Psalms 10
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
1সদাপ্রভুু, কেন তুমি দূরে দাঁড়িয়ে থাক?
বিপদের দিনের কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো?
2কারণ তাদের অহঙ্কারের জন্য,
দুষ্ট লোকেরা নিপীড়িতদের অনুসরণ করে;
কিন্তু দয়া করে যে ফাঁদ দুষ্টরা পেতেছে সেই ফাঁদেই তাদের পড়তে দাও।
3কারণ দুষ্ট লোক তার হৃদয়ের বাসনায় অহঙ্কার করে,
এবং লোভী লোকেরা ঈশ্বর নিন্দা করে
এবং সদাপ্রভুুকে অপমান করে।
4কারণ দুষ্ট লোক গর্বিত,
সে ঈশ্বরের সন্ধান করে না,
সে ঈশ্বরের সম্পর্কে চিন্তা করে না,
কারণ সে তাঁর বিষয়ে কোনো পরোয়া করে না।
5তিনি সব দিনের নিরাপদ,
কিন্তু তোমার ধার্মিকতার আদেশ তার জন্য খুব উঁচু;
তিনি তাঁর সমস্ত শত্রুদের প্রতি গর্জন করেন।
6সে তার হৃদয়ে বলেছে,
আমি কখনই ব্যর্থ হব না;
সমস্ত প্রজন্মের মধ্যেও আমি দূর্দশার সম্মুখীন হব না।
7তার মুখ অভিশাপ,
প্রতারণা এবং খারাপ শব্দে পূর্ণ;
তার জিহ্বা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত।
8সে গ্রামের কাছে ওৎ পেতে অপেক্ষা করে;
গোপন জায়গায় সে নির্দোষদের হত্যা করে;
তার চোখ কিছু অসহায়দের শিকারের জন্য তাকিয়ে থাকে।
9সে ঝোপঝাড়ের মধ্যে সিংহের মত গোপনে লুকিয়ে থাকে;
সে নিপীড়িতদের ধরার জন্য অপেক্ষা করে থাকে।
সে নিপীড়িতদেরকে ধরে যখন সে তার জালে টানে।
10তার শিকাররা চূর্ণবিচূর্ণ এবং আঘাতপ্রাপ্ত হয়েছে;
তারা তার শক্তিশালী জালের মধ্যে পড়ে।
11সে তার হৃদয়ে বলে, “ঈশ্বর ভুলে গেছেন;
তিনি তাঁর মুখ আড়াল করছেন,
তিনি কখনও দেখবেন না।”
12সদাপ্রভুু, ওঠ, হে ঈশ্বর,
বিচারে তোমার হাত তোলো।
নিপীড়িতদের ভুলে যেও না।
13কেন দুষ্ট লোক ঈশ্বরকে প্রত্যাখ্যান করে
এবং তার হৃদয় বলে,
“তুমি আমাকে দোষী করবে না?”
14কারণ তুমি লক্ষ্য করেছ এবং সবদিন দেখেছ,
যে ব্যক্তি দুঃখ ও দূর্দশায় কষ্ট পায়,
অসহায় তোমার ওপরে নিজের ভার সমর্পণ করে;
তুমি পিতৃহীনদের উদ্ধার কর।
15দুষ্ট এবং মন্দ লোকের বাহু ভেঙে ফেল;
তার মন্দ কাজের জন্য তাকে দায়ী কর,
যে বিষয়ে সে মনে করেছিল,
যে তুমি তার খোঁজ আর করবে না।
16যুগে যুগে সদাপ্রভুুই রাজা;
জাতিগুলো তার দেশ থেকে উচ্ছেদ হয়েছে।
17সদাপ্রভুু, তুমি নিপীড়িতদের চাহিদাগুলো শুনেছ;
তুমি তাদের হৃদয় শক্তিশালী কর,
তুমি তাদের প্রার্থনা শুনবে;
18তুমি পিতৃহীনদের এবং নিপীড়িতদেরকে রক্ষা কর,
যাতে মানুষ আবার পৃথিবীতে সন্ত্রাসের কারণ না হয়।

Did you know?
A Plea for Justice Against the Arrogant
- Psalm 10 describes oppressors using vivid imagery of wilderness predators and hunters, comparing them to a lion waiting in a thicket or laying an ambush outside villages to capture the helpless in a net.Sources: the Bible text itself
- The wicked in this psalm are characterized by their belief in total impunity, falsely assuming that God hides His face, forgets, and will never call them to account for their violence.Sources: the Bible text itself
- In response to social injustice, the psalmist appeals to God specifically as the helper of the fatherless and the defender of the oppressed, calling on Him to break the power of the evildoer.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org