Nations Bible

Proverbs 26

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

1যেমন গ্রীষ্মকালে বরফ ও শস্য কাটার দিন বৃষ্টি,

তেমনি নির্বোধের পক্ষে সম্মান উপযুক্ত নয়।

2যেমন চড়ুইপাখি ঘুরে বেড়ায়,

দোয়েল উড়তে থাকে,

তেমনি অকারণে দেওয়া শাপ কাছে আসে না।

3ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বলগা,

আর নির্বোধদের পিঠের জন্য ডান্ডা।

4নির্বোধকে উওর দিও না

এবং তার বোকামিতে যুক্ত হয়ো না,

পাছে তুমিও তারমত হও।

5নির্বোধকে তার অজ্ঞানতা অনুসারে উওর দাও,

যাতে সে নিজের চোখে জ্ঞানবান না হয়।

6যে নির্বোধের হাতে খবর পাঠায়,

সে নিজের পা কেটে ফেলে ও বিষ পান করে।

7খোঁড়ার পা খুঁড়িয়ে চলে,

নির্বোধদের মুখে নীতিকথা সে রকম।

8যেমন ফিঙ্গাতে পাথর বাধা,

তেমনি সেই জন, যে নির্বোধকে সম্মান করে।

9মাতালের হাতে যে কাঁটা উঠে,

তা যেমন, তেমনি নির্বোধদের মুখে নীতিকথা।

10যে নির্বোধ এবং পথ চলতি লোককে,

যে শুধু আসে এবং চলে যায়,

কাজে নিযুক্ত করে ও বেতন দেয়,

সে সকলকে আহত করে।

11যেমন কুকুর নিজের বমির দিকে ফেরে,

তেমনি নির্বোধ নিজের অজ্ঞানতার দিকে ফেরে।

12তুমি কি নিজের চোখে জ্ঞানবান লোক দেখছ?

তার থেকে বরং নির্বোধের বিষয়ে বেশী আশা আছে।

13অলস বলে, “পথে সিংহ আছে!

খোলা জায়গার মধ্যে সিংহ থাকে।”

14কব্জাতে যেমন কপাট ঘোরে,

তেমনি অলস তার বিছানার ওপর।

15অলস থালায় হাত ডোবায়,

আবার মুখে তুলতে তার শক্তি থাকে না।

16সুবিচারসিদ্ধ উত্তরকারী সাত জনের থেকে অলস

নিজের চোখে অনেক জ্ঞানবান।

17যে জন পথে যেতে যেতে নিজের সঙ্গে

সম্পর্কবিহীন বিবাদে রুষ্ট হয়,

সে কুকুরের কান ধরে।

18পাগললোকের মত যে জ্বলন্ত তির ছোঁড়ে,

19তেমনি সেই লোক,

যে প্রতিবেশীকে প্রতারণা করে,

আর বলে, আমি কি উপহাস করছি না?

20কাঠ শেষ হলে আগুন নিভে যায়,

পরচর্চা না থাকলে ঝগড়ায় নিবৃত্ত হয়।

21যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে কয়লা ও আগুনের জন্য কাঠ,

তেমনি ঝগড়ায় আগুন জ্বালাবার জন্য ঝগড়াটে।

22পরচর্চার কথা সুস্বাদু খাবারের মতো,

তা দেহের ভিতরে নেমে যায়।

23জ্বলন্ত ঠোঁট ও দুষ্ট হৃদয় খাদ-রূপা

মাখানো মাটির পাত্রের মত।

24যে ঘৃণা করে, সে ঠোঁটে ভাণ করে

এবং সে নিজের মধ্যে প্রতারণা জমিয়ে রাখে;

25তার আওয়াজ মধুর মত হলে তাকে বিশ্বাস কোরো না,

কারণ তার হৃদয়ের মধ্যে সাতটা ঘৃণার বস্তু থাকে।

26যদিও তার ঘৃণা ছলে ঢাকা,

তার দুষ্টুমি সমাজে প্রকাশিত হবে।

27যে খাত ছোট, সে তার মধ্যে পড়বে;

যে পাথর গড়িয়ে দেয়,

তারই ওপরে তা ফিরে আসবে।

28মিথ্যাবাদী জিভ যাদেরকে চূর্ণ করেছে,

তাদেরকে ঘৃণা করে; আর চাটুবাদী মুখ ধ্বংস সাধন করে।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Fools, Sluggards, and Strife

  • Verses 4 and 5 offer seemingly contradictory instructions on whether to answer a fool. Taken together, these paired sayings demonstrate that practical wisdom involves discerning the context: engaging foolish arguments risks descending to the fool's level, while confronting folly can prevent self-delusion.Sources: the Bible text itself
  • The chapter uses vivid, humorous imagery to portray the sluggard. The lazy person invents wild excuses such as a lion roaming the streets, turns endlessly in bed like a door on its hinges, and finds it too exhausting even to lift a hand from a dish back to the mouth.Sources: the Bible text itself
  • Proverbs 26 compares interpersonal conflict to a fire that depends entirely on fuel to keep burning. When gossip and talebearing are removed, strife naturally ceases, just as a fire dies out when it lacks wood or charcoal.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.