব,
তাঁর সমস্ত প্রজার সাক্ষাৎেই করব,
19সদাপ্রভুুর গৃহের প্রাঙ্গণে,
হে যিরুশালেম তোমারই মধ্যে পূর্ণ করব।
তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর।

Did you know?
A Song of Thanksgiving for Deliverance
- The psalmist vows to offer a sacrifice of thanksgiving and pay vows publicly in the courts of the temple in Jerusalem, a mountain city whose Hebrew name carries the meaning 'possession of peace' or 'foundation of peace.'Sources: the Bible text itself · Jerusalem
- Describing deliverance from extreme affliction, the poet depicts near-death as the entrapment of 'the ropes of death' and the anguish of Sheol, resolving in gratitude to lift up the 'cup of salvation' before all the people.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Jerusalem · 31.777, 35.234 · verse 19
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org