Nations Bible

Proverbs 9

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

প্রজ্ঞা

এবং নির্বুদ্ধিতার নিমন্ত্রণ।

1প্রজ্ঞা নিজের ঘর তৈরী করেছে,

সে কুঠার দিয়ে কেটে সাতটা স্তম্ভ খোদাই করেছে;

2সে নিজের পশুর মাংস প্রস্তুত করেছে;

সে আঙ্গুর রস মিশিয়েছে

এবং সে নিজের মেজও সাজিয়েছে।

3সে নিজের দাসীদেরকে পাঠিয়েছে,

সে নগরের সবচেয়ে উঁচু জায়গা থেকে ডেকে বলে,

4“যে সরল, সে এই জায়গায় আসুক;

যার বুদ্ধি নেই সে তাকে বলে,

5এস, আমার খাদ্য দ্রব্য খাও,

আমার মেশানো আঙ্গুর রস পান কর।”

6নির্বোধদের সঙ্গ ছেড়ে জীবন ধারণ কর,

সুবিবেচনার পথে চলো।

7যে নিন্দককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়,

যে দুষ্টকে তিরস্কার করে, সে কলঙ্ক পায়।

8নিন্দককে অনুযোগ কোরো না,

পাছে সে তোমাকে ঘৃণা করে;

জ্ঞানবানকেই অনুযোগ কর,

সে তোমাকে প্রেম করবে।

9জ্ঞানবানকে [শিক্ষা] দাও,

সে আরও জ্ঞানবান হইবে;

ধার্ম্মিককে জ্ঞান দাও, তার পাণ্ডিত্য বাড়বে।

10পবিত্র সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার শুরু,

পবিত্রতম-বিষয়ের জ্ঞানই সুবিবেচনা।

11কারণ আমার থেকেই তোমার আয়ু বাড়বে,

তোমার জীবনের বছরের সংখ্যা বাড়বে।

12তুমি যদি জ্ঞানবান হও,

নিজেরই মঙ্গলের জন্য জ্ঞানবান হবে,

যদি নিন্দা কর, একাই তা বহন করবে।

13বুদ্ধিহীন স্ত্রীলোক ঝগড়াটি,

সে অবোধ, কিছুই জানে না।

14সে নিজের ঘরের দরজায় বসে,

নগরের উঁচু জায়গায় আসন পেতে বসে;

15সে পথিকদেরকে ডাকে,

সরলপথগামীদেরকে ডাকে,

16যে অবোধ, সে এই জায়গায় আসুক,

যে বুদ্ধিহীন, সে তাকে বলে,

17চুরি করা জল মিষ্টি,

নিরালার খাবার সুস্বাদু।

18কিন্তু সে জানে না যে,

মৃতরাই সেখানে থাকে,

ওরা অতিথিরা পাতালের নীচে থাকে।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

The Invitations of Wisdom and Folly

  • Proverbs 9 contrasts two personified figures, Wisdom and Folly, who each present a rival banquet. Both women issue public invitations from the highest places of the city, appealing directly to the simple and those lacking judgment to make a choice between their paths.Sources: the Bible text itself
  • The two feasts offer starkly different outcomes. Wisdom invites guests to a prepared house with seven carved pillars to eat her meat, drink mixed wine, and gain life, whereas Folly seductively offers stolen water and secret food, concealing that her guests end up in the depths of the grave.Sources: the Bible text itself
  • The chapter highlights differing responses to instruction: correcting a mocker brings insult and hatred, whereas teaching a wise person increases their understanding. The foundation of true discernment is described as the fear of the LORD and the knowledge of the Holy One.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.