Proverbs 31
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
লমূয়েল রাজার কথা।
1লমূয়েল রাজার কথা।
তাঁর মা তাঁকে এই ভাববানী শিক্ষা দিয়েছিলেন।
2হে আমার পুত্র,
কি বলব? হে আমার গর্ভের সন্তান,
কি বলব? হে আমার মানতের ছেলে, কি বলব?
3তুমি নারীদেরকে নিজের শক্তি দিও না,
যা রাজাদের ক্ষতিকারক, তাতে যুক্ত থেকো না।
4রাজাদের জন্য, হে লমূয়েল,
রাজাদের জন্য মদ্যপান উপযুক্ত নয়,
সুরা কোথায়। শাসনকর্ত্তাদের জিজ্ঞাসা করা উচিত নয়।
5পাছে পান করে তাঁরা ব্যবস্থা ভুলে যায়
এবং কোনো দুঃখীর বিচার উল্টো করেন।
6মরার মত মানুষকে সুরা দাও,
তিক্তপ্রাণ লোককে আঙ্গুর রস দাও;
7সে পান করে দৈন্যদশা ভুলে যাক,
নিজের দুর্দশা আর মনে না করুক।
8তুমি বোবাদের জন্য তোমার মুখ খোল,
অনাথদের জন্য মুখ খোল।
9তোমার মুখ খোল, ন্যায় বিচার কর,
দুঃখী ও দরিদ্রের বিচার কর। গুণবতী স্ত্রীর বর্ণনা
উপসংহার: গুণবতী চরিত্রের স্ত্রী।
10গুণবতী স্ত্রী কে পেতে পারে?
মুক্তা থেকেও তাঁর মূল্য অনেক বেশী।
11তাঁর স্বামীর হৃদয় তাঁতে নির্ভর করে,
স্বামীর লাভের অভাব হয় না।
12তিনি জীবনের সব দিন তাঁর উপকার করেন,
অপকার করেন না।
13তিনি মেষলোম ও মসীনা খোঁজ করেন,
আনন্দিত ভাবে নিজের হাতে কাজ করেন।
14তিনি বাণিজ্য-জাহাজের মত,
তিনি দূর থেকে নিজের খাদ্রসামগ্রী আনেন।
15তিনি রাত থাকতে উঠেন,
আর নিজের পরিজনদেরকে খাবার দেন,
নিজের দাসীদেরকে কাজ নির্ধারণ করে দেন।
16তিনি ক্ষেত্রের বিষয়ে ঠিক করে তা কেনেন,
নিজের হাতের ফল দিয়ে দ্রাক্ষার বাগান তৈরী করেন।
17তিনি শক্তিতে কোমরবন্ধন করেন,
নিজের হাতদুটো শক্তিশালী করেন।
18তিনি দেখতে পান, তাঁর ব্যবসায় ভালো,
রাতে তাঁর আলো নেভে না।
19তিনি টেকুয়া নিতে নিজের হাত বাড়ান,
তাঁর হাত দুটো পেঁজা তুলো ধরে।
20তিনি দরিদ্রের প্রতি মুক্তহস্ত হন,
দীনহীনের দিকে হাত বাড়িয়ে দেন।
21তিনি নিজের পরিবারের বিষয়ে বরফ থেকে ভয় পান না;
কারণ তাঁর সব বাড়ীর লোকেরা লাল পোশাক পরে।
22তিনি নিজের জন্য পর্দার চাদর তৈরী করেন,
তাঁর পোশাক সাদা মসীনা-বস্ত্র ও বেগুনি বস্ত্র।
23তাঁর স্বামী নগর-দরজায় প্রসিদ্ধ হন,
যখন দেশের প্রাচীনদের সঙ্গে বসেন।
24তিনি সূক্ষ্ম বস্ত্র তৈরী করে বিক্রি করেন,
ব্যবসায়ীদের হাতে কটিবস্ত্র তুলেদেন।
25শক্তি ও সমাদর তাঁর পোশাক;
তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাঁসেন।
26তিনি প্রজ্ঞার সঙ্গে মুখ খোলেন,
তাঁর জিভে দয়ার ব্যবস্থা থাকে
27তিনি নিজের পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন,
তিনি অলসের খাবার খান না।
28তাঁর ছেলেরা উঠে তাঁকে ধন্য বলে;
তাঁর স্বামীও বলেন,
আর তাঁর এরকম প্রশংসা করেন,
29“অনেক মেয়ে গুনের প্রদর্শন করেছেন,
কিন্তু তাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা।”
30লাবণ্য মিথ্যা, সৌন্দর্য্য অসার,
কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন,
তিনিই প্রশংসনীয়া।
31তোমরা তাঁর হাতের ফল তাঁকে দাও,
নগর-দরজার সামনে তাঁর কাজ তাঁর প্রশংসা করুক।

Did you know?
Advice to a King and the Noble Woman
- The historical identity of King Lemuel is not certainly known outside this passage. His name means dedicated to God, and while rabbinic tradition identified him with King Solomon, the text presents him receiving moral instruction and guidance on righteous leadership directly from his mother.Sources: Lemuel · Mother of Lemuel · the Bible text itself
- The poem in the second half of the chapter describes a capable woman managing varied economic affairs, including evaluating and buying real estate, planting a vineyard, producing textiles, and trading with merchants, all while providing for her household and aiding the poor.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org